বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্যারাডক্সিক্যাল সাজিদ-১
আরিফ আজাদ।
সাজিদের খুব মন খারাপ। আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে। আমি বললাম, ক্লাস থেকে কখন আসলি? সে কোনো উত্তর দিল না। আমি কাঁধ থেকে সাড়ে দশ কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর। তার দিকে ফিরে বললাম, কী হয়েছে রে? মুখের অবস্থা নেপচুনের উপগ্রহ ট্রাইটনের মতো করে রেখেছিস ।
সে বলল-“ট্রাইটন দেখতে কী রকম?'
‘আমি শুনেছি ট্রাইটন দেখতে নাকি বাংলা পাচের মতো। আমি জানি, সাজিদ এক্ষুনি একটা ছোটখাটো লেকচার শুরু করবে। সে আমাকে ট্রাইটনের অবস্থান, আকার-আকৃতি, ট্রাইটনের ভূপৃষ্ঠে নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ, সূর্য আর নেপচুন থেকে ট্রাইটনের দূরত্ব কত-তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে, ট্রাইটন । দেখতে মোটেও বাংলা পাচের মতো নয়।
এই মুহুর্তে তার লেকচার বা বকবকানি, কোনোটাই শোনার ইচ্ছে আমার নেই। তাই যে করেই হোক, তাকে দ্রুত থামিয়ে দিতে হবে। আমি আবার বললাম, ক্লাসে গিয়েছিলি?'
‘হু’
‘কোনো সমস্যা হয়েছে নাকি? মন খারাপ?'
সে আবার চুপ মেরে গেল । এই হলো একটা সমস্যাসাজিদ যেটা বলতে চাইবে না, পৃথিবী যদি লট-পালট হয়েও যায়, তবু সে মুখ খুলে সেটা কাউকে বলবে না।
64
সে বলল-কিচেনে যা। ভাত বসিয়েছি। দেখে আয় কী অবস্থা ।
আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম-ভাত বসিয়েছিস মানে? বুয়া আসেনি?'
‘না।
কেন?'
‘অসুস্থ বলল।'
‘তাহলে আজ খাব কী?'
সাজিদ জানালা দিয়ে বাইরে তাকাল। সেদিকে তাকিয়ে বলল-ভাত বসিয়েছি। কলে যথেষ্ট পরিমাণে পানি আছে। পানি দিয়ে ভাত গিলা হবে।
সিরিয়াস সময়গুলোতেও তার এরকম রসিকতা আমার। একেবারেই ভালো লাগে না।
অগত্যা কিচেনের দিকে হাটা ধরলাম। যেটা ভেবেছি ঠিক সেটা নয়। ভাত বসানোর পাশাপাশি সে ডিমও সিদ্ধ করে রেখেছে। আমার পেছনে পেছনে সাজিদও এলো। এসে ভাত নামিয়ে কড়াইতে তেল, তেলে কিছু পেঁয়াজ কুচি, হালকা গুড়ো মরিচ, এক চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, তাতে ডিম দুটো ছেড়ে দিল। পাশে। আমি পর্যবেক্ষকের মতো দাড়িয়ে দাড়িয়ে সব দেখছি। মনে হচ্ছে, সাজিদ কোনো রান্নার প্রতিযোগিতার প্রতিযোগী, আর আমি চিফ জাস্টিস। অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটোর বর্ণ লালচে হয়ে উঠল। মাছকে হালকা ভাজলে যেরকম দেখায়, সেরকম। সুন্দর একটি পোড়া গন্ধও বেরিয়েছে।
আমি মুচকি হেসে বললাম-খামোখা বুয়া রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে। অথচ ভুবন বিখ্যাত বুয়া আমার রুমেই আছে। হা হা হা।
গোসল সেরে, নামায পড়ে, খেয়ে উঠলাম। রুটিন অনুযায়ী, সাজিদ এখন ঘুমোবে। রাতের যে বাড়তি অংশ সে বই পড়ে কাটায়, সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয় ।
আমার আজকে কাজ নেই। চাইলেই ঘুরতে বেরুতে পারি। কিন্তু বাইরে যা রোদ! সাহস হচ্ছিল না।
এরই মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার মনের মধ্যে একটি কচকচানি রয়ে গেল। সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি। কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না। কিন্তু সাজিদকে । জিজ্ঞেস করে লাভ নেই। সে কোনোদিনও কলবে না। ভাবছি কী করা যায়।
65
তখন মনে পড়ল তার সেই বিখ্যাত (আমার মতে) ডায়েরিটার কথা, যেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রাখে । আজকে তার মন। খারাপের ব্যাপারটিও নিশ্চয় সে তুলে রেখেছে। তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম।
মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনাটা। যে রকম লেখা আছে, সেভাবেই তুলে ধরছি ।
‘পহেলা মে, ২০১৪
