বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X ভারি মেঘের ভেতর দিয়ে বিশাল সেভেন থ্রি সেভেন প্লেনটা হামবুর্গ এয়ারপোর্টের দিকে এগুচ্ছিল । আমি যখন ভেতরে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসে আছি । নভেম্বরের শীতল বৃষ্টিতে চারপাশ ভেজা স্যাঁতস্যাঁতে, সবকিছু কেমন যেন বিষন্ন । এয়ারপোর্টের বিল্ডিঙে উড়তে থাকা পতাকা,রেইনকোট পরা গ্রাউন্ড ক্রু, বিএমডাব্লিউ'র বিলবোর্ড । আবার সেই জার্মানিতে । আমার বয়স তখন সাঁইত্রিশ । প্লেন যখন পুরোপুরি মাটিতে নেমে গেল, সিলিঙের স্পিকারগুলো থেকে মিষ্টি একটা সুর ভেসে আসলো । বিটল্স এর নরওয়েজিয়ান উড এর একটি অর্কেস্ট্রা কাভার । এই মিউজিকটা আমি যতবারই শুনি প্রতিবারই কেঁপে উঠি । এবার যেন একটু বেশিই ধাক্কা খেলাম । মাথার ভেতরটা মনে হচ্ছিল যেন দুভাগ হয়ে যাচ্ছে । সিটটাকে পেছনে বাঁকিয়ে তাই হাতের দিকে তাকিয়ে ছিলাম । একজন জার্মান স্টুয়ার্ডেস এসে জানতে চাইলো আমার শরীর খারাপ লাগছে কিনা । "নাহ," আমি উত্তর দিলাম , "একটু মাথাটা ধরেছে ।" । "আর ইউ শিয়র?" । "ইয়েস, আই অ্যাম শিউর । থ্যাঙ্কস ।" । সে হেসে চলে গেলো । মিউজিক বদলে গেলো বিলি জোয়েলের গানে । আমি সোজা হয়ে বসে প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালাম । উত্তর-সাগরের উপর মেঘগুলো ঘন হয়ে ভেসে যাচ্ছিলো । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৬ সেজন্যই এই বইটা লিখতে বসেছি । চিন্তা করার জন্য । বোঝার জন্য । কিছু ভালোভাবে বুঝতে হলে আমাকে লিখতে হয় । আমার অভ্যেস এভাবে চিন্তা করা । নাওকো সেদিন কি নিয়ে কথা বলছিল তা দিয়ে শুরু করা যাক । ঘাসের মাঠের মধ্যে একটা কূয়ো । এরকম কোন কূয়ো থাকতে পারে আমার কোন ধারণা ছিল না । এটা ছিল সম্ভবত নাওকোর কোন কল্পনা, যা কিনা খালি ওর মনেই থাকা সম্ভব । সেসব খারাপ দিনগুলোতে এরকম অনেক ব্যাপার -স্যাপার ওর মাথায় ঘুরত । সে আমাকে কূয়োর বর্ণনা দিয়েছিল । তারপর থেকে আমি কূয়ো ছাড়া ঘাসভূমির দৃশ্য মন থেকে বের করতে পারিনি । যে কূয়ো আমি কখনও চোখে দেখিনি সেইদিন থেকে তা আমার দেখা ঘাসভূমির একটা অংশ হয়ে গিয়েছিল । এমনকি এক মিনিট ধরে স্রেফ সেই কূয়োর বর্ণনাই দিতে পারবো । কূয়োর অবস্থান হল ঘাসভূমির একদম শেষে, যেখান থেকে বন শুরু হয়েছে । ঘাসের ভেতর অদৃশ্য হয়ে থাকা একটা অন্ধকার গভীর গর্ত । বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই, কোন বেড়া বা কিছু দিয়ে চিহ্নিত করা নেই । হা করে থাকা গর্ত । কূয়োর বাঁধানো পাথরগুলো বয়সের ভারে ধূসর হয়ে ফেঁটে গেছে । ফাঁটলগুলোতে সবুজ গিরগিটি বাস করে । চাইলে নিচু হয়ে কূয়োয় উঁকি দিতে পারেন কিন্তু কিছু দেখতে পাবেন না । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন