বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"পানি রহস্য"পর্ব-০১

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মবিন সাহেব বাগানের ফুল গাছে পানি দিচ্ছিলেন । তার সামনে জয়নাল দাড়িয়ে আছে । অনেক্ষণ ধরেই আছে,মাঝে মাঝে খুক খুক করে কাশছে,পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটিতে নকশা কাটছে,মুখে কিছু বলছে না । মবিন সাহেব বললেন,"কিছু বলবি নাকি রে জয়নাল?"জয়নাল লজ্জিত মুখে হাসল । সে অল্পতেই লজ্জা পায় । মবিন সাহেব বললেন,'আজ কাজকর্ম নেই?' জে না । জয়নালের বয়স চল্লিশের ওপরে । বিয়ে টিয়ে করেনি । একা মানুষ । এক কামারের দোকানে কাজ করে । হাপর চালায়,কয়লায় ফুঁ দেয় । রাতে ঐ দোকানের পাশে চট বিছিয়ে ঘুমিয়ে থাকে । মবিন সাহেব বছর খানিক আগে কামারের দোকানে একটা শাবল বানাতে দিয়েছিলেন । জয়নাল তাকে বসিয়ে রেখে শাবল বানিয়ে দিল । নামমাএ দাম নিল । সেই সূত্রে পরিচয় । মবিন সাহেবের মনে হয়েছে জয়নাল অতি ভদ্র,অতি সজ্জন মানুষ । একটু বোধহয় বোকা । তাতে কিছু যায় আসে না । চালাক বদলোকের চেয়ে বোকা সজ্জন ভাল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now