মফিজুর রহমান স্যার। এই ভদ্ৰলোক ক্লাসে আমাকে উনার শক্র মনে করেন। ঠিক শক্র না, প্রতিদ্বন্দ্বী বলা চলে। আমাকে নিয়ে উনার সমস্যা হলো: উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলে-মেয়েদের মনে ধর্ম, ধর্মীয় কিতাব, আল্লাহ, রাসূল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু আমি প্রতিবারই উনার এসব কাজের প্রতিবাদ করি। উনার যুক্তির বিপরীতে যুক্তি দিই। এমনও হয়েছে, যুক্তিতে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছিলেন কয়েকবার। এ কারণে এই বামপন্থী লোকটা আমাকে চক্ষুশূল মনে । করেন। সে যাকগে! আজকের কথা বলি।
আজকে ক্লাসে এসেই ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন। বুঝতে পেরেছি, নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করার। ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন। ঠোটের এক কোণায় চুন লেগে আছে। আমাকে দাড় করিয়ে বড় বড় চোখ করে বললেন-বাবা আইনস্টাইন, কী খবর?'
ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে ‘আইনস্টাইন' বলে ডাকেন। আমাকে আইনস্টাইন ডাকতে দেখে উনার অন্য শাগরেদগণ হাসাহাসি শুরু করল।
আমি কিছু না বলে চুপ করে আছি। তিনি আবার বললেন-শোনো বাবা আইনস্টাইন, তুমি তো অনেক বিজ্ঞান জানো, বলো তো দেখি, সূর্য কি পানিতে ডুবে যায়?'
ক্লাস স্তিমিত হয়ে গেল। সবাই চুপচাপ ।
আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম। বললাম-জি না স্যার। সূর্য কখনোই পানিতে ডোবে না।'
স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললেন-ডোবে না? ঠিক তো?'
‘জি স্যার।
66
তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা? বিজ্ঞান কী বলে?' আমি বললাম-স্যার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যুরে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময়, পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে, সে অংশে তখন সূর্যোদয় হয়; দিন থাকে। ঠিক একইভাবে, পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে, তাতে তখন সূর্যাস্ত হয়; রাত নামে। আদতে, সূর্যাস্ত বা সূযোদয় বলে কিছু নেই। সূর্য অস্তও যায় না, উদিতও হয় না। পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয়।
স্যার বললেন- বাহ! সুন্দর ব্যাখ্যা।'
উনি আমার দিকে ঝুকে এসে বললেন- ‘তা বাবা, এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো? সূর্য পানিতে ডুবে যাওয়াতে বিশ্বাস কর কি?' পুরো ক্লাসে তখনও পিনপতন নীরবতা।
আমি বললাম-না স্যার। সূর্যের ডুবে-টুবে যাওয়াতে আমি বিশ্বাস করি না। এরপর স্যার বললেন-বেশ! তাহলে ধরে নিলাম, আজ থেকে তুমি আর কুরআনে বিশ্বাস কর না।
স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক। স্যার মুচকি হেসে বললেন-তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে আবার বিজ্ঞানময়' বলে দাবি কর তোমরা , সেই কুরআনে আছে, সূর্য নাকি পানিতে ডুবে যায়। হা হা হা।
আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি। স্যার বললেন-কি বিশ্বাস হচ্ছে না তো? দাড়াও, পড়ে শোনাই।'
এতটুকু বলে স্যার কুরআনের সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতটি পড়ে শোনালেন-
(চলতে চলতে) এমনিভাবে তিনি (জুলকারনাঈন) সূর্যের অস্ত গমনের জায়গায় গিয়ে পৌছালেন, সেখানে গিয়ে তিনি সূর্যকে (সাগরের) কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তার পাশে তিনি একটি জাতিকেও (বাস করতে) দেখলেন, আমি বললাম, হে জুলকারনাঈন! (এরা আপনার অধীনস্ত), আপনি ইচ্ছা করলে (তাদের) শাস্তি দিতে পারেন, অথবা তাদের আপনি সদয়ভাবেও গ্রহণ করতে পারেন।'
এরপর বললেন-দেখো, তোমাদের বিজ্ঞানময়’ ধর্মীয় কিতাব বলছে যে, সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায়। হা হা হা। বিজ্ঞানময় কিতাব বলে কথা!
