বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাশাপাশি-০২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ওখানে খাওয়ার পরে আমি চলে আসি আমার প্রিয় সেই জায়গাটিতে যেটি কিনা রেল লাইনের ধারে।আমি একটা সময় প্রতিদিন এখানে একাই আসতাম,রেল লাইনের উপর দিয়ে হাটাহাটি করতাম।মাঝে মাঝে ফেন্ডদেরকেও নিয়ে আসতাম। ____বাহ জায়গাটা তো অনেক সুন্দর! (রাহি) ____হুম আমি আগে নিয়মিত এখানে আসতাম। ___আমাকেও নিয়ে আসবেন এখানে যখন আপনি ফ্রি থাকবেন? ____হুম শিওর।দাড়াও তোমাকে একটা খেলা দেখাই।তুমি স্টপ ওয়াচ চালু কর। সামনের ওই খুঁটিটি আমি ৩০ সেকেন্ডে যাবো রেললাইন দিয়ে! ____সে কি ওটা তো বেশ দূরে,এমনিতেও গেলে তো ৩০সেকেন্ডের বেশি লাগবে! ____তোমাকে যেইটা বললাম সেইটা কর।আমি নিয়মিত যেতাম আগে। ____আচ্ছা। রাহি স্টপ ওয়াচ চালু করল আর আমি রেললাইনের উপর দিয়ে ছোটা শুরু করলাম।কিন্তু কিছু দূর যেতে না যেতেই ধপাস করে আছড়ে পড়লাম মাটিতে বেশ জোরেই,, পিছনে ফিরে দেখি রাহি খিলখিল করে হাসত শুরু করে দিয়েছে!!!মেয়েটার হাসি একদম ছোট বাচ্চাদের মতো!!রাহির সামনে হিরো হতে চেয়ে দেখি আবুল হয়ে গেলাম!! ____কি পারলে তো যেতে?(রাহি) [হঠাৎ করেই তুমি বলে কথা বলতেছে] ____পারতাম আগে ____আগের কথা বাদ দাও।উঠে দাড়াও। উঠে দাঁড়ালাম আর রাহি আমার হাত ধরে রেললাইনের উপর দিয়ে হাঁটতে শুরু করল। ___এ রকম পথে কাছের মানুষের হাত ধরে হাটবে কখনো পড়ে যাওয়ার ভয় থাকবে না।(রাহি) ___হুম।সারাজীবন এভাবেই হাত ধরে চলতে পারবে তো? ___ইনশাল্লাহ,,,, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব তোমার হাতটাকে অনেক যত্ন দিয়ে ধরে রাখার। . পড়ন্ত বিকেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে।আর কিছুক্ষণ পরেই ঘোষণা দিবে দিনের পরিসমাপ্তি। আমি আর রাহি হেটে চলেছি পাশাপাশি হাতে হাত রেখে।রাহি হঠাৎ করেই হাতটা অনেক শক্ত করে ধরল আর জানান দিল এ হাত কখনো ছাড়বার নয়।। . ......রাকিব হাসান.......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

→ পাশাপাশি-০২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now