বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনিশ্চিত তীর্থযাত্রা-২

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rocky (০ পয়েন্ট)

X অনেক প্রতীক্ষার পর গত ০৯ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে অবশেষে আমার আত্মজৈবনিক স্মৃতিকথা “জীবনের জার্নাল” বইটি ‘বইপত্র প্রকাশন’ এর স্টলে ( নং ১২৭-১২৮) আবির্ভূত হয়। ঐদিন সন্ধ্যের পর আমি বইমেলায় গিয়েছিলাম। বইটিকে স্টলে দেখতে পেয়ে মনটা প্রফুল্ল হয়ে উঠেছিলো। অনেকক্ষণ বসেছিলাম, দেখি অনেকেই এসে স্টলের অন্যান্য বই এর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বইটা হাতে নিয়ে পৃষ্ঠা ওল্টাতে থাকে। আমি বেশ রোমাঞ্চিত বোধ করতে থাকি, এই বুঝি একটা বই বিক্রী হলো বলে! কিন্তু না, বেশীরভাগ লোকই কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে পালটিয়ে বইটিকে আবার যথাস্থানে রেখে চলে যায়। সময় শেষ হবার মাত্র ঘন্টাখানেক আগে বইটি বাঁধাইখানা থেকে শুকানোর পর স্টলে আনা হয়েছিলো। আমি ভাবছিলাম, মাত্র এক ঘন্টা সময়ে বোধহয় বইটির কোন কপি আর প্রথম দিনে বিক্রী হবে না। একটু পরে দেখছিলাম, দূর থেকে দুজন তরুণ স্টলের দিকে এগিয়ে আসছে। হাঁটার স্টাইল, বেশভূষা আর চেহারায় যে একটা স্মার্টনেস ছিলো, তা দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো কোন এক্স ক্যাডেট হবে। মনে মনে ভাবলাম, চুপ করে বসে না থেকে একবার একটা মার্কেটিং এর উদ্যোগ নিয়েই দেখি না, কেমন হয়! ছেলে দুটি কাছে এসে সবগুলো বই এর উপর চোখ বুলাতে থাকলো। আমারটার উপর যখন একজনের দৃষ্টি নিবদ্ধ হলো দেখতে পেলাম, তখন আমি একটু এগিয়ে গিয়ে বল্লাম, এ বইটির লেখক আমি। এখানে আমার নিজের জীবনের কিছু কথা বলা শুরু করেছি। আমার স্কুল জীবন পর্যন্ত এখানে বলা হয়েছে। আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, সেখানকার জীবন সম্বন্ধেই বেশীরভাগ কথা বলা হয়েছে। অন্ধকারে ঢিল ছুঁড়ে বল্লাম, “আপনারা যদি ক্যাডেট কলেজে পড়ে থাকেন, তবে আপনারাও আপনাদের জীবনের কথা এখানে খুঁজে পাবেন”। সাথে সাথে বই হাতে নেয়া ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো, “আপনি কোন কলেজে ছিলেন?” আমার উত্তর শুনে সে স্মিত হাসি হেসে বললো, আমিও একই কলেজের ছাত্র। বাকী জনের কথা জিজ্ঞেস করাতে সে জানালো যে সেও এক্স ক্যাডেট, তবে রংপুর ক্যাডেট কলেজের, আগের জনের সাথে একই ব্যাচের। প্রথম ছেলেটি বইটা কেনার আদেশ দিলো, আর তার সাথে সাথে আলাপচারিতা আর সেলফোনের ক্যামেরা দিয়ে ফটো সেশন চলতে লাগলো। ততক্ষণে মেলা কর্তৃপক্ষ প্রধান বাতিগুলো নিভিয়ে দিয়েছে। সেলফোনের ফ্ল্যাশেই ছবি তোলা হলো। আমার ফোন দিয়েই বেশীরভাগ ছবি তোলা হলো, পরে ওরা ওগুলো ওদের ফোনে ট্রান্সফার করে নেয়। রাতে বাসায় ফিরে দেখি, আমার বইটির ক্রেতা ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার একটু পরে দেখলাম, আমাদের ছবিটাও সে ইসিএফ এ পোস্ট দিয়েছে। তার কিছুদিন পরে ক্যাডেট কলেজ ব্লগে একটি মন্তব্যে তার আরেক ব্যাচমেট নাফিস আমাকে জানায় যে সে আর আমার এই বই এর প্রথম ক্রেতা তারিকুল ইসলাম সজীব একই কলেজের ব্যাচমেট। বয়সের ব্যবধান পিতা পুত্রের ন্যায় হওয়া সত্ত্বেও আমরা নিমেষেই ভাই এবং বন্ধু বনে গেলাম। এক্স ক্যাডেটদের মাঝে এরকমই হবার কথা। জাস্ট ওয়ান ক্লিক এন্ড দ্য পেজ ওপেনস! ঢাকা ১৫ ফেব্রুয়ারী ২০১৬ 12717347_10153273920592623_116106699617863339_n এমসিসি’র এক্স ক্যাডেট (৪২ তম ব্যাচ) তারিকুল ইসলাম সজীব এসেছিলেন ‘বইপত্র প্রকাশন’ এর স্টলে, আমার লেখা “জীবনের জার্নাল” কিনতে। লেখক (একই কলেজের ৫ম ব্যাচ) কর্তৃক নতুন প্রজন্মের কাছে স্মৃতি হস্তান্তর। সজীবকে ধন্যবাদ। লেখক: খায়রুল আহসান (৬৭-৭৩)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ অনিশ্চিত তীর্থযাত্রা-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now