বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ২৭
সে ঘন্টার পর ঘন্টা এসব নিয়ে অনর্গল কথা বলে যেতে পারত,যতক্ষণ না শ্রোতা কোথাও পালিয়ে যায় অথবা ঘুমিয়ে পড়ে । সে প্রতিদিন ভোর ছয়টায় 'আমাদের রাজার জয় হোক-' এর সাথে ঘুম থেকে উঠত । তার জন্য অন্তত পতাকা উত্তোলন কর্মসূচি কারো কাজে লাগত । জামাকাপড় পরে,বাথরুম সেরে,ঘন্টাখানেক ধরে মুখ ধৌতকরণ চলত । আমার মাঝে মধ্যে মনে হত সে হয়ত প্রতিটা দাঁত একটা একটা করে বের করে পরিস্কার করত । রুমে ফিরে গামছা রেডিয়েটরের উপর শুকাতে দিয়ে,ব্রাশ আর সাবান শেলফে গুছিয়ে রাকত । তারপর শুরু হত রেডিও চালিয়ে বিখ্যাত ব্যায়াম করা । আমি পড়াশোনা করে রাতে দেরিতে ঘুমাতে যেতাম,তাই সকালে আটটার আগে উঠতে পারতাম না । সে যখন ব্যায়াম করত আমি তখন বেহুঁশ । অন্তত যতক্ষণ না লাফালাফি শুরু হত । সে লাফালাফি অনেক সিরিয়াসলি নিয়েছিল,আর এমন সব লাফ দিত যে,খাট পর্যন্ত কেঁপে উঠত । আমি তিনদিন পর্যন্ত কোনকরম সহ্য করলাম,কারণ একজনের সাথে বসবাস করলে অন্তত তিনদিনের সম্পর্ক না হলে তাকে ঝাড়ি দেয়া মুশকিল । চতুর্থ দিন আর হজম করতে পারলাম না । "ওঈ মিয়া,তুমি কি এই লাফালাফি ছাদে বা অন্য কোথাও গিয়ে করতে পারো না?"বললাম তাকে । "আমি ঘুমাতে পারছি না" ।(চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now