বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অজানা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X >>তোমাকে কিছু কথা বলার ছিল..... >>হুম,বলে ফেল,এতে জিজ্ঞাসা করার কি আছে.... >>মানে, তুমি কথা গুলোকে কি ভাবে বা নেবে। >>এত আপসেট কেন তুমি?কি বলতে চাও বল। >>তুমি আমাকে খুব ভালোবাস তাইনা? >>এ কথাটা তোমাকে আর কয়বার বলবো? >>আমাকে কি ক্ষমা করতে পারবে? >>কেন তোমাকে হঠাৎ ক্ষমা করতে যাব কেন, তুমি কি করেছো? >>আমি তোমার সাথে অভিনয় করেছি,প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ। >>মানে, তোমার কথাতো আমি কিছুই বুঝতে পারছি না। >>দেখ আমি আসলে বাসার কে ভালোবাসি, বাসারের সাথে একটা ঝামেলা হওয়ায় তোমার সাথে সম্পর্ক করি,কিন্তু আমি বুঝিনি, তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে,আমার সত্যিই তোমার মন নিয়ে খেলা করার কোন ইচ্ছা ছিলোনা,আমি জেদের বসে রিলেশনটা করে ফেলি তোমার সাথে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। >>এসব কথাতো আমাকে আগে কখনো বলোনি। >>তোমাকে কথা গুলো বলা হয়ে ওঠেনি। >>আচ্ছা ঠিক আছে, আমি তোমার অতীত কে মেনে নিয়েই তোমাকে ভালোবাসবো আর তুমিও আমাকে নতুন করে ভালোবাসো কেমন? >>না আমি এখন আর সেটা পারবো না....... >>কিন্তু কেনো? >>বাসার ফিরে এসেছে, বাসারের সাথে আমার যে বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছিল সেটার জন্য বাসার সরিও বলেছে।আর তাছারা আমিও বাসারকে অনেকটা ভালোবাসি আমি তার কাছে ফিরে যেতে চাই। কিন্তু এখন আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে তোমার সাথে এমনটা করার জন্য। নিজেকে ক্ষমা করতে পারছি না,প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। >>(কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না,) ভালো থেকে,বলে লাইনটা কেটে দিয়েছিলাম . উপরের কথা গুলো আজকের না, আজ থেকে অনেক দিন আগের কথা। কথা গুলো হয়েছিল আমার আর মাহির মাঝে। মাহির সাথে আমার পরিচয়টা হয়েছিল ফেসবুক থেকে। প্রথম প্রথম খুব একটা কথা হতোনা আমাদের মাঝে। কিন্তু ধিরে ধিরে অল্প কথার মাঝেই আমাদের বন্ধুত্বটা হয়ে যায়। আর একদিন হঠাৎ করেই মাহি বলে সে নাকি আমাকে ভালোবাসে। আর রিলেশনে যাবার প্রস্তাব দেই। মাহিকে আমার খুব ভালোই লাগতো, ফেসবুকে যখন ওর সাথে সময় কাটাতাম তখন সময় গুলো অনেক ভালোই কাটতো আমার।আর ওর প্রতি একটু একটু দূর্বল ও ছিলাম আমি। এসব কারনে ওর প্রথম প্রস্তাবেই রাজি হয়ে যায়। এরপরে ধিরে ধিরে মাহিকে অনেকটা ভালোবেসে ফেলি। আমার ভালেবাসার ফিলটা মাহিও করতো। অনেকবার আমাকে বলেছে, এতটা ভালোবাসো আমাকে তুমি, আমি শুধু ওর কথাগুলো শুনে হাসতাম। মাহির করা একটু কেয়ারি ছিল আমার কাছে হাতে চাঁদ পাবার সমান। . মাত্র দু মাসের সম্পর্ক ছিলো আমাদের মাঝে। দু মাসের সম্পর্ক হলে কি হবে যাকে ভালোবাসা যায় তাকে তো একটা মুহুত্বেই ভালোবেসে ফেলা যায়। আর আমিতো তাও দুটো মাস ওর সাথে ছিলাম। আমি বার বার বোকার মতো ভেবে এসেছি মাহিও আমাকে অনেকটা বালোবাসে, ভালোনা বাসলে তো আর কোন মেয়ে আগে থেকে এসে ভালোবাসি বলবে না। মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটেনা।