বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Love Forever ♥

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X পিয়াস: জানু কি করো? শ্রাবণী-তোমার জানু তার জানের কথা ভাবতেছে। পিয়াস-- কে আমার জানুর জান? শ্রাবণী-- ঐ এলাকার এক ছেলে………… পিয়াস-- ঐ!!! কোন ছেলের এত বড় সাহস!!!? শ্রাবণী- তুমি জান না? যে কে আমার জান? পিয়াস-- জানি তো। কিন্তু মুখে একবার বলতে সমস্যা কি?? শ্রাবণী-- ভালবাসার কথা মুখে শুনতে খুব ভাল লাগে?? পিয়াস-- লাগে যদি সেই মুখটা তোমার হয়। শ্রাবণী-- সত্যিই ভালবাসতো আমাকে নাকি অন্যদের মত শুধু আমার শরীরটাকেই ভালবাস? পিয়াস-- তোমার কি তাই মনে হয়?? শ্রাবণী-- তাই মনে হলে কি এমন জান প্রাণ উজার করে ভালবাসতাম তোমাকে!! তাই মনে হলে কি এখন ফোনে কথা বলতাম তোমার সাথে!!? পিয়াস-- ধুর! তুমি এমন পচা কেন গো!! আমাকে কষ্ট দিয়ে মজা পাও?? শ্রাবণী-- তোমার কষ্টে যে আমার হৃদয়ে আগুন জ্বলে। সেই আগুনে পুড়ে পুড়ে যে আমি শেষ হয়ে যাই। পিয়াস-- তাহলে যা শুনতে চাচ্ছি বলছ না কেন?? শ্রাবণী- কি শুনতে চাচ্ছ গো?? পিয়াস-- "ভালবাসি" এই কথা টা। শ্রাবণী-- বলব না। পিয়াস-- থাক বলা লাগবে না। রাখ, আমার একটু কাজ আছে। শ্রাবণী- এই শোন…………… পিয়াস-- কি?? শ্রাবণী-- ভালবাসি। পিয়াস-- ঐ এলাকার ছেলেটাকে?? শ্রাবণী- না। ভালবাসি সেই ছেলেটাকে যে আমার ডাকে ঘুম থেকে ওঠে আবার আমার গান শুনেই ঘুমিয়ে যায়। ভালবাসি সেই ছেলেটাকে যার হৃদয়াস্পর্শে প্রেমের উষ্ণ ছোয়া পাই। ভালবাসি সেই ছেলেটাকে যার হাত ধরলে ভুলে যাই পুরো পৃথিবীটাকে। ভালবাসি তাকে যার মধ্যে লুকায়িত রয়েছে আমার সমগ্র অস্তিত্ব। ভালবাসি সেই ছেলেটাকে যে কথায় কথায় অভিমান করে আবার কিছুক্ষনেই ভেঙ্গে যায় অভিমান। ভালবাসি সেই ছেলেটাকে যে আমাকে হৃদয় রাজ্যের একক অধিপতি। অনেক ভালবাসি। ভালবাসি শুধুই তোমাকে। ………সব কিছু চুপ কিছুক্ষন... পিয়াস-- আমিও ভালবাসি তোমাকে। খুব ভালবাসি। শ্রাবণী- ভালবাস তো বুঝলাম কিন্তু প্রমাণ কি?? পিয়াস-- প্রমান এই পৃথিবী, চন্দ্র-সুর্য যাদের কাছে সারাক্ষন আমি বলি আমার প্রেমের বাণী। প্রমান আমার এই চোখ যে সারাক্ষন শুধু তোমাকে খোজে। প্রমান আমার এই হাত যে সারাক্ষন তোমার ওই কোমল হাতের স্পর্শ পেতে চাই। প্রমান আমার প্রতিটি শ্বাস যা নিশ্বাস হয়ে বেরুবার সময় আমার হৃদয়ে দেখে যায় তোমার রক্তাংকিত ছবি। আর তার চেয়েও বড় প্রমাণ আমার মন যে আর আমার কাছে থাকে না, বসবাস করে তোমার শরীরে। আর লাগবে প্রমান?? শ্রাবণী-- নাহ!! আর দরকার নেই। কিন্তু মনে করতে পারছি না যে কোন ফিল্মের ডাইলগ এটা……… পিয়াস-- এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে শ্রাবণী!! শ্রাবণী- হা হা হা!! হোক খারাপ। কি করবা খারাপ হলে শুনি………… পিয়াস-- আর কথা বলব না তোমার সাথে। বাই। কাল সকালে তোমার ভাই ফজলকে বলে দিব শ্রাবণী- এই শোন শোন কি বলবা!!!??? পিয়াস-- কি বলবো?? বলবো যে রাতে আমার সাথে ইটিশ পিটিশ করো। আর আজ থেকে তোমার সাথে কথা বলবোনা। শ্রাবণী--আচ্ছা ভাইকে বলে দিও তাহলে বিয়ে জলদি হবে আমাদের। আর কথা না বললে ঘুমাবা কিভাবে আমার গান না শুনে?? পিয়াস-- যেভাবে তুমি ঘুমাবা আমাকে গান না শুনিয়ে, ঠিক সেইভাবে। শ্রাবণী-- আচ্ছা বাবা সরি। আর কক্ষনও এমন করবনা। ঠিক আছে?? পিয়াস-- ঠিক আছে জানু বৌ। এখন একটা গান শোনাও তো। কাল সকালে অফিস আছে। ঘুমিয়ে পড়বো। শ্রাবণী- আচ্ছা কাল বিকালে দেখা হবে। তুমি চোখ বন্ধ কর। আমি গান গাচ্ছি। …তারপর পিয়াস চোখ বন্ধ করে আর শ্রাবণী শুরু করে তার মর্মাস্পর্শী কন্ঠের ঝংকার………………… আমারও পরানও যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানও যাহা চাই…… … তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে, আর কিছু নাহি চাই গো………… আমারও পরানও যাহা চাই, তুমি তাই……… এভাবেই কিছুক্ষণে ঘুমিয়ে পড়ে পিয়াস এবং আর কিছুক্ষণেই শ্রাবণী। কিন্তু আকাশের নির্ঘুম চাঁদ ও তারা গুলো থেকে যাই তাদের গভীর প্রেমের সাক্ষী হয়ে। চাঁদ ও তারা সুর্যকে বলে দেবে তাদের কথা আর সুর্য আবার তাদের পরদিন মনে করিয়ে দেবে সেই পবিত্র প্রনয়ের কথা। এভাবেই চলতে থাকবে তাদের ভালবাসা। Love Forever ………………


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ Love Forever ♥
→ Love Forever

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now