বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তুমি অন্য কোথাও দেখো। বলে খট করে ফোন নামিয়ে রাখলেন তিনি। এদিকে সুন্দর একটা হাসি দিয়ে ক্রেডলে রিসিভার নামিয়ে রাখল মেয়েটি। ফয়সালের চাচা মুখের সামনে থেকে পত্রিকাটি নামিয়ে মেয়েটির দিকে করুণ চোখে তাকালেন। তাঁর মন খুব খারাপ হয়ে আছে। আহা রে, এত সুন্দর ঝকঝকে একটা মেয়ে। এই বয়সে কোথায় তার স্কুল-কলেজে যাওয়ার কথা, কিন্তু কাজের জন্য কী কাকুতি-মিনতিটাই না করল! মহিলা তাকে নিলই না। ফয়সালের চাচা: এই মেয়ে, তোমার নাম কী? মেয়ে: রাহেলা। চাচা: খুব সুন্দর নাম। তোমাকে দেখে তো মনেই হয় না যে তুমি মানুষের বাসায় কাজ করো। পড়াশোনা করেছ? মেয়ে: ক্লাস এইট পর্যন্ত পড়েছি। পরে আর পড়তে পারি নাই। চাচা: তোমার জন্য খুবই খারাপ লাগছে। আচ্ছা, আমার বড় বোনের বাসায় একজন বাচ্চা দেখার জন্য মেয়ে খুঁজছিল। তুমি চাইলে আমি তোমাকে আমার বড় বোনের বাসায় কাজ দিতে পারি। আমাকে কয়েক দিন আগে বলছিল। ফোন নম্বর আছে। তুমি নিজেই কথা বলতে পারো। মেয়ে: না, থ্যাংক ইউ, চাচা; লাগবে না আমার। চাচা: কিন্তু একটু আগেই না বললা যে তোমার খুব দরকার! তুমি তো আর একটু হইলে ওই কাজের জন্য কেঁদেই দিতে। মেয়ে: না, চাচা, আমার আসলে কাজের দরকার নাই। আমি আমার পারফরম্যান্স দেখতেছিলাম। আমি লোপা ম্যাডামের বাসাতেই কাজে ঢুকছি এক সপ্তাহ হয়। উনি আমার কাজে খুশি কি না সেটা যাচাই করলাম খালি।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ৩১, ২০১০
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now