বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
স্যাটানিজম:-পর্ব-২(কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা)
X
➡স্যাটানিজম হচ্ছে শয়তান বা ইবলিসকে খোদা মেনে বা ইবলিসের প্রতি অনুগত হয়ে বিভিন্ন হারাম কাজ করা।যেমন-বলি বা রিচুয়াল করা,গান-বাজনা বা নাচানাচি করা,কোনো মানুষকে শয়তানের উদ্দেশ্যে হত্যা করা, যাদুটোনা আরো অনেক কিছু। মূলত মানুষ এগুলা করে দুনিয়াবি সুখ শান্তি পাওয়ার জন্য। আপনারা যদি research করেন তাহলে দেখতে পারবেন যে,এই স্যাটানিজম ভিত্তিক যত গ্রুপ বা সংস্থা রয়েছে তারাই দুনিয়ার সকল অর্থের মালিক। তারাই আজ পুরো দুনিয়া শাসন বা control করছে।
????এ বিষয়ে আমাদের মহানবী (সা বলেন,"দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত"।[তিরমিজি ২৩২৪,ইবনে মাজাহ ৪১১৩]
❓আপনাদের অনেকের মনে হতে পারে ইবলিসের আবার পূজা হয় কীভাবে? এটি কীভাবে সম্ভব? আসলে এটা সম্ভব এবং ইবলিস এটি যুগে যুগে মানুষদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে শিরকের মাধ্যমে। কারণ শিরকের কোনো হ্মমা নেই। তাই ইবলিস বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছে যাতে মানুষ শিরকে লিপ্ত হতে পারে। আর তার মধ্যে একটি হল মূর্তিপূজা।
????আল্লাহ সুবানাওতায়ালা সূরা নিসার ৭৬ নাম্বার আয়াতে বলেন,"যারা ঈমানদার তারা যে, জেহাদ করে আল্লাহর রাহেই। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জেহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল।[সূরা নিসা ৪:৭৬]
????আর এখানে শয়তানে বন্ধু বা পহ্মালম্বনকারী দ্বারা তাদেরকেই বুঝানো হয়েছে যারা কিনা ইবলিসকে অভিভাবক মানে,শয়তানের হয়ে কাজ করে বা সাহায্য করে, ইবলিসকে পূজা করে। আর তারা হল লুসিফারিয়ান,ইলুমিনাতি,ফ্রিম্যাসন, মেজিশিয়ান আরো অনেকে।
????সূরা নিসার ১১৯ নাম্বার আয়াতটিতে বলা হচ্ছে, "তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।[সূরা নিসা ৪:১১৯]
অর্থাৎ শয়তান এখানে বলছে যে, তাদের পথভ্রষ্ট করব এবং মিথ্যা আশ্বাস দেব। এই কথাটি দ্বারা লুসিফারিয়ানিজমের দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আবার আয়াতটিকে লহ্ম করুন শয়তান বলছে,পশুদের কান ছিদ্র করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট বিকৃতি পরিবর্তন করতে আদেশ দিব। এর দ্বারা বুঝানো হচ্ছে যে, মানুষ অঙ্গপ্রত্যঙ্গ কাটাছেরা করবে,টেটো বা উলকি আঁকবে এবং সাইন্টিফিকভাবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে।যেমন-জেনেটিক ইন্জিনিয়ারিং, ট্রান্সজেন্ডার বা হরমোন এবং অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে মহিলা ও মহিলা থেকে পুরুষে রুপান্তরিত হওয়া। আপনারা যদি একটু লহ্ম করে দেখেন, এই সমস্ত জিনিসই কিন্তু বর্তমান যুগে সবচেয়ে বেশি চলছে।
❓অনেকেই মনে করতে পারেন আত্নবিক্রয় হয় কীভাবে?এই বিষয়ে আল্লাহ সূরা বাকারার ১০২ নাম্বার আয়াতে আল্লাহ সুবানাওতায়ালা নিজেই বলেছেন," যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে"। এই আত্নবিক্রয় দ্বারা বুঝানো হয়েছে যে, শয়তানকে অভিভাবকরুপে মেনে নেওয়া বা তাকে খোদা মানা বা তার হয়ে কাজ করা।
????আল্লাহ আমাদের শয়তানের ইবাদত বা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। সূরা মারইয়াম এর ৪৪ নাম্বার আয়াত এবং সূরা ইয়াসীনের ৬০-৬২ নাম্বার আয়াতে আল্লাহ সুবানাওতায়ালা আমাদের শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন এবং শয়তান আমাদের চির শএু।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now