বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্ল্যান

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X "প্ল্যান" লিখেছেন- একজন আমি । বিবাহিত জীবনের উপরে বিরক্তি এসে গেছে । খুব বেশিদিন হয় নি আমাদের বিয়ের । মাত্র ৬ মাস কাটিয়েছি এক ছাদের তলে ।লোপার ব্যবহার , কথাবার্তা সব আজকাল সব পাল্টে গেছে । বিয়ের আগে ও বলত , ওর বরটাকে হতে হবে একটু পাগলাটে , একটু অগোছালো ,একটু ঝগড়াটে আর অনেক দুষ্ট ।অথচ এখন পান থেকে চুন খসলেই কথার তীর ছুটে আসে ।একটু দেরি করে বাসায় ফিরলে হাজারটা কৈফিয়ত দিতে হয় ।কথায় কথায় রাগারাগি , মান অভিমান , ওর ভাত না খেয়ে ঘুমিয়ে পড়া সব কিছু খুব অসহ্য লাগে ।মনের সুখে সিগারেটে টান দিতে গেলেই ওর বকাবকি । কাপড় চোপড় গুছিয়ে রাখা , জুতাগুলা ঠিক জায়গায় রাখা অভ্যাস করতে হয়েছে । ফোনে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে ওর বাঁকা চাহনি সব আজকাল অসহ্য লাগে ।আমি আবার সেই আগের তপু হতে চাই । চোখে সানগ্লাস লাগিয়ে ফিটফাট হয়ে মেয়েদের সামনে সেই একটা ভাব নিতে চাই , আবার চার পাঁচটা মেয়ের সাথে লাইন মারতে চাই ।টং দোকানে চা খেতে খেতে মেয়েদের দেখে অশ্লীল কথা বলতে চাই , বন্ধুরা মিলে জনপ্রিয় কোন গানের অশ্লীল প্যারোডী করতে চাই ।আবার আমি গাঁজার নেশায় বুঁদ হতে চাই । লোপা আমার জীবনে আসার পর থেকে লাইফটা নিরামিষ হয়ে গেছে ।আমাকে আবার স্বাধীন হতে হবে ।তাই ওকে সরিয়ে দিতে হবে ।লোপাকে আমি খুব ঘৃণা করি এখন । ওকে আমি খুন করব ।ওকে খুন না করলে আমার মনে শান্তি আসবে না । তবে খুব ঠান্ডা মাথায় ।খুব যত্ন করে প্ল্যান করতে হবে যেন দেখে সবার মনে হয় স্রেফ দুর্ঘটনা । লোপা আর আমি দুজন ই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি । আমার সাবজেক্ট ছিল এপ্লায়েড ফিজিক্স আর ওর কেমেস্ট্রি ।তবে আমাদের দুজনের বাসা কাছাকাছিই ছিল । হঠাত্ করে একদিন দেখা , ভালোলাগা আর ভালোবাসা ।তারপর একদিন হুট করে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলা । ততোদিন অবশ্য দুজনেই জব করি । লোপাকে খুন করার প্ল্যান রেডী ।ইলেকট্রিক আয়রন মেশিনটার তারের ইনসুলেশন কিছু জায়গায় ড্যামেজ করে দিয়েছি ।ও আয়রন করার সময় কোন ভাবে তারে হাত লাগলেই শক খাবে । তারপর আসবে আমার মুক্তি ।এই খুশিতে ঠিক করলাম লোপাকে নিয়ে শেষ বারের মত একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যাবো । লোপা , চলো সারিন্দায় যাই হঠাত্ সারিন্দায় কেনো ? এমনি ।যাবা ? যাব ।তবে একটু দেরি হবে ।শাড়ি পরে আসি এখন থাক শাড়ি । এসে আমার নীল শার্টটা আয়রন কোরো । আজকে সালোয়ার কামিজ পরে চলো ও ভিতরে চলে গেল । তারপর দেখলাম কার সাথে যেন ফোনে কথা বলল ।ওকে আজ অনেক দিন পর খুশি লাগছে ।অথচ ও জানেই না কি অপেক্ষা করছে ওর জন্য । রেস্টুরেন্টে দুজন বেশ খাওয়া দাওয়া করলাম । বের হয়ে দুজন ফুটপাত ধরে হাঁটছি ।হঠাত্ করে শরীরটা বেশ দুর্বল লাগছে । আমি সরি তপু কেন ? তুমি আমি দুজন দুরকম মানুষ । দেড় বছরের এফেয়ারেও আমি তা বুঝে উঠতে পারি নি ।আমি সরি পুরানো কথা তুলে লাভ কি ? ডা. এহসানকে মনে আছে ? হুম । তোমার কাজিন ? হ্যাঁ ।তোমাকে এখন নিয়ে যাবো তার কাছে । কেন ? কোথাও যাবো না । শরীর খারাপ লাগছে । বাসায় চলো তপু , তোমার পোলাও এর সাথে আর্সেনিক মেশানো ছিল । আর অল্প কিছুক্ষণ বাকি তোমার আয়ু !! হোয়াট ?? তোমাকে আর সহ্য হচ্ছিল না ।ডিভোর্স নেয়া যেত , কিন্তু ইচ্ছে হলো না ।তোমাকে খুন করার স্বাদ হলো ।তোমার মৃত্যুর পর এহসানকে বিয়ে করব ।আর ওই তোমার ডেথ সার্টিফিকেট দিবে । আর্সেনিকে কারো মৃত্যু হ্ওয়ার আগে সাধারণ রোগের মত উপসর্গ দেখা যায় ।তাই সবাই মনে করবে সাধারণ কোন রোগে মারা গেছ তুমি । আমাকে সন্দেহ করবে না কেউ । _____________________ গতকাল তপুর লাশ দাফন হয়েছে । এহসান পুলিশকেও ম্যানেজ করেছে ।সব কিছু প্ল্যান মতোই হয়েছে । তপুকে আমি সত্যি ঘৃণা করতাম । গত ছয়মাসে ওর প্রতি ভালোবাসা কর্পুরের মত উবে গিয়ে তার জায়গা নিয়েছে ঘৃণা ।ওর অবহেলা ই এর মূল কারণ । তপুর নীল শার্টটা পড়ে আছে খাটে । ওর খুব প্রিয় ছিল শার্টটা । ধুয়ে রেখেছি । শার্টটা আয়রন করে রাখা দরকার । লোপা তপুর শার্টটা আয়রন করতে শুরু করল ।ওর মনে পড়ে গেল ওদের বিয়ের দিন এই শার্টটাই পরেছিল তপু !! হঠাত্ করে লোপার সারাশরীর কেঁপে উঠল প্রচন্ডভাবে । তারপর নিথর হয়ে গেল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০২ জন


এ জাতীয় গল্প

→ ইহুদীদের মাস্টারপ্ল্যান
→ প্ল্যান
→ অভিশপ্ত প্ল্যানচেট
→ প্ল্যান
→ প্ল্যান
→ প্ল্যানচেট
→ প্ল্যানচেট
→ প্ল্যান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now