নিশ্চয় অনেকটা ভালোবাসে জন্যই আগে এসে বলেছিল ভালোবাসি। কি সব ভাবনা ছিল আমার, সত্যিই আমি কতই না বোকা ছিলাম। মাহিযে কারো সাথে জেদ করে আমার সাথে সম্পর্ক করেছে তা তো আমি কখনো কল্পনাতেও ভাবিনি। মাহিকে পুরো দমে বিশ্বাস করতাম আমি,ও বলেছিল কোন ছেলের সাথে কখনো ওর কোন সম্পর্ক ছিলোনা,আর এদিকে মাহিও ছিল আমার প্রথম ভালোবাসা। . আমাকে একটি বারের জন্যও বুঝতে দেয়নি ওর জীবনে অন্য একটা ছেলে ছিল।আর তার উপরে জেদ করেই আমার সাথে সম্পর্ক করেছে। মন প্রান দিয়ে ভালোবেসেছিলাম মাহিকে। . কিন্তু মন প্রান দিয়ে ভালোবেসে কি হবে, আমি আমার ভালোবাসাকে বেধে রাখতে পারিনি। বাসারের কথাটা জানিয়ে মাহি চলে গিয়েছিল আমার জীবন থেকে। সেদিন কিছুই করার ছিলোনা আমার, মাহিকে আটকানোর মতো কোন শক্তি ছিলোনা আমার কাছে।শুধু ভালো থেকো বলেই ফোনটা রেখে দিয়ে ছিলাম। এর পরে আর কোন যোগাযোগ করিনি আমি, মাহিও কখনো যোগাযোগ করেনি। আমি যোগাযোগ করিনি এই ভেবে যেন মাহি ভালো থাকে, আমার জন্য যেন মাহির কোন অসুবিধা না হয়। আর মাহি হয়তো যোগাযোগ করেনি এই ভেবে, ঝামেলাটা গেছে শুধু শুধু আবার ডেকে আনার কি দরকার। . মাহিতো সেদিন ক্ষমা চেয়ে, চলে গিয়ে বাসারকে নিয়ে ভালোই ছিল,কিন্তু আমি কেমন ছিলাম সেটাতো শুধু আমিই জানি সত্য ভালোবাসা হারানোর বেদনা কতটুকু সেটা বুঝতে পেরেছিলাম সেদিন।ভেবে ছিলাম মাহিও হয়তো বাসার কে এতটাই ভালোবাসে,সে আজ তার ভালোবাসার মানুষ টাকে ফিরে পেয়েছে সুখে থাকুক তাকে নিয়ে। . মাহিকে ভালোবসেছিলাম, আর আমার কাছে মাহির শেষ চাওয়া ছিল ক্ষমা, আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু মাহি হয়তো জানেনা,আমি তাকে ক্ষমা করতে পারলেও তার জন্য অন্য কাউকে ভালোবাসার ইচ্ছা টুকু হারিয়ে ফেলেছি। এখন নিজেই নিজেকে গুছিয়ে নিয়ে নিজের মত আছি। আজো এই মনে শুধু মাহিই আছে। এখন আর মাহিকে আমার ভালোবাসতে ইচ্ছা করেনা। শুধু তার রেখে যাওয়া স্মৃতি গুলো এখনো আমাকে প্রতি রাতে ভাবায়। . শুধু আমার এতটুকুই অজানা থেকে গেল,বাসার কি মাহিকে এতটাই ভলোবেসেছিল যেটা আমি বাসতে পারিনি। মাহিতো জানতো সে আমার প্রথম ভালোবাসা হবে তবুও কেন সে আমার সাথে বাসারের উপর করা জেদের জন্য মিথ্যা খেলাটা খেললো।কেন আমার মন থেকে কাউকে ভালোবাসার ইচ্ছাটা নিভিয়ে দিল। জানি এসব কখনো জানা হবেনা,এসব কিছু অজানায় থেকে যাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ লুমির ইসলামিক অজানা কালেকশন( পর্বঃ ১)
→ অজানা রহস্য
→ অজানা রহস্য (বাকি অংশ)
→ অজানা কিছু কথা
→ রহস্যময়ী তাজমহলের অজানা কিছু তথ্য
→ স্ট্যাপহোর্স্টদের অজানা গল্প
→ "অজানায় ভরসা রেহানা বেগমের"
→ ✓জানাঅজানা✓ পোষা প্রাণী কি করোনাভাইরাস ছড়ায়?
→ অজানা দ্বীপ
→ অজানা কিছু প্রশ্ন
→ অজানা এক রহস্য
→ অজানা তথ্য
→ ১৫ টি অজানা তথ্য
→ অজানা ভালোবাসা
→ মুক্তিযুদ্ধের অজানা গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now