বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি : বৌ ও বৌ কই গ্যালা ?
গামছা টা নিয়া এইদিক আওনা একটু কথা আছে । শুইনা যাও। ও বেউ।
বৌ আমার ভিশন অভিমানী আর বলা যায় না । কি যে তার অভিমান।
তবে খালি আমার উপর সেটা । তার কারণ ও আছে। আমি তারে যত ক্ষ্যাপাই সে ততই রাগ করে আর অভিমান করে।
গত রাতে তারে ক্যাইল্লা সুন্দর কইছি বলে রাত হতে সে কি অভিমান আর রাগ করেছে আমার উপর বেচারি।
.
বৌ :এই নেন আপনার গামছা আর ভাত বারন আছে রান্না ঘরে গিয়ে খাইয়া লন। আর আমি আপনার বৌ ও বেউ ও না টৌ ও না। আর আমারে ডাকবেন না। আমি ক্যাইল্লা সুন্দরী, তাই ক্যাইল্লা সুন্দরী কারো বৌ হতে পারে না। একখান নতুন ঝকঝকে চক চকে বৌ দেইখ্যা আনেন গিয়া যান।
এই বলে বৌ তার রাগান্বিত কথা গুলো বন্ধ করে হাটতে ধরলো ঘরের উদ্যেশ্যে।
.
আমি : বৌ এর পিছন পিছন গেলাম ঘর পর্যন্ত নিশ্চুপ হয়ে । সে ঘরে ঢুকা মাত্র দরজা টা আটকিয়ে দিলাম।
বৌ তো চমকে গেল।
.
বৌ : দরজা দিলে কেন ?
দরজা খোলো ? নইলে মা কে ডাকব কিন্তু যে তুমি আমাকে মারতাছো ?
.
আমি : হায় আল্লাহ পাগলি বৌ কি কয় , আমি ওর মুখে হাত দিয়ে টেনে বুকের কাছে টেনে নিলাম।
নিয়ে বললাম একটা কথা বলবা না। একদম চুপ , একদম চুপ। বলে হাত ছেড়ে দিলাম দিয়ে দেখি বৌ তো ভয় পেয়ে গেছে। আমি তো মনে মনে হাসতে হাসতে বাঁচি না। বৌ কিন্তু আমার রাগ উঠলে খুব ভয় পায়।
ও বুঝে গেছে আমি খুব রেগে আছি। কিন্তু মোটেও না। আমি ওকে খালি ভয় দেখাচ্ছি।সে কিন্তু বুঝতে পারছে না।
.
বৌ : নিশ্চুপতা ভেংগে বললো আমার উপর কি খুব রাগ করেছো ?
.
আমি : ওর হাত ধরে একটা টান দিয়ে কাছে টেনে নিয়ে, কানে কানে বললাম যে আমার এত সুন্দর বৌ এর উপর কি রাগ করতে পারি ?
পাগলি বৌ আমার কি যে বলে।
.
বৌ : কি বললে আমি পাগলি ,
এই বলে কাঁদতে শুরু করলো।
.
আমি : আরে পাশের ঘরে মা বাবা আর ছেলে আছে , ওরা শুনলে বলবে আমি বুঝি তোমাকে পিটিয়েছি, আমার সর্বনাস হয়ে যাবে তখন। মা আস্ত রাখবে না আমাকে। তুমি কাঁদো না সোনা বউ আমার লক্ষি বৌ। আমার বেউ ।
.
বৌ : কি বললে আমি তোমার বেউ।
.
আমি : না না তুমি আমার লক্ষী সোনা বউ। বলে ওর কপালে একটা চুমু দিয়ে দিলাম। এরপর যখন ও দিতে ধরছে হুট করে দরজা খুলে দৌর দিলাম।
ও তো আরো বেশি রেগে গেল। আমি তো দুরে এসে হাসতে লাগলাম।
.
বৌ : রাগে গিজ গিজ করে বলতে লাগলো রাতে আসিও ঘরে থাকতে দেব এখন ভালো করে সাহেব ।
আসিয়েন রাতে কোথায় থাকতে হয় দেখেন এখন।
.
আমি : সাহেবান সমস্যা নাই আমার। ছেলে আছে কিচ্ছু করতে পারবেন না।
আমি ঘরেই থাকবো গো সাহেবা দেখিয়েন।
.
এই যে আমার বৌ আর তার সাথে লেগেই থাকে এরকম ছোট খাট ঝগড়া ঝাটি। মান অভিমান। আর দুষ্টুমি ভরা দিন রাত ।
আমি খালি বৌ এর রাগ তুলতে পছন্দ করি, হয়ত এটা বুঝি আমার একটা গুন।কারণ বৌ কে যত রাগাবো তত আমি খুশি।
.
তবে আমার চেয়ে ওয় আমাকে বেশি ভালোবাসে হয়ত। বাড়ি ছেড়ে কোথাও গেলে, সারাক্ষণ বলতে হবে কোথায় আছি কি করছি কি খেলাম।
আলহামদুলিল্লাহ আমাদের একটি পুত্র সন্তান আছে ওর নাম " খালিদ বিন ওয়ালিদ "। ওর বয়স বছর তিনেক এর কাছাকাছি।
.
আলহামদুলিল্লাহ স্ত্রী, পুত্র, পিতামাতা,ভাই ভাবী, দাদা দাদী, কে নিয়ে বেশ সুখেই আছি আমরা গোটা পরিবার ।
""""""""" সমাপ্ত """""""
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now