বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্বামী আর স্ত্রী বেড়াতে গেল
চিড়িয়াখানায়। তারা দেখল
একটি বানর তার সঙ্গীনির
সাথে খেলছে, স্ত্রী দৃশ্যটা দেখে
মুগ্ধ হয়ে স্বামীকে বলল: কী
চমৎকার ভালোবাসার দৃশ্য!
.
এরপর তারা গেল সিংহদের খাঁচার
কাছে, দেখল সিংহ খাঁচার একপাশে
চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে
অন্য দিকে ফিরে বসে আছে, স্ত্রী
দেখে বলল: আহ! ভালোবাসার
কী নির্মম পরিণতি!
.
স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর
পাশে হাঁটছিল, এবার নীরবতা
ভঙ্গ করে বললেন: ধরো! এই কাঁচের
টুকরোটা সিংহীর দিকে ছুঁড়ে মারো,
আর দেখো কী ঘটে! মহিলাটি
যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে
মারলেন, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল!
সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল।
.
অতপর স্বামী বললেন এবার
মেয়ে বানরটার দিকে ছুঁড়ে
মারো। দেখ কী ঘটে। পুরুষ
বানরটার আচরণ লক্ষ্য কর।
স্ত্রী কাঁচের টুকরোটা বানরীর দিকে
ছুঁড়ে মারলেন। দেখা গেল ছুঁড়ে
মারার সাথেই বানরটা আত্মরক্ষার্তে
অন্য দিকে সরে গেল। সঙ্গীনির
দিকে ফিরেও তাকাল না।
.
স্বামী বলল: মানুষ তোমার সামনে
যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত
হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে
যারা লোক দেখানো আবেগ
অনুভূতি প্রকাশ করে থাকে!
আবার অনেক মানুষ আছে যারা
তাদের ভেতরে গভীর অনুরাগ-
ভালবাসা মনে লুকিয়ে রাখে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now