বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রিয় পুরাতন প্রেম,
ভাগ্যিস আমার মাঝে তোমার জন্ম এই স্ক্রীনশটের যুগের আরো বহু আগেই হয়েছিল! আমাদের সময়ে এই আধুনিক মুখবই ছিল না। শুধু মুখোমুখি কিছু সময় ছিল! আর সময়ের ভাজে ভাজে বই ছিল। আমি অনন্ত কাল ধরে তুমি নামের ভারী বই টা পড়তে চেয়েছিলাম। তোমার কিছু তাড়া ছিল।
তুমি পেশাদার প্রকাশকের মত বলেছিলে - " ছয় ফর্মার চেয়ে বড় বই বাজারে কাটবে না, কাহিনী কেটেকুটে ছোট করে দিও, পারলে নায়িকার সাথে নায়কের দিঘীর ধারে বসে থাকার যে দৃশ্য টা ১৪ পাতা জুড়ে বর্ননা করা হয়েছে সেটা কাটছাঁট করে আধা পাতায় এনো।"
তোমার প্রেসের খরচ বাঁচাতে তুমি যে কখন জীবনের গল্প থেকে আমাকেই কেটে দিয়েছিলে আমি টের পাইনি। সে নিয়ে আমাদের মধ্যে কোন অভিযোগ ছিল না। তুমি প্রিয় নব প্রেমে ভাল ছিলে।
আমিও বেশ আছি।
পৃথিবীর কাছে তোমাকে দোষী দাবী করার কোন প্রমাণ আমার ছিল না বলেই তুমি এখনো আমার এতটাই জুড়ে আছো। মনে করবার মত কোন স্মৃতিতেই তুমি দৃশ্যমান নেই বলেই আজো তুমি এতটা উজ্জ্বল! সেদিনের সেই সন্ধ্যায় দিঘীর ধারে বসে তোমার হাতের জলের ঝাপ্টায় ভিজে যাওয়া সেই অনুভূতি জীবনের আধেকটা পৃষ্ঠায় লেখা যায় বলো?
আরেকটা জনম হোক, সে জনমে আমি জল হব। জলের ভেতর জলের গল্প। তুমি কাটতে পারবেনা, ভাগ করতে পারবে না। ছেড়েও যেতে পারবে না। আমিও কাউকে দেখাতে পারবো না কতটা অতল। জানো তো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলো তোমাকে চেয়ে প্রার্থনার মত চিরকাল অদৃশ্য আর অধরা!
#মনৌকা
-মেঘলা তাসনিম
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now