বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"পানি রহস্য"(শেষ পর্ব)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মবিন সাহেব বললেন,এরকম কি আরো ঘটেছে? জে না,সেই প্রথম,সেই শেষ । আর কোন দিন আমি পানিতে নামি নাই । এখন আপনে যদি বলেন আরেকবার পানিতে নাইম্যা দেখব । তয় আমি তো সাধুও না-পীর ফকিরও না... মবিন সাহেব বললেন,কে বলতে পারে তুই হয়তো বিরাট সাধু-তুই নিজেই তা জানিস না । জয়নাল কাদতে কাদতে বলল,আমি স্যার সাধারণ মানুষ । অতি সাধারণ,তয় স্যার,সাধু হইতে আমার ইচ্ছা করে । খুব ইচ্ছা করে । মবিন সাহেব বললেন,আর কথা বলিস না জয়নাল । তোর কষ্ট হচ্ছে,শুয়ে থাক । আমার কুত্তাটারে পাইছিলেন? খোজ করছি-এখনো পাইনি । পেলে ভাত খাইয়ে দেব । চিন্তা করিস না । রাতে এসে খোজ নিয়ে যাব । জয়নাল হাসল । তৃপ্তির হাসি,আনন্দের হাসি । রাতে খোজ নিতে এসে মবিন সাহেব শুনলেন জয়নাল মারা গেছে । মবিন সাহেব অত্যন্ত মন খারাপ করে হাসপাতালের বারান্দায় এসে একটা অদ্ভূত দৃশ্য দেখলেন-রাজ্যের কাক বারান্দায় লাইন বেধে বসে আছে । তাদের চেয়ে একটু দূরে বসে আছে কোমরভাঙা কুকুর । কি ভাবে সে এতদূর এসেছে কে জানে? মবিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন । এই জগতে কত রহস্যই না আছে! কোন দিন কি এইসব রহস্য ভেদ হবে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ "পানি রহস্য"(শেষ পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now