বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অপারেশন ইন্টারকন্টিনেন্টাল
৯ জুন, ১৯৭১। সন্ধ্যা সাড়ে ৭টা। অন্ধকার ঘনিয়ে এসেছে। এফডিসি’র ক্যামেরাম্যান বাদল গাড়ি চালাচ্ছেন। তার পাশের সিটে কামরুল হক স্বপন পিস্তল নিয়ে বসে আছেন। আলী আহমেদ জিয়াউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং হাবিবুল আলম পেছনের সীটে বসা। তিনজনের হাতে তিনটি করে গ্রেনেড।
তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা শহরের আশেপাশে কয়েকটা গ্রেনেড ফাটিয়ে আতংক সৃষ্টি করার। যেন পূর্ব পাকিস্তানে আসা জাতিসংঘ আর ওয়ার্ল্ড ব্যাংকের ডেলিগেটরা বোঝে যে,, ঢাকার পরিস্থিতি মোটেও স্বাভাবিক নেই। সেই লক্ষ্যেই অপারেশনে বেরিয়েছে ওরা। গাড়ীটি রাষ্ট্রপতির বাসভবন (বর্তমানে সুগন্ধা) পার হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যাচ্ছে। টুপি আর পাঞ্জাবি পরা অনেক লোক হোটেলের বাউন্ডারি দেয়ালের উপরে উৎসুক অপেক্ষায়।
হোটেলের সামনে মাঝামাঝি আসতেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল এবং দেখা গেল ময়মনসিংহ রোড ধরে পুলিশের গাড়ির পেছনে আরো তিনটি গাড়ি আসছে। বোঝা গেল ডেলিগেটরা আসছেন। গাড়ি দ্রুত ইউ টার্ন নিয়ে বাদল হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটের সামনে ফুটপাতে রাখলেন। আর অতিথির আগমনে দেয়ালের ওপর বসে থাকা লোকগুলো হাততালি দিতে থাকলো। তারা নীল ডাটসন গাড়িটা আর চারজন মুক্তিযোদ্ধার উপস্থিতি টেরই পেল না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now