বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অদ্ভুত কিছু ট্রাফিক আইন✋

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Siam 2.0 (০ পয়েন্ট)

X শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে প্যায়দা এসে পাকড়ে ধরে” – সুকুমার রায়ের কবিতাটি হয়ত অনেকেরই জানা। তিনি কি তখন জানতেন তার কবিতার এই লাইনগুলো একদিন বাস্তবে পরিণত হবে? হয়ত জানতেন না। এ দেশ শিব ঠাকুরের দেশ না হলেও এমন কয়েকটি দেশ আছে যেখানকার ট্রাফিক আইনে আছে অদ্ভুত কিছু নিয়ম। এসব নিয়ম অনেকেরই অজানা। আর যখন আপনারা এসব জানবেন তখন বিষ্ময়ে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আর আজ আমি আপনাদের চোখ কপালে তুলে দেওয়ার কাজটি করবো। তবে আসুন, আমরা এখন অদ্ভুত দেশের অদ্ভুত কিছু ট্রাফিক আইন সম্পর্কে জানি। হেডলাইট বন্ধ করা যাবে নাঃ হেডলাইট সাধারণত রাতের অন্ধকারে পথ দেখার জন্যই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু সুইডেনে আপনাকে শুধু রাতেই নয় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। শুধু তাই নয়, শীত কিংবা গ্রীষ্মকালেও কোনো অবস্থাতেই আপনি হেডলাইট বন্ধ করতে পারবেন না। সুইডেনের তীব্র শীতে হয়তো এ নিয়মটি ঠিক, কিন্তু জুন মাসে আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও এ নিয়মই সেখানে মানতে হয়। পথে তেল ফুরালেই বিপদঃ যারা গাড়ি চালান তাদের পথের মাঝে তেল ফুরিয়ে বিড়ম্বনায় পড়ার অভিজ্ঞতা নিতান্তই কম নয়। তবে আপনি যদি জার্মানিতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন তবে এর সাথে যুক্ত হবে আরো এক অভিজ্ঞতা। কারণ, সেখানে অটোবান বা দূরপাল্লার পথে জ্বালানি শেষ হয়ে যাওয়াকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে ধরা হয়। আর অটোবানে অপ্রয়োজনীয়ভাবে গাড়ি থামানোকেও অপরাধ হিসেবে ধরা হয়। আর এর জন্য গুণতে হতে পারে বেশ মোটা অংকের টাকা। ময়লা গাড়ি, জরিমানা নিশ্চিতঃ অলস মানুষদের জন্য দুঃসংবাদ। গাড়ি পরিষ্কার করায় যাদের অলসতা তাদের জন্য জরিমানার ব্যবস্থা আছে জার্মানিতে। অপরিষ্কার গাড়ি নিয়ে জার্মানির রাস্তায় বের হলে আপনাকে গুণতে হবে দুই হাজার রুবেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৪০০ টাকা। চিৎকার করলেই জরিমানাঃ মেরিল্যান্ডে প্রকাশ্য রাস্তায় চিত্কার করা আইনত অপরাধ। আর যদি গাড়ি চালাতে চালাতে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলেন তবে ১০০ ডলার জরিমানা দেওয়ার জন্য জন্য মানসিক এবং আর্থিক প্রস্তুতি রাখুন। অথবা ৯০ দিনের জন্য জেল। পছন্দ আপনার। চালক মাতাল হলে যাত্রীর জরিমানা: গাড়িতে চড়ার আগে জেনে নিন আপনার চালকটি মাতাল কি না? কারণ, জাপানের ট্রাফিক আইন অনুযায়ী, চালক মাতাল হলে যাত্রীকেও জরিমানা গুনতে হবে। আপনার চালক মাতাল কি না, তার দায়-দায়িত্বও আপনার। অতিরিক্ত চশমা গাড়িতে থাকতে হবে: স্পেনের আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় অতিরিক্ত এক জোড়া চশমা আপনাকে সঙ্গে রাখতে হবে। কারণ, দুই জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানা গুনতে হবে। Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ অদ্ভুত কিছু ট্রাফিক আইন✋

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now