বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

love story

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Abdur Rahman (০ পয়েন্ট)

X কনকনে শীত । ঘন কুয়াশায় ঘেরা চারপাশ , একটু দুরেই বাঁধা পড়ে দৃষ্টি । তারপর আবার কুয়াশা । গাঢ় , সাদা কুয়াশা । . হ র র র . . হট . . হট . . দশটি রুগ্ন পা একসাথে একই ছন্দে চলছে । সেই সাথে চলছে রূপালী লাঙল , চলছে জীবনের লাঙল . . . . গরু দুটোর স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ , যতটা ওদের মালিকের । কেমন ঠকঠক করে কাঁপছে ওরা , যেমনটা কাঁপছে ওদের মালিকও । ওদের গায়ে যেমন কোন কাপড় নেই , তেমনি ওদের মালিকের শরীরও প্রায় পুরোটাই খালি । পরনে একটা ছেড়া গামছা চাড়া আর কিছুই নেই । . কলিম শেখের সম্বল বলতে এই দুটো গাই গরু , আর এক টুকরো আবাদি জমি । মাঝেমাঝে গরু দুটোর জন্য তার খুব মন খারাপ হয় । গরু দুটোর জীর্নশীর্ন শরীর দেখলে খুব মায়া লাগে । কলিম শেখের ধারনা তার শরীর দেখে গরু দুটোরও হয়ত মন খারাপ হয় , মায়া হয় । মুখে হয়ত ওরা কিছুই বলতে পারে না , কিন্তু মাঝেমাঝে কেমন যেন মলিন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে ওরা ! . কিরে ! গায়ে জোর নাই ! খাড়াইলি কেন ? চল চল , টান লাগা . . হ র র র . . হট . . হট . . কলিম শেখ গরু দুটোর সাথে অনবরত কথা বলে যাচ্ছে , আর গরু দুটো হাল টেনে চলেছে বিরামহীন । লাঙলের পলায় জমির বুক চিড়ে খন্ড বিখন্ড হয়ে যাচ্ছে । কলিম শেখ বড় বড় চোখ করে তাকিয়ে আছে খন্ডিত মাটির টুকরোগুলোর দিকে । এ যেন মাটি নয় , এক এক টুকরো স্বপ্ন । ধোঁয়াতোলা ধবধবে সাদা ভাতের স্বপ্ন . . . . . কলিম শেখের দুই ছেলে , দুই মেয়ে । ছেলে দুটো বিয়ে করে আলাদা হয়ে গেছে । আর মেয়ে দুটোরও বিয়ে হয়ে গেছে সেই কবে । . অনেক , অনেকদিন আগে বাবা রজব শেখ কলিমের হাতে তুলে দিয়েছিলেন এই লাঙল- জোয়াল । তখন কলিমের বয়স বার কি তের হবে । দীর্ঘ এতগুলো বছর কলিম শেখ সেই লাঙ্গল-জোয়ালের ভার বহন করে চলেছেন । জীবনের এই পড়ন্ত বেলায় এসেও এতটুকু বিশ্রাম নেই , এতটুকু ক্লান্তি নেই । ক্লান্তি হয়ত আছে , কিন্তু সেটা মেনে নিতে তিনি একেবারেই নারাজ । তাইতো আজও শক্ত হাতে ধরে রেখেছেন জীবনলাঙলের হাতল . . . . . ছেলে-মেয়েরা চেড়ে গেলে কি হবে , একজন কিন্তু এখনো চেড়ে যায় নি কলিম শেখকে । যাকে তিনি পষ্ণাশ বছর আগে পেয়েছিলেন কোন এক ঝড়ের রাতে । সেই রাতের কথা কলিম শেখের স্মৃতিতে আজও উজ্জল , যেন এই সেদিনের কথা . . . . . কলিম শেখের বয়স তখন ষোল কি সতের । কি যেন এক কঠিন রোগে আক্রান্ত হলেন রজব শেখ । বাঁচার কোন আশা নেই আর । একদিন রাতে তিনি সবাইকে ডেকে বললেন , আজ রাতেই তার সময় শেষ । মৃত্যুর আগে তিনি ছেলের বউয়ের মুখ দেখতে চান । তাই তাড়াহুড়ো করে সেই রাতেই কলিম শেখের বিয়ে দেয়া হয় পাশের গ্রামের “নছিমন বেওয়া ” এর সাথে । নছিমনের গায়ের রং কিছুটা কালো ছিল । তাই বাসর রাতে নছিমনকে দেখে কলিম শেখের মুখটাও কিছুটা কালো হয়ে গেল । ততক্ষনে বাহিরের আকাশটাও কালো হয়ে গিয়েছিল হয়ত । শুরু হল প্রচন্ড ঝড় । ভোর রাতের দিকে ঝড় থেমে গেল , সেই সাথে থেমে গেল রজব শেখের জীবন প্রদীপও । কি অদ্ভুত ব্যাপার ! লোকটা আগেই টের পেয়ে গিয়েছিল তার