বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অবান্তর প্রশ্ন নাকি যুগান্তর উত্তর?

"অদ্ভুতুড়ে" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তুষার কবির (০ পয়েন্ট)

X আকাশেতে লক্ষ তারা চাঁদ কেন একটা? আদিবা তারাননুম সুজানা, কদমতলী, ঢাকা। - চাঁদের বাবা-মা পরিবার পরিকল্পনায় ‘দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়’ নীতি মানতেন তো; তাই চাঁদ একটিই। হোটেলের খাবার এবং ঘরের খাবারের মধ্যে পার্থক্য কী? আবিদুল ইসলাম, ব্যাপারিপাড়া, আগ্রাবাদ, চট্টগ্রাম। - হোটেলের খাবার খারাপ হলে হোটেলের লোকজনকে ধমক দেয়া যায়। কিন্তু ঘরের খাবার খারাপ হলে বউকে ধমক দেয়ার সুযোগ নাই। মুখ বুজে হজম করতে হয়। সুন্দরী মেয়েদের সামনে দাঁড়ালে আমার হাঁটু কাঁপে কেন? তৌফিকুর রহমান আসাদ, চাটমোহর, পাবনা। - ইয়ে মানে সমস্যাটা আমারও আছে! তাই কোনো সমাধান দিতে পারছি না।  চারদিকে কেবল অশান্তি! শান্তি পেতে কী করতে পারি বলুন তো? উম্মে কুলসুম রিনা, উত্তরা, ঢাকা। - উত্তরা থেকে বাসা বদলে শান্তিনগর বাসা নিয়ে দেখতে পারেন।  মাথায় এত উত্তর নিয়ে আপনি রাতে ঘুমান কী করে? সাইফ আহমেদ, ডাক্তারপাড়া, ফেনী। - ঘুমানোর আগে মাথা থেকে সব উত্তর বের করে আলমারিতে তুলে রাখি। তাই ঘুমাতে অসুবিধা হয় না। প্রেমে ছ্যাঁকা খেলে কী করব বলুন তো? গাজী ফরহাদ, নাঙ্গলকোট, কুমিল্লা। - আবার নতুন করে প্রেম করবেন। তারপর আবার ছ্যাঁকা খাবেন। এভাবে কয়েকবার ছ্যাঁকা খেলে আপনার শরীরে এন্টিবডি তৈরি হয়ে যাবে। তখন ছ্যাঁকা খেলেও আর কষ্ট লাগবে না। :চাকরি গেলে চাকরি পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু...? মিনহাজ উদ্দিন, চারঘাট, রাজশাহী। :- বন্ধুকে টাকা ধার দিলে আর ফেরত পাওয়া যায় না! :প্রশ্নই করলাম না, পারলে এবার উত্তর দেন তো দেখি? সুপ্রীতি ধর, আওরাবুনিয়া, ঝালকাঠি। :- কোনো উত্তরই দিলাম না, এখন কেমন লাগে দেখেন! :পিপীলিকার পাখা গজায় মরিবার তরে! মানুষের পাখা কেন গজায়? মৌসুমী সুলতানা,দক্ষিণ বনশ্রী,ঢাকা। :- মানুষের পাখা গজায় ধরা খাওয়ার জন্য! :আচ্ছা বলুন তো দেখি, কখন মানুষের বাক-স্বাধীনতা লোপ পায়? রকিবুল হক, ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ। :- বস এবং বউয়ের সামনে যখন দাঁড়ায় তখন। :নানার বউ নানি, দাদার বউ দাদি, চাচার বউ চাচি, আর আমার বউ? ফরিদুল ইসলাম, তালখড়ি, শালিখা, মাগুরা। :- আপনার শ্বশুরের কন্যা এবং আমাদের ভাবি। :কাক চোখ অর্ধেক খোলা রেখে ঘুমায় কেন বলুন তো? আরাফাত কাদির, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। :- মনে হয় চোরের ভয়ে! :আচ্ছা বলুন দেখি, এক বুড়ো দাদু পুকুরে ডুব দিয়ে দিয়ে গোসল করছে, কিন্তু দাদুর মাথা ভিজছে না কেন? শাহিন স্বপন, ডোমার, নীলফামারী। :- দাদুকে বলবেন, শুকনো পুকুরে না করে পানি আছে এমন পুকুরে গোসল করতে। মাথাও ভিজবে তখন। :আমরা জানি, ধান থেকে হয় চাল, সেই চাল থেকে হয় ভাত। আচ্ছা এবার বলুন তো, ভাত থেকে কী হয়? মাহিন ও নাহিন, আগ্রাবাদ, চট্টগ্রাম। :- ভাত থেকে হয় ভুঁড়ি! মানে বেশি বেশি ভাত খেলে কিন্তু ভুঁড়ি বড় হয়ে যেতে পারে! সুতরাং কম কম খান। :আমার একটি খুব কঠিন প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, নিজের ভাই এবং বউয়ের ভাইয়ের মধ্যে পার্থক্য কী? মনজুর ইসলাম, রামু, কক্সবাজার। :- নিজের ভাইকে বকলে শুধু ভাই রাগ করে, কিন্তু বউয়ের ভাইকে বকলে বিরাট ঝামেলা! তখন বউ রাগ করে! :দুই বউ যদি একে অপরের সতীন হয়, তাহলে এক বউয়ের দুই জামাই একে অপরের কী হবে বলুন তো? হোসাইন আকরাম, সদর, ময়মনসিংহ। :- দুই জামাই একে অপরের কী হবে জানি না, তবে দুজনের অবস্থা যে কেরোসিন হবে সেটা নিশ্চিত! :ফুটবলাররা ফুটবল খেলেন হাফপ্যান্ট পরে। কিন্তু ক্রিকেটাররা ফুল প্যান্ট পরে খেলেন কেন বলতে পারেন? সৌরভ মাহমুদ, ঠাকুরপাড়া, কুমিল্লা। :- ফুটবল বড় তাই প্যান্ট ছোট পরে ব্যালেন্স করেন। ক্রিকেট বল ছোট তাই প্যান্ট বড় পরে ব্যালেন্স করেন। :এমন একটি দামি জিনিসের নাম বলুন, যার আগে খুব মূল্য ছিল, কিন্তু এখন সেটার আর কোনো মূল্য নেই? আবু তাহের, মীরা বাজার, সিলেট। :- বাঙালি স্বামীরা। দুঃখের কথা কী আর বলব! বিয়ের আগে বউয়ের কাছে খুব মূল্য থাকে। কিন্তু বিয়ের পর...! :আগে ছিলাম মাছে-ভাতে বাঙালি। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ ছিল তখন। আর এখন কী অবস্থা? তৌফিক আহমেদ, মতলব, চাঁদপুর। :- এখন ধানি জমি, পুকুর আর জলাশয় সব ভরাট করে আমরা বড় বড় দালান তুলে ছোট ছোট বাসায় থাকি। ☆দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ সংখ্যা বিচ্ছু থেকে সংগৃহীত ☆ [প্রিয় জিজেগণ ,এই লেখাটা পড়ে যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না ।আর মনে যত প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে চোখ বন্ধ করে কমেন্ট বক্সে লিখে ফেলুন । আপনাদের প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করব পরের অংশে ।সুতরাং, দেরি না করে তাড়াতাড়ি প্রশ্ন করুন,জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করুন ]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ অবান্তর প্রশ্ন নাকি যুগান্তর উত্তর?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now