বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Just Don't care

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Roshni hima (০ পয়েন্ট)

X মানুষ কী ভাববে সেটা নিয়ে আপনি ভাবতে যাইয়েন না। কারণ দিনশেষে সত্যি কথা হচ্ছে কেউ আপনাকে নিয়ে কিছুই ভাবে না। ভাবলে আপনার আজকের দুরবস্থা হতো না । আপনি সফল হলে তারা হিংসা করবে। ব্যর্থ হলে তুচ্ছতাচ্ছিল্য করবে। ভালো কাজ করলে সমালোচনা করবে। খারাপ কাজ করলে বদনাম করবে। দামী মোবাইল ইউজ করলে বলবে - 'ফুটানি কত'। আবার নরমাল মোবাইল ইউজ করলে বলবে- কৃপণ। এগিয়ে যেতে চাইলে বাঁধা দিবে, থেমে থাকলে অলস বলবে। দান করলে শো অপ বলবে। চুপ থাকলে নিষ্ঠুর বলবে। Just Don't care! আপনি মানুষের ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন না৷ আপনি চিন্তাটা চেঞ্জ করেন, তাহলে দেখবেন কারো কথা আপনাকে পেছনে টেনে ধরবে না৷ কারো কথা আপনাকে মন খারাপও করতে দিবে না৷ Just don't care। জীবনে কিছুই করতে না পারা লোকগুলো আপনাকেও কিছু করতে দিবে না। কিছু ব্যক্তি আছে আপনি এ প্লাস পাওয়ার পরও বলেছিল- ' ওহ গোল্ডেন তাহলে পাও নাই?' আবার গোল্ডেন পাওয়ার পর বলবে- 'ভালো ভার্সিটিতে চান্স না পেলে গোল্ডেন দিয়ে আর কী হবে?' আবার সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও বলবে-'ভার্সিটি দিয়ে আর কী হবে, ভালো সাবজেক্ট ছাড়া জীবনে কিছু হবে?' আবার ভালো সাবজেক্টে চান্স পাওয়ার পরও এরা থেমে নেই, তখন এরা বলবে - 'ভাল সাবজেক্ট পাওয়া কত ছেলে মেয়েকেই তো দেখলাম বেকার ঘুরছে, দেখ কিছু করতে পার কিনা'। এরা হচ্ছে এ সমাজের ভাইরাস। এদের কাছ থেকে আপনি নিজেকে দূরে রাখতে না পারলে জীবনে কোনো কাজ করেও এদের মন্তব্যের কারণে শান্তি পাবেন না। জীবনে সবাইকে সম্মান দিন কিন্তু সবার কথাকে পাত্তা দিবেন না। আপনি তাই করুন যা আপনার করতে মন চায়৷ শেষ পর্যন্ত সফল ও সুখী না হওয়ার আগ পর্যন্ত এরা আপনাকে বাউন্ডুলে কিংবা পাগল বলবে। যেদিন আপনার মিশন সাকসেস হবে - এরাই আবার বলবে 'জানতাম তুমিই পারবে, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল।' ???? #Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now