বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
"মন ছুটে যায় , তার সীমানায় " - ২য় পর্ব
"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান =_= (০ পয়েন্ট)
X
★ মন ছুটে যায়, তার সীমানায় ★ দ্বিতীয় পর্ব!
লেখাঃ- কাব্য চৌধুরী!
উৎসর্গঃ- স্বপ্নকন্যা কবিতা
★★★কবিতা চলে গেলো তার বাসায়! আর আমিও চলে এলাম আমার বাসায়!
------------_
----------_
শুয়ে আছি ঘরে! তখন শেষ বিকেল... শেষ বিকেলে নদীর ধারে বটের তলে যেতে আমার খুব ভালো লাগে! ভালো লাগার একটা বিশেষ কারণ হচ্ছে .... সেখানে বসে বসে আমি অনেক কবিতা লিখি !
মন সেই নদীর ধারের বটতলীতে যেতে যাচ্ছিলো! কিন্তু তখন কবিতার কথা মনে পড়লো খুব! কবিতা নিয়ে যেতে পারলে সে দৃশ্য টা উপভোগ করতে পারতো! কিন্তু ওতো সন্ধ্যার আগে আজ আসতে পারবেনা!
তাই আমি আর সেখানে গেলাম না
একটা ঘুম দিলাম! ঘুম থেকে উঠে দেখি ১২০টা মিসডকল!
কে দিয়েছে বুঝতেই পারছেন আপনারা!
আমার তো মাথায় হাত , খবর আছে আমার!
কবিতাকে কল করারও সাহস হচ্ছে না! কি করবো কি করবো ভাবছি আর ফোন লগ আনলগ করছি! দরজায় হঠাৎ শব্দ হচ্ছে ভয় পেয়ে গেলাম! হঠাৎ নিরব সময়ে শব্দ হলে ভয় পাওয়ার কথা!
দরজাটা খুলে দেখি কবিতা আর ওর একদল বান্ধবী!
কবিতার কপালে ঘাম জমেছে, অনেক অস্থির লাগছে তাকে!
বোধহয় আমায় নিয়ে খারাপ কিছু ভেবেছে!
আমি ভেতরে আসতে বললাম সবাইকে!
সবাই বিছানায় বসলো, কবিতা দাড়িয়ে আছে! আমি বসতে বললাম না! ফ্যানটা চালিয়ে দিলাম!
কবিতার বান্ধবীরা বলল, ভাইয়া কি করছেন? ঠান্ডা দিনে ফ্যান কেন?
আমিঃ- আরে দেখোনা আমার কবিতা ঘামছে
কবিতাঃ- জোরে জোরে বলল, থাক আর ঢং করতে হবে না
....সবাই চুপ আমিও ভয়ে চুপ.....
(মেজাজ যে গরম হইছে, আমারে মনে হয় কাঁচা ই খাবে)
কবিতাঃ- কতবার ফোন করেছি?
আমিঃ- ১২০বার!
কবিতাঃ- কেন ধরোনি?
আমিঃ- ঘুমিয়ে পড়েছিলাম !
কবিতাঃ- কয়টায় ঘুমিয়ে ছিলে?
আমিঃ- বিকেল শেষে ৪.৩০-৪০ হবে!
কবিতাঃ- এখন রাত ১০টা, আরও ১০ঘন্টা ঘুমাও!
-------
-----★------
এই বলে কবিতা বান্ধবী দের রেখেই চলে গেলো....
পেছন পেছন বান্ধবী রাও চলে গেলো........
......
আমি একা ধপাস! বিছানায় বসে পড়লাম! ধূরর শালা কপালই খারাপ! তা না হলে কেউ কেউ ঘুমের ট্যাবলেট খেয়েও ঠিকমতো ঘুমাতে পারেনা আর আমি হাদার মতো দিনদুপুরে এই কান্ড করলাম!
কেন যে এত ঘুম এলো?????
বোধহয় কবিতার ফিউচার প্ল্যান আমাকে ঘাড় মটকাইছে!
......
-------
সকালেই কবিতাকে ফোন দিয়ে কবিতা শোনাবো আর ফিউচারের কথা বলবো! হয়তো এতেই কাজ হবে!
......
সকালেই ফোন দিলাম...... ফোন দিতেই ধরে ফেলল মুহুর্তে ! হয়তো অপেক্ষায় ছিলো আমারই! হৃদয়ের কানেকশন আছে তো তাই!
^
^
^
^
^
কবিতাঃ- হ্যালো,
আমিঃ- " কবিতা তুমি আমার বসন্ত,
মনের মাঝে সূরে সংগীতে-তুমিই শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র!
তোমার পাগল করা আখি,যেন এই ভোরের মিষ্টি পাখি,
আমাকে শোনায় গান, দিইনা কভূ ফাঁকি!
কন্ঠ তোমার দখিনা হাওয়ায় আসে আমার গায়,
ওগো প্রিয়তমা তোমাকে আরও কাছে পেতে চাই !
কবিতাঃ- কি হলো থামলে কেন?
আমিঃ- ফোন চেক করলাম লাইন কেটে দিছো কিনা! নয়তো সব বিফলে যেতো!
কবিতাঃ- দুষ্টু, কথা নেই তোমার সাথে ! আমি তো কালকের কথা ভূলেই গিয়েছিলাম! অবশ্য তোমার কবিতা শুনে মনটা খুশিতে ভরে গেলো!
আমিঃ- কবিতা তুমি ঈদগাহ মাঠে আসো, কথা আছে!
কবিতাঃ- এত সকালে?
আমিঃ- হুমমম, ফিউচার নিয়ে!
কবিতাঃ- সত্যি?????
আমি এখনই আসছি "
.............
কবিতা ঈদগাহ মাঠে বড়ো গাছটার নিচে বসে আছে.....
আমি একটু দেড়ি করে ফেলেছি " অবশ্য এটা কবিতার জন্য ই....
একটা লাল গোলাপ আনলাম কবিতার জন্য !
তাকে গোলাপ দিয়ে........ বললাম.... আই লাভ ইউ কবিতা!
(সময় কম.. তাই ছোট ছোট পর্ব লিখছি)
......নেক্সট পার্ট সময় পেলেই দেবো
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now