বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md.Samiul Alim. (০ পয়েন্ট)

X - চলো না মা ছাদে যাই! - এত রাতে ছাদে কেন মা? - কয়টা বাজে এখন? - রাত ২ টা বাজে! - চলোনা মা! যেতে ইচ্ছে করছে খুব! - আচ্ছা চল... . .... - আঁকাশের তাঁরাগুলো অনেক সুন্দর তাইনা মা? - হ্যাঁ মা, অনেক সুন্দর! - জ্বল জ্বল করে অনেক সুন্দর করে জ্বলছে নিভছে তাইনা? - হ্যাঁ মা! - আচ্ছা মা, তোমার কোন রং সবচেয়ে বেশি পছন্দ? - নীল রং! কেন? - আঁকাশের রং ও তো নীল তাই না মা? - হ্যাঁ মা! - নীল রং অনেক সুন্দর তাই না? - জানিনা মা! তবে আমার খুব ভালো লাগে! - পরের বার আমার জন্মদিনে কিন্তু একটা নীল শাড়ি উপহার দিবে আমায়, ঠিক আছে? আমি পরবো! - হিহিহি! - হাঁসছো কেন? আমি কি হাসার মত কিছু বলেছি নাকি? - হাসার মতই তো! বলে কয়ে কি কেউ উপহার দেয় নাকি! - তাও ঠিক! তবে কি দিবে মা? - তা তো বলা যাবেনা! তবে অনেক সুন্দর একটা কিছু উপহার দিবো! - আচ্ছা, পৃথিবীটা অনেক সুন্দর তাইনা মা? -হ্যাঁ মা,অনেক সুন্দর, যা বলে বুঝানো যাবেনা! সবুজের সমারহ! - হু সুন্দর! সুন্দরই তো! দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে মেয়েটি! - আচ্ছা এখন বাসায় চল ঘুমাবি! অনেক রাত হইছে! - আরেকটু থাকিনা মা! অনেক ভালো লাগছে! - না! এখন আর থাকতে হবেনা চল! - থাকিনা আরেকটু! - একটুও না! কালকে আবার, চল এখন! - আচ্ছা ঠিক আছে চলো তাহলে! . ....... ১ বছর পর- - আজকে আঁকাশে অনেক তাঁরা তাই নারে? -...... - কি রে কথা বলিস না যে? দু হাতে চোঁখ মুছে বললো মেয়েটি; না মা! আজকে আঁকাশে তাঁরা উঠেনি! অন্ধকার রাত! - তুই কাদছিস? - কই নাতো মা! কাদছি না! - মন বলছে কাদছিস! আয় কাছে আয় দেখি! মেয়েটিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে থাকলো! . মায়ের বুকে মাথা গুজে মেয়েটি আবারো বলল; আচ্ছা মা! সব মায়েরা কি তোমার মতই এতো ভালো হয়? - হা হা হা বোকা মেয়ে! মা তো মা-ই! - এমনটা করলে কেন মা? - কেমন? - এই যে আমার অন্ধকার জগতে তুমি! তোমার রংঙ্গিন জগতে আমি! - তোকে বলেছিলাম মনে আছে, সুন্দর একটা কিছু উপহার দিবো? - হ্যা মনে আছে মা! . মিষ্টি হেসে এবার মা বললো; জন্ম দিয়ে পৃথিবীটাকে তোকে উপহার দিলেও, সৌন্দর্য দেখার ক্ষমতা দিতে পারিনি! তাই এবার তোকে পৃথিবীর সৌন্দর্য উপহার দিলাম! মেয়েটি এবার কেঁঁদে ফেললো এবং বললো; আমি তো এমন উপহার চাইনি মা! এভাবে পৃথিবীও দেখতে চাইনি! . - আমি তো এটাই চেয়েছিলাম পাগলী! - কি চেয়েছিলে? . মেয়েটির চোখ দু হাতে মুছে দিতে দিতে মা বললো; এই যে আমি মারা যাওয়ার পরও তোর মাঝে বেঁচে থাকবো! তোর চোখে সমস্ত পৃথিবীটাকে দেখবো! এরচেয়ে পাওয়া পৃথিবীতে কি হতে পারে? . মাকে আরো শক্ত করে জরিয়ে ধরে মেয়েটি বললো; এসব অলুক্ষনে কথা মুখে আনবেনা কখনো! আমার কষ্ট হয়! ! . - আচ্ছা যা আর বলবোনা! মা বললো! . কিছুক্ষন নিরবতা! অতঃপর মেয়েটি আবার বললো; - মা.... - হু বল .. - এত ভালো কেন তুমি? - ঐ যে বললাম; মা তো মা-ই পাগলী....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now