বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য) পর্ব ২

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বকুল রায় (০ পয়েন্ট)

X এটা তো আমার পেট।আমি এটাকে টেনে ছোট করি,এইভাবে আমি চলি।আমি হচ্ছি,যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখলো তার ভুল হয়েছে,তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো।নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি।মাছি মাছটিকে বললোঃতোমার লেজটা আমায় দাও,ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে আছে। মাছ বললোঃএটা কেবল সুন্দর হবার জন্যে আছে তা নয়,এটা আমার দাঁড়। তুমি দেখ,যদি আমি ডানদিকে বাঁকাতে চাই,তাহলে লেজটা আমি বাঁ দিকে বাঁকাই আর বাঁ দিকে বাঁকাতে চাইলে ডানদিকে বাঁকাই।আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বললো।তোমার লেটা তাহলে আমায় দাও,চিংড়ি। চিংড়ি জবাব দিলেঃতা আমি পারবো না।দেখো না আমার পাগুলো চলার পক্ষে কি রকম সরু আর দুর্বল,কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত।যখন আমি এটা নাড়ি,তখন এ আমায় ঠেলে নিয়ে চলে।নাড়ি চাড়ি,নাড়ি চাড়ি আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই।আমার লেজও দাঁড়ের মতো কাজ করে। মাছি আরো দূরে উড়ে গেল। ঝোপের মাধ্যে মাছি একটি হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেলো।হরিণটির ছোট্ট একটি লেজ ছিল ক্ষুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন্-ভন্ করতে আরম্ভ করলোঃতোমার ছোট্ট লেজটি দাও না,হরিণ। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বললেঃকেন (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

→ লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য) পর্ব ৩
→ লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য) পর্ব ২
→ লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now