67
ক্লাসের মধ্যে যারা স্যারের মতোই নাস্তিক, তারা হো হো করে উঠল আমি কিছুই বললাম না। চুপ করে ছিলাম।
এতটুকুই লেখা। আশ্চর্য! সাজিদ, মফিজুর রহমান নামের এই ভদ্রলোকের কথার কোনো প্ৰতিবাদ করল না? সে তো এরকম করে না সাধারণত। তাহলে কী , আমার মনে নানা ধরনের প্রশ্ন উকিঝকি দিতে লাগল সেদিন।
এর চার মাস পরের কথা।
হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল-আগামীকাল ডিপার্টমেন্ট। থেকে টুরে যাচ্ছি। তুইও সাথে যাচ্ছিস ।
আমি বললাম-‘আমি? পাগল নাকি? তোদের ডিপার্টমেন্ট টুরে আমি কীভাবে যাব?'
‘সে ভাবনাটা আমার। তোকে যা বললাম, জাস্ট তা শুনে যা।
পরদিন সকাল বেলা বের হলাম। তার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিল। স্যারবৃন্দও আছেন। মফিজুর রহমান নামের ভদ্রলোকটির সাথেও দেখা হলো। বিরাট গোফওয়ালা। এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত।
যাহোক, আমরা যাচ্ছি কুয়াকাটা। পৌছতে পান্ধা চার ঘণ্টা সময় লাগল। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। স্যারদের বেশ বন্ধুবৎসল মনে হলো।
ঘড়িতে সময় তখন পাঁচটা বেজে পচিশ মিনিট। আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি। আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন-গাইজ, বি রেডি! আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব। তোমরা নিশ্চয় জানো, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়।
আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকেই। বেরুতে যাব, ঠিক তখনি সাজিদ বলে বসল-স্যার, আপনি সূর্যাস্ত দেখবেন?'
স্যার বললেন- 'Why not! How can I miss such an amazing moment?'
সাজিদ বলল-স্যার, আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন। এমন একটি জিনিস আপনি কী করে দেখবেন বলছেন, যেটা আদতে ঘটেই না।
68
এবার আমরা অবাক সবাই অবাক হলাম। যে যার চেয়ার সবাই টেনে বসে পড়লাম। সাজিদ দাড়িয়ে আছে।
স্যার কপালের ভাজ দীর্ঘ করে বললেন- 'What do you want to mean? সাজিদ হাসল। হেসে বলল-স্যার, খুবই সোজা। আপনি বলছেন, আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন। কিন্তু স্যার দেখুন, বিজ্ঞান বোঝে এমন লোক মাত্রই জানে, সূর্য আসলে অস্ত যায় না। পৃথিবীর গোলার্ধের যে অংশ সূর্যের গোলার্ধের বিপরীত মুখে অবস্থান করতে শুরু করে, সে অংশটা আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যায় কেবল। কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে। ওঠেও না, ডোবেও না। তাহলে স্যার , সূর্যাস্ত কথাটা তো ভুল, তাই না’?
এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার। মজা নেয়ার জন্য অপেক্ষা করছি।
মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্তি নিয়ে বলল-দেখো সাজিদ, সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না, তা আমি জানি। কিন্তু এখান থেকে দাড়ালে আমাদের কী মনে হয়? মনে হয়, সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এটাই আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। তাই আমরা এটাকে সিম্পলি, সূর্যাস্ত' নাম দিয়েছি। বলার সুবিধার জন্যও এটাকে সূর্যাস্ত' বলাটা যুক্তিযুক্ত। দেখো , যদি আমি বলতাম-ছেলেরা, একটু পর পৃথিবীর গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান, সে অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলেছে। তার মানে, এখানে এক্ষুনি আঁধার ঘনিয়ে সন্ধ্যা নামবে। আমাদের সামনে সূর্যটা লুকিয়ে যাবে। চলো, আমরা সেই দৃশ্যটা। অবলোকন করে আসি', আমি যদি এরকম বলতাম ব্যাপারটা ঠিক বিদঘুটে শোনাত নিশ্চয়। ভাষা তার মাধুর্যতা হারাতো। শ্রুতিমধুরতা হারাত। এখন আমি এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কী বলতে চাচ্ছি, সেটা।
সাজিদ মুচকি হাসল। সে বলল-স্যার, আপনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ। বিজ্ঞান পড়েন, বিজ্ঞান পড়ান। আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে, সূর্যটা ডুবে যাচ্ছে পানির নিচে। এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বুঝানোর জন্য সূর্যাস্ত' নাম দিতে পারেন। তাহলে সূরা কাহফে জুলকারনাঙ্গন নামের লোকটি এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখল : সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই ঘটনাকে যদি আল্লাহ তায়ালা সবাইকে সহজে বুঝানোর জন্য, সহজবোধ্য করার জন্য, ভাষার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য, কুলি থেকে মজুর, মাঝি থেকে কাজী , ব্লগার থেকে বিজ্ঞানী, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, ছাত্র থেকে শিক্ষক, সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলেন-
69
(চলতে চলতে)’ এমনিভাবে তিনি (জুলকারনাঈন) যখন সূর্যের অস্ত গমনের। জায়গায় গিয়ে পৌছালেন, সেখানে গিয়ে তিনি সূর্যকে (সাগরের) কালো। পানিতে ডুবে যেতে দেখলেন'।
তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে? কুরআন বলে না যে, সূর্য পানির নিচে ডুবে গেছে। কুরআন এখানে ঠিক সেটাই বলেছে, যেটা জুলকারনাঈন। দেখেছে এবং বুঝেছে। আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলছেন মানে এই না। যে, আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলেই ডুবে যায়। আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন, যেটা আমরা বাহ্যিকভাবে দেখি। তাহলে একই ব্যাপার আপনি পারলে, কুরআন কেন পারবে না স্যার? আপনারা কথায় কথায় বলেন- The sun rises in the east & sets in the westএবং বলা হয়ে থাকে এগুলো ইউনিভার্সাল টুথ। যেখানে সূর্যের সাথে ওঠা ও ডুবে যাওয়ার কোনো সম্পর্কই নাই, তখন কীভাবে এগুলো চিরন্তন সত্য হয় স্যার? এগুলো আপনাদের কাছে অবৈজ্ঞানিক নয়। আপনারা কথায় কথায় সূর্যোদয়, সুর্যাস্তের কথা বলেন। সেই কথা কেবল কুরআনুল কারীম বললেই চিৎকার করে বলে উঠেন : কুরআন অবৈজ্ঞানিক। কেন স্যার?
সাজিদ একনাগাড়ে এতসব কথা বলে গেল। স্যারের মুখ কিছুটা পানসে দেখা গেল। তিনি বললেন-দীর্ঘ চারমাস ধরে এমন একটি সুযোগের অপেক্ষা করছিলে তুমি?' তাই না?
আমরা সবাই হেসে দিলাম। সাজিদও হাসল। বড় অভূত সে হাসি।
70
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now