বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিসান ও এলিয়েনরা,,,,

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তারেক রহমান(guest) (০ পয়েন্ট)

X এ্যা,,,,,নয়টা বেজে গেছে???বলেই বিছানা থেকে লাফিয়ে উঠলো জিসান,,,, সে দ্রুত ব্রাশ করতে করতে বই গোছাতে লাগলো,,, একটা বইয়ের দিকে তাকিয়ে হালকা ভয় পেয়ে গেলো,,,,মনে করতে লাগলো কাল রাতের কথা,,,। তিন দিন পরে ফাইনাল পরিক্ষা,, তাই রাত জেগে পড়ছিলো জিসান,,,,। কারন সে এবার ক্লাস নাইন থেকে টেনে ওঠার প্রস্তুতি নিচ্ছে,,। কাল রাতে প্রায় বারোটার দিকে,,,,পড়ার টেবিলে যখন ঘুম ঘুম পাচ্ছিলো,, তখন হঠাৎ তার ঘুম চলে গেলো,,,,ঘুমটা যেনো ঘুমের দেশেই হারিয়ে গেলো,,,,। সে তার জানালার বাহিরেই যা আবিষ্কার করলো সেটাই তার ঘুমকে কেড়ে নিলো,,,যা দেখলো তা তার শরীরে হাজার ভোল্টের শক দিতে লগলো,,,। তার শরীর কাপতে লাগলো,,,। জানালা দিয়ে সে দেখলো একটা এলিয়েন স্পেশশীপ,,,, জিসান টেনে পড়া স্টুডেন্ট হলেও তার এলিয়েন সম্পর্কে ভালোই ধারনা আছে,,,হলিউড মুভি দেখে সে এই বিষয়ের উপর একটা ভালো ধারনা এনেছে। সে দেখলো যে তার জানালা থেকে কিছু দুরেই স্পেসশীপ টা থামলো আর তার ভেতর থেকে ৩ টা জানোয়ারের মতই এলিয়েন বের হয়ে এলো,,,,। এবং ওকে অবাক করে দিয়ে এলয়েন গুলো তার রুমের দিকেই আসতে লাগলো,,,,। তার মন বলছে জোরে চিৎকার করতে,, কিন্তুু তার মুখও গলা তার মনের বিপরিতে চলছে,,,। সে পালিয়ে যেতে চাইলো,, কিন্তুু হায়!!তার পা ও তার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে। সে তার জানালার সামনে দাড়িয়ে শুধুই কাপতে লাগলো,,,, সে ভাবলো তার দরোজার ছিটকানি দেওয়া আছে হয়তো এতো ছোট এলিয়েন সেটা ভেঙ্গে আসতে পারবে না,,কিন্তুু তার আশা নিরাশায় পরিনত হলো,,,এলিয়েন তিনটা অদৃশ্যমান হয়ে দরজা ভেদ করে চলে এলো,,,। তখনি জিসান জ্ঞান হারালো,,,,তার শরীর নিথর ভাবে মেঝেতে পরে রইলো,,,। পরে যখন জ্ঞান ফিরলো সে নিজেকে একটা ছোট একটা রুমের মধ্যে আবিষ্কার করলো,,,। এবং সে যা দেখলো সেটা রীতিমত ভয়ঙ্কর,,,। তার মতো শত শত বালককে সে একই অবস্থায় দেখলো,,,। এখনো তার মাথা ঘুরছে,, এটা স্বপ্ন নয় সে জানে,, তার পরেও একবার চিমটি কাটলো নিজের হাতে,,,,। সে সিওর হলো এটা স্বপ্ন নয়,,,। সে এখন মাথা ঠান্ডা করে ভাবলো কি হয়েছিলো তার সাথে,,,,?? সে তো তার রুমেই ছিলো,,,,,। না তার কিছুই মনে পড়ছে না,,,। সে এখন নিরুপায়ের মত দাড়িয়ে রইল,,,এবং তার সামনের আরেকটা ছেলের সাথে কথা বলার চেষ্টা করলো,, কিন্তুু একি?? তার কন্ঠস্বর বাহিরে বের হচ্ছে না,,,,। তখন সে একটা দেখলো তার পাশের সেই ছেলেটাকে নিয়ে যেতে দুইটা এলিয়েন এলো,,,। জিসান এখন এলিয়েন দের ভালো করে দেখলো,,,দেখতে তাদের বানরের মত মুখ কিন্তুু,,, চোখ একে বারেই ছোট,,,, পায়ের পাতা নাই,, গরুর পায়ের মতই পা,,,,, এলিয়েন গুলো সাইজে তেমন বড় না হলেও 4 ft এর মতো। সব চেয়ে বড় বিষয় হলো তাদের শরীর বরফের মত,,হা,,,বরফের কথা বলায় ঠান্ডা অনুভুতি হতে লাগলো,,,,,এবং তাদের শরীর থেকে ও ঠান্ডা বায়ু বের হচ্ছে,,,,,। হঠাৎ জিসানকে রাখা খাচার দরজা খুলে গেলো,,,এবং দুইটা এলিয়েন এলো,,,আর জিসানকে নিয়ে যেতে লাগলো,,,যখন তাদের হাত জিসানের গায়ে লাগলো ওর রক্ত চলাচল বন্ধ হয়ে আসছিলো,,,, এলিয়েন দুইটা জিসানকে আরেকটা রুমে নিয়ে গেলো,,,,, যেখানে জিসানকে তারা বেধে ফেললো,, এবং একি!!! এটা তো রক্তের সাগর মনে হচ্ছে,,,,,,সে দেখলো তার এমন রুমে আনা হয়েছে যেখানে তার সমবয়সী ছেলেদেরকে এমন একটা মেশিনে ডুকিয়ে দিচ্ছে যেখান থেকে মাংস এবং রক্ত আলাদা হয়ে যাচ্ছে,,,এবং সেই মাংশ নিয়ে তারা আরেকটি রুমে রাখছে,,,যে রুমের শেষ নেই,,,,,,,,যেখানে জিসানের মত,,,,, হাজার হাজার শিশুর দেহের মাংস রাখা হয়েছে,,,,, এমন সময় জিসানকেও সেই মেশিনের সামনে নিয়ে এলো,,,জিসান প্রানভয়ে কেকিয়ে চললো,,,,কিন্তুু কোনো কথা বের হচ্ছে না,,,,,, যদি বের হতো,, হয়তো তার চিৎকার শুনে এলিয়েন সবই ভয়ে মারা যেত,,,,, এখন সে পারছে না তার বেদনা কাওকে শুনাতে,,,,,তাকে মেশিনের মুখে আনা হলো,,,সে দেখলো মেশিনের ভেতরে হাজার হাজার ধারালো ব্লেড ,,এতোটাই ধারালো যে,,,,, এই ব্ল্রেড দিয়ে হয়তো লোহাও কাটা যাবে,,,,, এখন আমার শেষ সময় কালথেকে আর আমাকে কেও পাবে না,,,,, না জিসান ভাবতে পারছে না,,,শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে,,, জিসানকে আস্তে আস্তে গিলে নিচ্ছে দানব মেশিনটা,,, জিসান এখন আর চিৎকার করতে পারছে না,, চোখের জল ও শুকিয়ে গেছে,,,,, এমন সময় কোথাও সে আযানের শব্দ শুনতে পেলো,,,,,!!!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৭ জন


এ জাতীয় গল্প

→ জিসান ও এলিয়েনরা,,,,

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now