বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রতিমাসে বিবাহ

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বৃষ্টিস্নাত বালক(Omar Faruk) (০ পয়েন্ট)

X ‌এক গরিব লোকের বন্ধুত্ব ছিল একধনী লোকের সাথে।গরিব লোকটি স্বাস্থ্যবান ও মোটাতাজা ছিল।কিন্তু ধনি লোকটি হালকা পাতলা ও রোগা ছিল।একদিন ধনি লোকটি তার গরিব‌ বন্ধুকে জিজ্ঞাসা করলো তুমি তো গরিব কিন্তু "তুমি কি এমন আহার করো যার কারণে তুমি আমার চেয়েও অধিক স্বাস্থ্যবান এবং মোটাতাজা হয়েছো" সে বলল আমি তোমার চেয়ে অধিক সুস্বাদু খাবার খাই এবং প্রতি মাসে নতুন বিবাহ করি।এই কথা শুনে ধনি লোকটি তামাসায় হাসি হাসল। লোকটি বলল"হাসি তামাসার‌ ব্যাপার নয় ..কাল আমার বাড়িতে তোমার দাওয়াত...খেয়ে দেখ সত্যি কিনা.. ধনি লোকটি তার দাওয়াত কবুল করল।পরদিন তার বাড়িতে চলে গেল।গরিব লোকটি তার সাথে ‌‌আলাপ জুড়ে দিল।কথা-বার্তায় অনেক সময় কেটে গেল কিন্তু তবুও খাবার আসছে না।ধনি লোকটি খাবারের দাবি করল।সে বলল"এখনও ‌‌খাবার তৈয়ার হয়নি,কিছুটা দেরি হবে। এই বলে সে আবারো আলাপ জুড়ে দিল।সে বারবার খাবারের দাবি করতে লাগল ।অতপরঃ‌ যখন‌ ক্ষুধায় অধির হয়ে পিড়াপিড়ি করতে লাগল তখন বলল টাটকা খাবারতো এখনও তৈরি হয়নি ।শুকনা রুটি আর শাক আছে।যদি বল তবে সেই গুলো নিয়ে আসি।সে রুটি আর শাক নিয়ে এলো।ধনি লোকটি পাগলের মতো এগুলো খেতে লাগল।পেট ভরে খেয়ে ওঠে বলছে "আলহামদুলিল্লাহ,,এত স্বাদের খাবার আর কখনো খাইনি।এমন সময় তার সামনে উন্নত মানের খাবার কোরমা পোলাও ইত্যাদি নিয়ে এলো.. যেহেতু সে পেট ভরে খেয়েছে তৃপ্তির সাথে তাই ওজর জানালো।গরিব লোকটি বলল"খেয়ে দেখ এগুলো খুব সুস্বাদু" ধনি লোকটি বলল"যা খেলাম তার চেয়ে সুস্বাদু আর কিছুই নেই" গরিব লোকটি বলল"এই হলো আমার সুস্বাদু খাবার ।ক্ষুধা লাগার পর আমি যখন শুকনো রুটি খাই তখন কোরমা পোলাও এর চেয়ে এগুলো আমার কাছে সুস্বাদু লাগে।আর তোমারা সবসময় কিছু না কিছু খেতে থাকো,ক্ষুধা লাগতে দাওনা।যার ফলে একটি খাবার ক্ষুধার সময় খাওয়া হয়নাযার দরুন রোগব্যাধি লেগেই থাকে আর দিন দিন হালকা পাতলা হচ্ছো।আর আমি ক্ষুধা না লাগা পর্যন্ত কোনো কিছু আহার করি না।ফলে খাবার অনেক সুস্বাদু হয়।আমার কথার মানে এইটা।।। ধনি লোকটি তার কথা মেনে নিল এবং বলল সুস্বাদু খাবার তো বুজলাম কিন্তু প্রতি মাসে বিবাহ!!! সে বলল "দৈহিক বাসনা পূরণ না হওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীর কাছে যাই না।ফলে মাসে একবার স্ত্রীর কাছে যাওয়া হয়,,,আর তখন মনে হয় আমি এখন নতুন বিবাহ করেছি।???????????? আর তোমারা প্রতিদিন বা 2য় 3 য় দিন স্ত্রীর কাছে যাও। ফলে এর দ্বারা তোমরা কোনো আনন্দ পাওনা। ধনি লোকটি তার সব কথা মেনে নিল এবং বলল "তোমার দুইটি কথাই সত্যি"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ প্রতিমাসে বিবাহ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now