বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সবার চেয়ে সেরা চা বানানো এতো সহজ নয়। যদি সেরা চা বানানোর ইচ্ছে আপনার থাকে, তবে পড়ুন আমাদের আজকের প্রতিবেদন।
চা খাওয়া যতোটা সহজ, অসাধারণ চা বানানোটা ততটাই কঠিন। তবে এমন কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে আপনিও পেতে পারেন এক কাপ অসাধারণ চা বানিয়ে খাবার সুযোগ।
ট্যাপের পানি ব্যবহার করে সেটি দিয়ে চা বানালে তা ভাল হয়। তবে ষ্টেশনারী ফিল্টার দিয়ে ট্যাপের পানি বিশুদ্ধ করে সেটি ব্যবহার করতে পারেন।
যেই পাত্রে চা বানাবেন, খেয়াল রাখবেন সেটি যেন একেবারে পরিষ্কার হয়।
অল্প করে ফুটন্ত পানি পাত্রে ঢেলে সেটি নেড়েচেড়ে পাত্র গরম করে নিন।
ব্ল্যাক টি চাইলে সেটির পানি বেশি ফুটাবেন না, সদ্য ফুটিয়ে নেয়া পানি ব্যবহার করবেন। গ্রীন টি বানাতে চাইলে পানি ফুটে ওঠা মাত্র নামিয়ে নিবেন।
টি-ব্যাগের চা হলে সেটি ২ থেকে ৩ মিনিট ভিজতে দিন। এক কাপে এক চামচের বেশি চিনি নিবেন না; দরকার হলে হাল্কা লিকারের চা বানান।
খোলা চায়ের পাতা হলে প্রতি জনের জন্য এক চা চামচ করে চা দিলেই চলবে। লিকার হাল্কা বা কালো হিসেবে চায়ের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন।
আশা করি এগুলো নিয়ম মেনে চললে অসাধারণ এক কাপ চা এসে যাবে আপনার হাতের নাগালে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now