বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্নবাজ - সিহান রিদ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সিহান রিদ (০ পয়েন্ট)

X স্বপ্নবাজ লেখক - সিহান রিদ কিছু কিছু দৃশ্য হয়ত সিনেমাতেই মানায়, বাস্তবে না। দিন ভর খাটুনি শেষে প্রিয় মানুষটির হাত ধরে আবার একবার হাটতে বের হওয়াটা বাড়াবাড়ি দাবী হলেও হতে পারে। কিন্তু.... ক্লান্ত হাতে কলিংবেল চেপে অপেক্ষা করার পর যে মানুষ টা দৌড়ে ছুটে আসে দরজা খুলে দিতে, তাকে একবার জড়িয়ে ধরে থ্যাংকইউ বলাটা কি খুব বড় কোনো কল্পনা? প্রতি সপ্তাহে একদিন দুজনে মুখোমুখি চাইনিজ খাওয়াটা কল্পনা হলেও হতেও পারে, কিন্তু.... সপ্তাহে একদিন মুখোমুখি বসে দু প্লেট ফুচকা শেয়ার করাটা কি বিশাল কোনো কল্পনা? প্রতি ওকেশনে একটা করে সোনার নেকলেস বাড়া বাড়ি মনে হতেই পারে, কিন্তু সাধারন একটা শাড়ি? অথবা প্রতি সন্ধ্যায় মুঠো ভরে কিছু চকলেট? কি খুব কি অবাস্তব? মানুষ যা ভাবতে পারে তার সবটাই বাস্তব। মানুষ চাঁদে যেতে চেয়েছিলো গিয়েছে না? মানুষ হাজার মাইল দূর থেকে কথা বলতে চেয়েছে, বলছিনা ? আর এত সামান্য ভালোবাসা! আসলে কিছু মানুষের কাছে সব কিছুই অবাস্তব। বাস্তবতার দোহাই দিয়ে যারা ভালোবাসা এরিয়ে যায় তারাই আসলে ঘোরের ভিতরে আছে। এত ধানাই পানাই বাদ দিয়া সোজা সুজি বললেই পারো তুমি আনফিট। ভালোবাসার যোগ্যতাই নাই তোমার....... কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে যে মানুষ স্বপ্ন ধরে রাখতে পারে বাস্তবতা তার সামনে এসে ফিকে হয়ে যায়। সিনেমা দেখে কল্পনায় বুদ সবাই হতে পারে কিন্তু জীবনটা সিনেমার মত সাজাতে শুধু স্বপ্নবাজেরাই পারে......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ স্বপ্নবাজ - সিহান রিদ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now