বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৫ আমরা পাশাপাশি হাঁটছিলাম বলে প্রথমে অন্যসব মনে পড়তো । সে আমার দিকে ঘুরে তাকিয়ে,হেসে,মাথা নাড়িয়ে কথা বলছিল । আর এমনভাবে তাকাতো যেন সরাসরি চোখের ভেতর কোথাও হারিয়ে গেছে । একটু সময় নিলেই মনে করতে পারি। আর এত বছর পর সময় লাগার পরিমাণটাও ধীরে ধীরে বেড়ে গেছে । আগে যেখানে পাঁচ সেকেন্ডে মনে করতে পারতাম,সেখানে দশ সেকেন্ড,ত্রিশ সেকেন্ড থেকে এখন পুরো একটা মিনিট লেগে যায় । অনেকটা সূর্যাস্তের সময় ছায়া বাড়ার মত । কোনদিন হয়ত ছায়া বাড়তে বাড়তে পুরোটা ঢেকে ফেলবে । এর থেকে বাঁচার কোন উপায় নেই । স্মৃতি যেন আমি আর নাওকো যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে । এমনকি তখন আমার অবস্থান যেখানে ছিল সেখান থেকে আরও বেশি দূরে সরে গেছে । এখন আছে শুধুই চারপাশের দৃশ্য । অক্টোবরে ঘাসভূমির দৃশ্যই খালি সিনেমার মত বারবার ফিরে আসে । যখনই ফিরে আসে তখনই যেন আমাকে ধাক্কা দিয়ে বলে, "জাগো" । বলে,"জাগো,আমি এখনো আছি,আমার কথা ভাবো । ভাবো,কেন আমি এখনও আছি," আমি কোন ব্যাথা টের পাই না,শুধু মাথার ভেতর ভোঁতা একটা শব্দ । সেটাও হয়ত কোন একদিন হারিয়ে যাবে । যদিও হামবুর্গ এয়ারপোর্টে ধাক্কার পরিমাণটা একটু বেশি ছিল । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now