বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়ে তুমি কি আমায় ভালোবাসো?

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মেঘবালিকা {ইসরাত} (০ পয়েন্ট)

X আমি শাকিল আহমেদ।একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি।বাবা-মায়ের একমাত্র সন্তান।আমি বিয়েও করেনি আর আমার কোনো প্রেমিকাও নেই।এই জন্য মায়ের কাছে সবসময়ই কথা শুনা লাগে।এই তো আজকে সকালে মা চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙ্গে গেল।নিচে গিয়ে মাকে বললাম, আমি: কি হয়ছে এত চিল্লাচিল্লি করতাছ কেন।বাসায় ডাকাত পড়ছে নাকি। মা: না বাবা ডাকাত পড়ব কেন,আমার কপাল পুড়ছে। আমি: কপাল পুড়ছে মানে মা: কপাল পুড়ছে মানে বুঝ না।এত বড় বাড়ির সব কাজ আমার একা করতে হয়।আর তোমরা বাপ-বেটা নাক ডাইকা ঘুমাও। আমি: তোমাকে তো কবেই বলছি একটা কাজের মেয়ে রাখ।তুমি তো আমার কোনো কথা শুনলা না। মা: বাহ্ ভালো কথায় বলছস।আমার ঘরে এত বড় দামড়া পোলা থাকতে আমি কাজের মেয়ে রাখব। আমি: তার মানে আমি তোমার কাজ করে দিব মা: আরে বাবারে আমি সেটা বলি নাই।আমি বলছি তুই বড় হইছস।চাকরি করতাছস।এইবার একটা বিয়ে কর। আমি: মা তুমি আবার শুরু করছ এইসব মা: দেখ তোর যদি কোনো মেয়েকে পছন্দ থাকে তাহলে আমাদের দেখা না হলে আমাদের পছন্দের মেয়েকে তোর বিয়ে করতে হবে মার সাথে আর কথা না বাড়িয়ে অফিসের জন্য রেডি হতে গেলাম।রেডি হয়ে অফিসের জন্য বের হলাম।কতটা রাস্তা যাওয়ার পর ট্রাফিক সিগন্যালে আটকে পড়লাম। এমনিতে অফিসের এত লেইট হয়ে গেছে তার ওপর আবার এই সিগন্যাল।ওফফ বিরক্ত লাগছে।গাড়ির গ্লাস নামাতেই দেখি আমার পাশের একটা গাড়িতে একটা মেয়ে বসে আছে।অসম্ভব সুন্দরী তরুণী।সিগন্যাল সরতেই মেয়েটার গাড়িটি চলে গেল। আমিও আমার মত অফিসে চলে আসি।কিন্তু কোনো কাজে মন বসাতে পারছিলাম না। অফিস শেষ করে বাসায় ফিরে আসি।তারপর হাত মুখ ধুয়ে খেয়েদেয়ে শুয়ে পড়ি।কিন্তু ঘুম আসছিল না।বারবার শুধু ওই মেয়েটার কথা মনে পড়ছে।বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়ি।সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পার্কে হাঁটতে বের হই।তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে।মেয়েটাকে দেখে তো আমি অবাক।এইতো সেই মেয়েটা।অন্য কিছু না ভেবেই সরাসরি মেয়েটাকে বলে দেই,"মেয়ে তুমি কি আমায় ভালোবাসো"? মেয়েটা তো অবাক হয়ে তাকিয়ে আছে।হয়তো আমাকে পাগল ভাবছে। তারপর মেয়েটাকে আমি সব কথা খুলে বললাম।আমার কথা শুনে মেয়েটা বলল, মেয়েটা:আমারও আপনাকে ফাস্ট দেখাতেই ভালো লেগেছে।হুম আমিও আপনাকে ভালোবাসি আরে ওর নামটাই তো বলা হয় নাই।ওর নাম বর্ষা।তারপর মা-বাবার সাথে বর্ষার দেখা করায় তাদেরও তাকে পছন্দ হয়।আমাদের বাড়ি থেকে বর্ষাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়।তারাও সব কিছু হাসি মুখে মেনে নেয়।এরপর আমাদের বিয়ে হয়।এখন আমরা সুখে শান্তিতে বসবাস করছি। #(গল্পটি পুরোটাই কাল্পনিক।এর সাথে বাস্তবের কোনো মিল নেই।আশা করি আপনাদের সবার ভাল লাগবে।ধন্যবাদ)#


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ মেয়ে তুমি কি আমায় ভালোবাসো?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now