বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাগফিরাতের বিষ্ময়কর কাহিনী -১
ছেলেকে ‘বিসমিল্লাহ’ পড়ানোর কারণে পিতার মাগফিরাত :
ইমাম রাযী র. বলেন- একবার হযরত ঈসা আ. একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি (কাশফের মাধ্যমে) দেখেন যে, আযাবের ফেরেশতা কবরটিতে মৃত ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন। তিনি (নিজের প্রয়োজনীয় কাজে) সামনে চলে গেলেন। পরে নিজের কাজ সেরে পুনরায় এ স্থান দিয়ে যাওয়ার সময় উক্ত কবরে রহমতের ফেরেশতা দেখতে পান, যার সাথে নুরের পাত্র রয়েছে।এতে তিনি বিস্মিত হন এবং নামায পরে আল্লাহর নিকট (এর রহস্য জানার জন্য) দু’আ করেন। আল্লাহ তা’আলা তাঁর নিকট ওহী প্রেরণ করলেন, ‘হে ঈসা! এ লোকটি গুনাহগার ছিল। মৃত্যুর পর থেকে আযাবে ছিল। সে মারা যাওয়ার সময় নিজের স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে গিয়েছিল। পরে উক্ত মহিলা একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং লালন-পালন করে। ছেলেটি বড় হলে মহিলা তার ছেলের ধর্ম শিক্ষার জন্য মক্তবে পাঠায়। উস্তাদ তাকে প্রথমে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” পড়ান। এ কারনে আমার এ বান্দার ব্যাপারে লজ্জা হলো যে, যখন তার ছেলে জমিনের উপর আমার নাম নিচ্ছে, তখন আমি তাকে জমিনের ভিতরে (কবরে) আগুনের শাস্তি দেব?(তাফসীরে রাযী-১/১৫৬)।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now