বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"নীল গিটার ও গল্পের বই"
ভোর সকাল থেকে থেকেই টানা
বৃষ্টি, তখনি ঠিক করেছি আজ অফিসে
যাব
না, সারাদিন বাসায় কাটাবো
গিটার হাতে,কখনো বা গল্পের বই
হাতে! ইরার
দেওয়া নীল গিটার আর গল্পের বই গুলো
স্বযত্নে রেখে দিয়েছি,আকাশের
অবস্থা
দেখে মনে হচ্ছে আজ সারাদিন ঝিরি
ঝিরি বৃষ্টি হবে।বৃষ্টি হলেই যে ইরা
কে খুব
মনে পড়ে,কারন বৃষ্টি হলেই ইরা
আমাকে ফোন দিয়ে বলত__
.
— কোথায় তুমি এখন? গিটার টা হাতে
নিবা ?
.
–আমি তো এখন ক্যাম্পাসে
যাব,ভিজে হলেও যেতে হবে যে
কারন important
ক্লাশ আছে!!
.
–ও ,আচ্ছা যাও…
.
__মোবাইলের ওপাশে স্পৃষ্ট দেখতে
পারি ইরার মন খারাপের ফেস টা.!!
ততক্ষনে
ইরা ফোনটা কেটে দেয়,গিটার টা
হাতে নিয়ে ইরা কে ফোন দেই_
.
"আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম" এই গানের কর্ড
ধরে
সুর তুলছি আমি, আর ওপাশ থেকে ইরার
কন্ঠে এই গান…!!
.
আমি গিটারের সুর তুলে ওকে শুনাতাম
আর সে আমাকে গান গেয়ে শুনাতো।।
.
–এইইই এইবার গল্পের বই হাতে
নাও,আমাকে একটা গল্প পড়ে শুনাও…!!
.
–আচ্ছা শুনাচ্ছি…
.
__ইরার সাথে আমার পরিচয় ফেসবুকের
একটি গ্রুপে কাজ করতে যেয়ে,সে
থেকে টুকটাক কথা হতো আমাদের
মাঝে। কয়েক মাস পর আমাদের সেই
গ্রুপে
কিছু ঝামেলার কারনে গ্রুপটি বন্ধ করে
দেওয়া হয়। যাইহোক আমাদের মাঝে
কথা হতো কয়েকদিন পরপরই, তারপর
রোজ..আমরা ভালো বন্ধু ছিলাম তবে
আমরা দুজনই দুজন কে আপনি করে
বলতাম…!!
.
–আচ্ছা আমরা তো বন্ধুদের মতোই সব
কথা শেয়ার করি, তাহলে আপনি
বলি কেন ?
.
–তুমিই তো আপনি বলো …আমি না
.
—আচ্ছা তোমাকে আর আপনি বলব না…
শুনো আজ একটু দেখা করা যাবে
কি ?
.
—হুম, বিকালে দেখা হচ্ছে তাহলে
আমাদের…!!
.
—হুম
.
__ইরার সাথে অনেকবার দেখা
হয়েছে,কিন্তু আজ আমরা দেখা করলাম
বন্ধু
হিসাবে,ইরা আমার জন্য একটা গল্পের
বই নিয়ে আসে, আমাকে দিয়ে বলল সে
গল্পের বই পড়তে অনেক অনেক
ভালোবাসে, ইরা গান গাইতেও
ভালোবাসে,R
গিটারের সুর ইরাকে ঘর থেকে বাহির
করে অনেকবার বারান্দায় নিয়ে
এসেছে
পাশের ফ্ল্যাটের একটি ছেলে,এখন
নাকি ছেলেটি নেই,তাই আর শুনা হয়
না!!!
.
—তারপর ?
.
__অতঃপর আমার প্রপোজের তিনদিন পর
ইরা রাজি হয়,আমরা বন্ধু থেকে
ভালোবাসার মানুষে পরিনত হই প্রায়
দুই বছর পর!!
.
__ইরার জন্মদিনে তাকে সবচেয়ে বেস্ট
উইশ করার জন্য মাথায় একটা প্ল্যান
আসে,যেই কিনে ফেলি একটি
গিটার,পুরাদমে গিটার শিখতে
লাগলাম,প্রায় ৬
মাস লেগেছে গিটার শিখতে, বিশেষ
করে ইরার প্রিয় গান গুলোর সুর তুলতে!!
ইরার জন্মদিনের আগেই তার প্রিয় গান
গুলোর সুর তুলে রেকর্ড করি,রাত বার
টা বাজার আগে ইরাকে বললাম,ওয়াটস
আপ আসতে… তারপর তাকে আমার
তুলা গিটারের সুর গুলো তাকে
দিলাম,সে এতোবেশি খুশি
হয়েছিলো বলে বুঝানো
যাবে না__
.
