বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাইয়া স্ট্যাটাস দিলো--
"হেই ফ্রেন্ডস !! আমি এখন অমুক জায়গার তমুক প্লেস টা তে আছি। কেউ আশেপাশে থাকলে দেখা করতে পারেন। উফফ একা একা বোরিং লাগছে"
আল্লাহ'র কি কাম আমি তমুক জায়গার আশেপাশেই একটা সেলুনে বইসা ফেসবুক গুতাচ্ছিলাম।
হায় হায় এইতো সেই রমনী, যে আমারে কিছুদিন আগেই রিকু পাঠাইছিলো। আমি রমনীর প্রো পিক দেইখাই আবেগে একসেপ্ট কইরালছিলাম। মনে মনে ক্রাশ ও খাইছিলাম।
আহা কি ঢঙময় সেলফি তুইলা এক চোখ বড় কইরা কি কিউট ভাবে তাকায়া আছে !! উফফ দেখলেই .............!!
কিন্ত আমার প্রচন্ড ভাবের ঠ্যালায় রমনীরে আমার ক্রাশ টা প্রকাশ করি নাই। কিন্ত না এখন আর ভাব দেখাইলে চইলতো না। সময় এসেছে ঝোঁপ বুইঝা কোপ মারার। সময় গেলে সাধন হইবে না। আজই সুযোগ সামনা সামনি মনের কথা বইলা দেওয়ার।
ভিতরে আমার চরম উত্তেজনা বিরাজমান। আমি নিশ্চিত আমারে দেইখা রমনী চোখ বুইজা পছন্দ কইরা ফেলবো। কারন আমি জানি আমার ভিত্রে নায়ক নায়ক একটা ভাব আছে। আমার লুকিং টা হালকা অনন্ত জলিলের মত আসে। সবাই বলে আর কি।
যাই বেশী দেরী করলে আবার চইল্যা যাইতে পারে। কিন্ত দুঃখের বিষয় হইলো গিয়া এই মুহুর্তে থ্রি কোয়ার্টার পইড়া আছি। এইডা পইড়া তো আর রমনীর সামনে যাওয়া যাইবে না। বাচ্চা ছেলে ভাইবা আবার হাতে ললিপপ ধরায়া দিতে পারে।
ধুমধাম একটা রিক্সা ডাইকা রকেট গতিতে বাসায় চইলা গেলাম। একটা শার্ট কঁচকঁচা কইরা আয়রন কইরলাম। সেই পুরান ইস্টাইলে খেঁইচা উপরে নিচে বডি স্প্রে মাইরা চুলে জেল দিয়া মাথার উপ্রে ছোটখাটো একটা স্মৃতিসৌধ বানায়া ধুমকেতুর গতিতে সেই অমুক জায়গায় চইলা আসলাম।
না এইবার আমারে জলিল না পুরাই শাকিব খানের মত লাগতেসে। এইবার রমনীও আমার উপ্রে নিশ্চিত ক্রাশ খাইবো।
কিন্ত একি !!
তমুক জায়গায় এসেই হালকা টাস্কিত হইলাম। রমনী যে স্ট্যাটাস ডিলেট দিয়া দিয়া দিসে !!
আরে যাউগগা ডিলেট দিসে ভালো হইসে। আমি একা একা কথা বলতে পারমু। বেশী লোক হইলে আবার ঝামেলা !!
- এই সুইটি তুমি কই ??
মাথার চুল ঠিক করতে করতে রমনীর ইনবক্সে নক করিলাম।
রমনী আর কথা কয় না।
- কি হলো এঞ্জেল রিপ্লাই দিচ্ছো না ক্যান ??
আমি তো এসে গেছি। দেখো ওই ব্লাক শার্ট পড়া ইসমাট ছেলেটাই আমি। তুমি কেমন ড্রেস পড়ে আছো ??
আবেগ কনট্রোল কইরা আবার মেসেজ দিলাম আমি।
ওহহ অবশেষে রমনী রিপ্লাই দিলো,,
"ভাই রে আমি কোনো এঞ্জেল ফেঞ্জেল না। আমার নাম আব্দুল্লাহ। ওই স্ট্যাটাস টা দিছিলাম যাতে কেউ বুঝবার না পারে আমি ফেইক। আপনি যেহেতু বুইঝা ফালাইছেন আপনেরে এহন ব্লক দিমু" !!!!!
মেসেজ খানা দেখা মাত্রই ৬ সেকেন্ডের মত ঝিম মাইরা গেলাম । চেহারার লুকিং টা আমার মুহুর্তেই শাকিব থেকে দিলদার মার্কায় কনভার্ট হইয়া গেলো !!......
.
.
[ চেলপি দেইখা কেউ খাইস না ক্রাশ। আড়ালে তার হিজড়া হাসে ]
-> অভ্রনীল কায়েস
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now