বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কল্পনার ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X একটা মেয়ে সকাল থেকে নক করছে ম্যাসেজ এর রিপ্লে দিলাম- মেয়ে:ওই আমি-সরি একটু বিজি ছিলাম। মেয়ে-এত কার সাথে কথা বলেন? আমি:সরি কাজ করছিলাম যেমন ভাবছেন তেমন কিছু নয়। মেয়ে-হু জানি আপনারা সব একই। আমি-যা ভাববেন তাই। মেয়ে-প্রেম করেন? আমি-মানে? মেয়ে-প্রেম প্রেম বুঝেন না ন্যাকা। আমি-না করিনা তেমন কেউ নেই তবে একজনকে ভালবাসি। মেয়ে-তাই আচ্ছা মেয়েটা কেমন? আমি-শুনবেন বিরক্ত হবেন না তো? মেয়ে-না প্লিজ বলুন। আমি-ওকে। -আমি যে মেয়েটাকে ভালোবাসি সে অন্য সবার থেকে একটু বেশিই আলাদা। সে সবার মত আমাকে বাবু, সোনা, আমার জান পাখি, মাই হাব্বি, এসব বলে সম্বোধন করে না, সে আমাকে প্রতিদিন শতবার আই লাভ ইউ বলে না, সে আমাকে প্রতিদিন প্রতিবেলা খেয়েছি কিনা কি দিয়ে খেলাম এসব খোঁজ নেয় না, সে আমার কাছে প্রতিদিন একটা করে আমার ছবি দেখতে চায় না, সে আমাকে সাপ্তাহের ১ দিন করে কিংবা প্রতিমাসে নিয়ম করে দেখা করার কথা বলে না, আমাদের মাঝে যখন দেখা হয় সে আমার সাথে দামী কোন রেস্টুরেন্টে যেতে চায় না, কিংবা কোন পার্কের নির্জন জায়গায় গিয়ে বসাটাও তার পছন্দ না, কোন এনিভার্সারি কিংবা ভ্যালেন্টাইন ডে এসব কিছু তার পছন্দের বাইরে, সে আজ অব্ধি আমার কাছে কোন আবদার করেনি কিংবা কোন গিফট চায়নি, আমি তাকে আদর করে কিছু ডাকাটাও তার পছন্দ হয় না, আমি তার উপর কখনো রাগ করি সেটাও তার ভালো লাগে না, সে কোন ভুল করলে কখনো আগে থেকে সরি বলে না, সে আমার উপর কারণে অকারণে রাগ করার অধিকার রাখে, সে রাগ করলে আমি তাকে সরি বললে সে উলটো কথা বলা বন্ধ করে দেয়। . আমি যাকে ভালোবাসি সে খুবই সাধারণ একটা মেয়ে, সে গান গাইতে পারে না, সে আবৃতি করতে জানেনা, সে আমার জন্য ভালোবাসার কবিতা লিখতে পারে না, সে কখনো আমার কাছে তার দুর্বলতা কিংবা আবেগ প্রকাশ করতে পারে না। তার মাঝে এক্সট্রাওরডিনার কোন প্রতিভা নেই। . আমি যে মেয়েটাকে ভালোবাসি সে কিভাবে কাউকে ভালোবাসতে হয় জানেনা। আমি যে মেয়েটাকে ভালোবাসি সে অন্য সবার মত আল্লাদী টাইপের মেয়ে না। আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকে হয়তো অন্য সবার কাছে অনেক বোরিং মনে হবে। কিন্তু এত কিছুর পরেও আমি তাকে ভালোবাসি, খুব বেশি করে ভালোবাসি, আমি তার প্রতিটা ছোটছোট বিষয় ভালোবাসি, আমি তার চোখের মাঝে ভালোবাসা খোঁজে পাই, তার বাতাসে দোল খাওয়া চুল, কিংবা ঠোটের কোণে শুকনো হাসিটার মাঝেও ভালোবাসা খোঁজে পাই। সেও আমাকে ভালোবাসে, বেসম্ভব রকমের ভালোবাসে, যেরকম করে অন্য কেউ আমাকে কোনদিনও ভালোবাসতে পারবে না। তার প্রতিটা স্বাভাবিক বিষয় গুলো অস্বাভাবিক ভাবে আমার কাছে তার ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হয়। সে আমার প্রতি কতটা দুর্বল তা বোঝতে আমার খুব বেশি কষ্ট করতে হয়না, কারণ আজো আমার দেওয়া একটু কষ্ট তার চোখ গুলোকে অতি সহজে স্নান করায়। সে আমার কাছে কোনদিন কিছু চায়নি, শুধু চেয়েছে কোনদিন যেন তার হাতটা না ছাড়ি। সে ভালোবাসতে জানেনা, কিন্তু আমার সাথে যখনই দেখা হয় আমার হাতটা তার দুই হাতের ভাঁজে রাখতে খুব পছন্দ করে। সে আমার সাথে দামী কোন রেস্টুরেন্টে গিয়া সুস্বাদু খাবার খেতে পছন্দ করে না, কিন্তু রিক্সায় চড়ে সারা শহর ঘুরার ইচ্ছা রাখে। সে আমার কাছে কোন উপহার চায়নি কোনদিন, কিন্তু আমার দেওয়া গোলাপের পাপড়ি গুলো শুকিয়ে যাওয়ার পরেও আজো সেগুলো তার ডায়রির মাঝখানে যত্ন করে রাখা আছে। . আমি যাকে ভালোবাসি সে চোখে কখনো কাজল দেয় না, কিন্তু তার হরিণীর মত চোখের দিকে তাকিয়ে আমি অনায়েসে রাতটা পার করে দিতে পারি। আমি যে মেয়েটাকে ভালোবাসি তার গালে টোল পড়ে না, কিন্তু সে যখন হাসে আমার কাছে মনে হয় এটাই বুঝি আমার চোখ দিয়ে দেখা পৃথিবীর সেরা দৃশ্য। আমি যে মেয়েটাকে ভালোবাসি সে হয়তো পৃথিবীর সেরা সুন্দরী নয়, কিন্তু আমি গর্ব করে বলতে পারি তার চেয়ে সুন্দরী নারী আমি আজ পর্যন্ত দেখিনি। আমি যে মেয়েটাকে ভালোবাসি সে খুব রাগী আর একরোখা স্বভাবের, কিন্তু সে অনেক বেশি ইমোশনাল। আমি যে মেয়েটাকে ভালোবাসি সে চায় আমি আমার মত করে তাকে ভালোবাসি, আর সে তার মত করে আমাকে ভালোবাসবে। আমি যে মেয়েটাকে ভালোবাসি সে হাজারে নয় লাখে নয়, পৃথিবীতে একটাই। মেয়ে:আচ্ছা মেয়েটার কোনো ছবি আছে দিবেন? আমি:ছবি তো নেই কেননা সে আমার বাস্তবে নয় কল্পনার ভালবাসার লালপরী,,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ কল্পনার ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now