বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পরেরদিন সকালে
ক্রিং ক্রিং।
মা : তুলি, দেখ তো কে এল ?
আমি : জি,কাকে চাই ?
লোক : আসলে তুলি ম্যডামকে দরকার।
আমি : আমিই তুলি। কী হয়েছে ?
লোক : আসলে আপনার জন্য একটা চিঠি আছে।
আমি : চিঠি ?
লোক : হ্যাঁ। চিঠি। আপনি এখানে একটা স্বাক্ষর দিয়ে দিন।
আমি : দিন।
লোক : ঠিকাছে। আমি আসছি।
আমি : জি , ধন্যবাদ।
মা : কে রে ?
আমি : কে জানি চিঠি পাঠিয়েছে।
মা : ওও (হতাশ হয়ে ) আমি ভাবলাম নায়ু......
আমি : মা , প্লিজ। এমন করো না। তুমি কেন ভাবছ নায়ু ফিরে আসবে ? ও আর নেই মা , আমরা সবাই ওর লাশ দেখেছি ।
মা : (আশার আলো জ্বালিয়ে ) এটাও তো হতে পারে যে আমরা যাকে দেখেছি সে আমাদের নায়ু নয়।
আমি : এসব অবান্তর কথা বলো না মা। ঘরে যাও।
আমি খুব সাবধানে ভয়ে ভয়ে চিঠিটা খুললাম।
মণি ,
তুমি যখন চিঠিটা হাতে পাবে এবং যখন পড়বে তখন আমি তোমাদের হাতের বাইরে চলে যাব । আমি জানি মণি তুমি ঠিক পারবে। "যা দেখছ তা মিথ্যে নয় , যা ভাবছ তা সত্যি হয়।"
ইতি -
"নায়ীরা"
চিঠির দিকে ছলছল চোখে তাকিয়ে ছিলাম। বুকভরা আবেগ আর মনভরা প্রশ্ন নিয়ে চিঠির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now