মৃত্যুর কথা ! . হ র র র . . হট . . হট . . কলিমের চোখে পানি । অস্ফুট স্বরে তিনি বলে উঠলেন , কেমন আছেন আব্বা . . তারপর উত্তর দিকের ঐ ঝোপঝাড় ঘেরা পুকুর পাড়টার দিকে তাকালেন । সেখানেই ঘুমিয়ে আছেন রজব শেখ গত পষ্ণাশ বছর ধরে . . . . . দীর্ঘ এই জীবনে কলিম শেখ অনেক কিছুই হারিয়েছেন , অনেকেই তাকে চেড়ে চলে গেছে । কিন্তু সেই কালো মেয়েটি আজো রয়ে গেছে তার পাশে । কলিম শেখ এবার হাল চেড়ে বসে পড়লেন । কুয়াশা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে যেন । কলিম শেখ জানেন নছিমন আর বেশী দিন থাকবে না তার সাথে , যে কোন সময় চলে যেতে পারে ওপারের ঠিকানায় । গত পষ্ণাশ বছর ধরে এই কালো মেয়েটাই তার জীবনকে আলোকিত করে রেখেছিল , সেই আলো আজ নিভু নিভু । . কলিম শেখ ভেবেই পায় না , কিভাবে নছিমন বিহীন দিনগুলো কাটবে তার । প্রতিদিন সকালে কে ঘুম ভাঙিয়ে দেবে ? কে পানের খিলি বানিয়ে দেবে ? কাজ থেকে ফেরার পর কে শাড়ির আঁচলে ঘাম মুছে দেবে ? কে তালপাতার পাখায় ক্লান্তিহীন বাতাস করে যাবে ? জোছনা রাতে কে চাঁদের বুড়ির গল্প শুনাবে ? ঘুম না আসলে কে মাথায় বিনি কেটে দেবে ? ঝড়ের রাতে যখন বাবার কথা মনে পড়বে , তখন কে তাকে সান্তনা দেবে ? . নছিমনকে চাড়া একটি মুহুর্তও কল্পনা করতে পারেন না কলিম শেখ । সেই নছিমন আজ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে , অথচ তার কিছুই করার নেই . . . . . কলিম শেখ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন . . গাই দুটো ঘাড় বাকা করে তাকিয়ে আছে তার দিকে । কি অদ্ভুত ব্যাপার ! গাই দুটোর চোখগুলোও কেমন ভেজা . . ! ! . ঐতো সূর্য উঠে গেছে । কুয়াশা কাটতে শুরু করেছে । নরম রোদে চারপাশটা উজ্জল হয়ে উঠছে ধীরে ধীরে । কলিম শেখও উঠে দাড়ালেন সত্তর ছুঁইছুঁই জরাজীর্ন এক শরীর নিয়ে । মাটির টুকরোয় জমে থাকা ফোঁটায় ফোঁটায় শিশির বিন্দুগুলো শুকাতে শুরু করেছে ধীরে ধীরে । শুকাতে শুরু করেছে কোঠরে লুকিয়ে থাকা কলিম শেখের অশ্রুসিক্ত ছোট্ট ছোট্ট চোখ দুটোও । . হ র র র . . হট . . হট . . স্বপ্ন কখনো মরে না , কখনো থেমে থাকে না । গরু দুটোর কাঁধে ভর দিয়ে এগিয়ে চলেছে জোয়াল , লাঙল । সেই সাথে এগিয়ে চলেছে কলিম শেখের স্বপ্ন । নছিমনকে নিয়ে আরও অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন . . . .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ Sad love story
→ Love story
→ Love Story
→ সাগর মিমির Love story
→ My sweet love story
→ Amar love story
→ "স্মৃতি তুমি বেদনা"- ভালবাসার গল্প- ____*বাই আব্দুল্লাহ আল মামুন____**A SAD LOVE STORY (BANGLA VALOBASAR GOLPO)
→ "নীরব ভালোবাসা" --- বাই আব্দুল্লাহ আল মামুন_____**A SILENT LOVE STORY
→ অপ্রকাশিত ভালোবাসা" ---বাই আব্দুল্লাহ আল মামুন____*** A SAD LOVE STORY
→ " স্টুপিড ও মায়াবতির গল্প" A Romantic Musical Story of Love-(আর এভাবেই রচিত হয়েছে আরো একটি বিরহের প্রেমকাহিনী)
→ একটি ভালবাসা ও প্রতারণার গল্প | Sad Love Story
→ " স্টুপিড ও মায়াবতির গল্প" A Romantic Musical Story of Love-
→ গল্প : #কিউট_Love_Story
→ love story→1
→ love story→2

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now