বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন ভারতীয়কে যদি একটা হাশির গল্প শোনানো হয় তাহলে সে তিনবার হাসবে। প্রথমবার হাসবে যখন গল্পটা তাকে বলা হবে, ভদ্রতার খাতিরে। দ্বিতীয়বার হাসবে যখন আপনি ওটা বুঝিয়ে দেবেন,তখনও ভদ্রতার খাতিরে। আর তৃতীয়বার হাসবে হঠাৎ করে মাঝরাতে ঘুম থেকে উঠে ওটার মর্মার্থ বুঝতে পেরে। ওই গল্প কোনো পাকিস্তানিকে বললে সে হাসবে দুই বার। প্রথমবার হাসবে যখন ওটা তাকে বলা হবে,ভদ্রতার খাতিরে। দ্বিতীয়বার হাসবে যখন ওটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। তৃতীয়বার সে আর হাসবে না কারন সে ওটা বুঝতেই পারবে না। ঐ একই হাসির গল্প যদি কোনো শ্রীলঙ্কানকে বলা হয় তাহলে সে প্রথমবারেই বুঝতে পেরে হাসতে থাকবে। কিন্তু ঐ একই হাসির গল্প যদি কোনো বাঙালিকে বলা হয় তাহলে সে ভদ্রতা করে তো হাসবেই না, বরং বলবে, আরে এটাতো অনেক পুরোনো হাসির গল্প, আর তাছাড়া তা তুমি ঠিকমত বলতেও পারো নি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now