বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কথা কিছু মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ হলো। তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা । তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয় এইবার এই খেলনা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম,কেন?
এমনি।
বাবা একটা হাতুরি নিয়ে খেলনা ভাঙতে বসতেন। আমি কাঁদো-কাঁদো চোখে তাকিয়ে দেখতাম।
একবার খাঁচায় করে একটা টিয়াপাখি নিয়ে এলেন । কী সুন্দর সবুজ রঙ। লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা আমার কি এটা পুষব?
তিনি হাসিমুখে বললেন হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়াপাখি কী খায় বাবা?
শুকনো মরিচ খায়।
ঝাল লাগে না?
না। একটা শুকনোমরিচ নিয়ে এসে দাও দেখবে কীভাবে কপকপ করে খাবে।
আমি ছুটে গেলাম শুকনোমরিচ আনতে । মরিচ এনে দেখি বাবা টিয়াপাখিটা গলা টিপে মেরে ফেলেছেন । এমন সুন্দর একটি পাখি মরে আছে । ভয়ংকর একটা ধাক্কা লাগল । বাবা বলেলন, মন খারাপ করবি না । মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য।
তিনি তাঁর পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করেছেন।
তাঁর চেষ্টা কতটা সফল হয়েছে? মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে , পত্রিকার পাতা ওল্টাচ্ছে-কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিঙেও কাটাতে পারেন নি। অথচ মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভ হত।
মজিদ।
কী?
আমার হাতে একটা চাকরি আছে করবি?
কী চাকরি?
কী চাকরি জানি না। আমার বড়ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন।
তিনি আমাকে চেনেন কীভাবে?
তোকে চেনন না । চাকরিটা আমার জন্য । তবে আমি তোকে পাইয়ে দেব।
দরকার নেই।
দরকার নেই কেন?
টাকা- পয়সার টানাটানি তো এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর পাঠাতে হবে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now