বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♥ পশুদের ফেসবুক চ্যাটিং ♥

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Siam 2.0 (০ পয়েন্ট)

X বনের পশুদের ফেসবুকে চাট বনের পশুদের মধ্যে চ্যাট হচ্ছেঃ # মুরগি:- মনটা খুব খারাপ। যতই ডিম পারি,মালিক সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়। . # হাঁস :- ঠিকই বলেছিস। . # টিকটিকি :- আমার মতো ডিমগুলো লুকিয়ে রাখতে পারিস না? কই,আমার ডিমতো ওরা বিক্রি করে না। . # শিয়াল :- খুবই খারাপ কথা, মুরগি ভাই। তুমি আজ সন্ধার পর বাগানের শেওরাগাছটার নিচে এসে আমার সঙ্গে দেখা করবে, কেমন। . # কুকুর :- শেয়ালের কথায় কান দিওনা,মুরগি ভাই। বেটা এক নম্বর ধান্দাবাজ। . # বিড়াল :- ভাগ্য ভাল যে আমি ডিম পারি না। . # ছাগল :- তোরা মানুষের বদনাম করছিস কেন? ওরা কত ভাল আমি জানি। আমাদের কত আদর করে ঘাস-পাতা খাওয়ায়। . # গরু:- ছাগল রে তুই ছাগলই রইয়া গেলি। পরে বুঝবি এত আদর কেন করে। . # কুকুর :- আমি ছাগলের সাথে একমত। . # মুরগি :- কুকুর তুই এত ঘ্যান ঘ্যান করিস না। মানুষ তোকে আমাদের মত খায় না তো,তাই এত বকবক করছিস। . # কুকুর :- মানুষ আমাদের খায়না তোকে কে বললো ? সাধে কি আমি চাইনিজ লোক দেখলে লেজ তুলে দোউর লাগাই ? . # কচ্ছপ:- hi,guys.signe in করতে একটু দেরি হয়ে গেল। কেউ কিছু মনে করোনি তো? . # হায়না:- তুই তো এমনিতেই ধীরুস সেটা আমরা জানি। মনে করার কি আছে? . # হাতি :- হায়না ভাই,এটা কিন্তু ঠিক না। তুমি একটু জোরে দৌরাও বলে অন্যদের গতি নিয়ে হাসাহাসি করবে? . # কচ্ছপ :- আমি ধীরুস কে বললো? ভুলে গেলে যে খরগোশকে দৌরে হারিয়ে ছিলাম আমি।খরগোশ কই কিছু বলছো না যে। . # জিরাফ :- খরগোশ এর মোবাইল ফোনে নেট প্যাকেজ শেষ। তাই চ্যাটে আসতে পারছে না। তোরা কেউ ওকে একটু এমবি ধার দে। . # সিংহ :- আমি বনের রাজা, অথচ আমাকে ছারাই তোরা চ্যাটিং শুরু করেছিস কোন আক্কেলে? . # হাতি :- উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা গরম করিসনা কিন্তু। নইলে তুলে এমন আছার মারবো যে রাজা গিরি ছুটে যাবে। . # কুমির:- হি হি হি! হাসতে হাসতে চোখে জল এসে গেল। . # বানর :- তবে তোরা যে যাই বলিস,আমার মোবাইলের নেটওয়ার্ক কিন্তু তোদের চেয়ে স্ট্রং। . # বাঘ:- তোর নেটওয়ার্ক স্ট্রং আর আমার দাত স্ট্রং। গাছ থেকে নেমে আয় প্রমান দেখাচ্ছি। . # শিয়াল :- আলোচনা সংঘর্ষের দিকে যাচ্ছে।আর তাই শান্তির স্বার্থে আজকের মত গ্রুপ চ্যাট শেষ করলাম সবাইকে ধন্যবাদ। . ইসতিয়াক আহমেদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ ♥ পশুদের ফেসবুক চ্যাটিং ♥

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now