বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কেন পশুপাখি পুষবেন?

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবিরুল ইসলাম আবির(guest) (০ পয়েন্ট)

X পোষা পাখি বা পশুর প্রতি অনেকেরই ঝোঁক আছে। এরা কিন্তু স্রেফ শখ পূরণের সঙ্গী না, বস্তুত পোষা প্রাণীরা এমন কিছু সাহায্য আপনাকে করে যা অমূল্য। দেখা যাক, পোষা প্রাণীর উপকারের তালিকাঃ সুস্থ শরীর পোষা প্রাণী যারা রাখেন, বিশেষ করে কুকুর, তাদের নিয়ে খেলাধুলাতে একটা বড় সময় যায়। অনেকে কুকুর নিয়ে হাঁটতে যান, বাচ্চারা দৌড়াদৌড়ি করে। এই কর্মকাণ্ডগুলি কিন্তু শরীরচর্চায় সহায়ক। একাকীত্ব দূরীকরণ বাসায় একাকী থাকতে কে-ই বা চায়। এক্ষেত্রে দরকারি বন্ধু হতে পারে কুকুর, বিড়াল বা টিয়া জাতীয় পাখি। এই প্রাণীগুলি মানুষের সাথে মেলামেশা করতে পটু, একাকীত্ব দূর করতে এর থেকে ভাল কিছু আর হয় না। চাইকি আপনার কথাবার্তা না বুঝুক, শোনবার ভানটুকু ঠিকই করবে। সময় কাটাবার সঙ্গী হিসেবেও এরা দারুণ। সুস্থ মন গবেষণায় দেখা গিয়েছে, কুকুর বা অন্য পোষা প্রাণীকে আদর করলে বা দেখলে মানুষের মস্তিষ্কে খুশিদায়ক অনুভূতি হয় হরমোনের প্রভাবে। পোষা প্রাণীর সঙ্গ মনকে করে তোলে উচ্ছ্বল। অটিস্টিক বাচ্চাদের জন্য পোষা কুকুর খুবই ভাল বন্ধু হিসেবে প্রমাণিত হয়েছে। তাছাড়া এরা আপনার দুঃখ, খুশি বা আনন্দের অনুভূতিও বুঝতে পারে। দায়িত্ববোধ কোন প্রাণী বা পশু পুষলে নানা দায়িত্বের কথাও চলে আসে। তাদের খাবার দেওয়া, রোগবালাই, পরিচ্ছন্নতা এবং অন্যান্য যত্ন নেওয়ার ফাঁকে মানুষ নিজের অজান্তেই আরো দায়িত্বশীল আর মনোযোগী হয়ে ওঠে। শুধু তাই নয়, পোষা প্রাণীর বদৌলতে মনটা কিঞ্চিত নরম, দয়ালু হওয়ার সুযোগও আছে। রোগবালাই প্রবাদ আছে, অসুস্থ কারো মারা যাওয়ার সম্ভাবনা থাকলে কুকুর বা বেড়াল সেটা বুঝতে পারে। সবক্ষেত্রে সেটা সত্য না হোক, কুকুর কিন্তু ক্যান্সার নির্ণয়ে বেশ নির্ভুল সক্ষমতার প্রমাণ রেখেছে। অনেক ক্ষেত্রেই মানুষ বুঝে ওঠার বহু আগেই কুকুর তার মনিবের দেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয় করেছে, এমন নজির আছে। বন্ধুত্বে সহায়তা প্রাণী পোষেন এমন মানুষদের মধ্যে সহজেই আলাপ-পরিচয় জমে ওঠে। পোষা প্রাণীর হালহকিকত নিয়ে আলোচনার সূত্রে গড়ে উঠতে পারে বন্ধুত্ব। রোগ প্রতিরোধ ক্ষমতা পোষা প্রাণীর পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া উচিত, সেটা সবাই জানে। কিন্তু কুকুর বিড়াল জাতীয় পোষা প্রাণীর দেহে উপকারী জীবাণুও বাস করে। ঠান্ডা বা ছোটখাট অসুখের বিরুদ্ধে কার্যকর জীবাণূ আপনার অগোচরেই আপনাকে সাহায্য করবে। পোষা প্রাণীর লোম অ্যালার্জির আশংকা কমায়। অবশ্য আপনার যদি পোষা প্রাণীতেই অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আলাদা কথা। [ইন্টারনেট থেকে সংগৃহীত হয়েছে]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ কেন পশুপাখি পুষবেন?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now