–তুমি আমাকে না জানিয়ে আমার
জন্য এতো বড় সারপ্রাইজ দেওয়ার জন্য
এতো
দিন গিটার শিখেছো ?
.
—আগেই বলতাম কিন্তু আমার সাথে
রিলেশন হওয়ার পর তোমার প্রথম জন্মদিন
কে স্বরনীয় করে রাখতে এই
আয়োজন,এইইইইই শুনো কাল গিটার
কাঁধে আমি
তোমার জন্য অপেক্ষা করব!!
.
__ইরাকে যখন গিটার বাজিয়ে
শুনাচ্ছিলাম তখন তার মুখের হাসিটা
দেখলে যে
কেউ দুনিয়ার সব ভুলে তার হাসির
দিকে চেয়ে থাকবে,এতোটাই খুশি
হয়েছিলো
সে, আমাকে শক্ত করে ধরে__
–তোমার এই সারপ্রাইজ আমার
জীবনের শেষ্ট সারপ্রাইজ, থ্যাংকু
সোনা
.
__রিলেশনের ছয় বছর পর আমরা ডিশিসন
নেই একসাথে থাকব,পরিবারের সবার
মতামত নিয়েই আমরা বিয়ে করি!!
রাতের আকাশে বারন্দায় বা কখনো
ছাদে বসে
গিটার হাতে আমি আর ইরার গানের
কন্ঠে হারিয়ে যেতাম ভালোবাসার
দুনিয়ায়…!!
শুয়ার সময় হাতে বই ধরিয়ে বুকে মাথা
রেখে ইরা বলত গল্প পড়ে শুনাও আমি
ঘুমাব
ইরা ঘুমিয়ে যেত গল্প শুনতে শুনতে,ঘুমন্ত
মায়াবি মুখের দিকে চেয়ে থেকে
আমিও কখন
যে ঘুমিয়ে যেতাম খেয়ালই থাকত
না…!!
.
__আমাদের বিয়ের দুইবছর পর ইরা মা হবে
বুঝতে পারে, সে খুব ভয় পেতো এই
ব্যাপারে, মাঝে মাঝেই আমাকে বলত
আমাদের সন্তান পৃথিবীতে আসার পর
যদি
আমি মারা যাই তুমি রাগ করবে ?
–আমাকে ভুলে যেয়ে আবার বিয়ে
করবে ?
.
–এইভাবে বলে না সোনা,
.
__ইরার কথাই সত্যি হয়েছিলো,সে
হয়তো বুঝতে পেরেছিলো,না হয়
অনিচ্ছাকৃত
ভাবেই ইরা প্রায় এই কথা বলত,
আমাদের সবাইকে ফুটফুটে একটি মেয়ে
দিয়ে ইরা
চলে যায় না ফেরার দেশে…!! আজ দুই
বছর হয় ইরা আমাদের মাঝে নেই কিন্তু
আমার মনে মাঝে রয়েছে তার সাথে
কাটানো স্মৃতি গুলো,যা কখনো ভুলার
নই।।
আমার মেয়েটা তার খালামনির
কাছে বড় হচ্ছে,আমি রোজ থাকে
একবার করে
দেখে আসি! আমার বেঁচে থাকার
অবলম্বন, না হয় আমি কবেই চলে যেতাম
ইরার
দেশে…!!!
.
__আপনারা যখন গল্পটি পড়ছিলেন তখন
আমার জন্মদিনে ইরার দেওয়া গিফট
নীল গিটারে সুর তুলছিলাম, দেয়ালে
টাঙানো ইরার হাসি মুখ থেকে আর
আর
গান ভেসে আসে না,পলক দৃষ্টিতে শুধু
ইরা চেয়ে থাকে আমার দিকে!!
.
__ইরার দেওয়া বই গুলো পড়তে পড়তে
আমি আজ ঘুমিয়ে যাই,খুব জানতে ইচ্ছে
করে,ইরা ও কি আমার ঘুমন্ত ফেসের
প্রেমে পড়ে ? যেমন আমি হাজার
হাজার বার
পড়েছিলাম!!
.
__বৃষ্টি হলে আজ ও মোবাইল হাতে
নিয়ে বসে থাকি ইরা আমাকে ফোন
দিয়ে বলবে
এই গিটার হাতে নাও,চলে যায়
হাজারও বৃষ্টির দিন কিন্তু ফোন আসে
না আর,গল্পের
বই হাতে শুয়ে থাকি,কিন্তু ইরাকে
খুঁজে পাইনা আমার বুকের উপড়,নেওয়া
হয়না তার
চুলের ঘ্রান…!! আজ ইরাকে খুঁজে নেই
নীল গিটারের সুরে, বইয়ের পাতায় আর
আমার
ভালোবাসার অনুভবে…!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now