বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সন্ধ্যা হলে রিয়ান বাসার ভেতরে গেল।পরদিন বিকেলে বাইরে গেল।এখন একটু সুস্থ।দেখলো একটা বাড়িতে সুন্দর একটা গোলাপ ফুটে আছে।রিয়ান লোভ সামলাতে পারলো না।সে ফুলটা তুলে বাড়িতে গেল।রুমে বসে আছে।কিছুক্ষন পর তার বাবা তাকে ডাক দিলেন।সে বাবার কাছে যেয়ে বলল,"কি বল বাবা?
বাবা বললেন,"তুমি কি এদের দেখে বলতে পার না কি বলতে চাই?"
রিয়ান দেখলো যাদের বাড়িতে ফুল ছিঁড়েছে সে বাড়ির স্ত্রী আর মেয়ে।বাবা বললেন,"অপবার যান।ওকে যা বলার আমি বলছি।"
তারা চলে গেল।বাবা বললেন,"তোমাকে নিয়ে আমি আর পারছি না।সবার সামনে তোমাকে নিয়ে যেতে আমার খারাপ লাগে।আমি জীবনে অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মত এরকম ছেলে দেখিনি।কি যে করি তোমাকে নিয়ে?কার ঘরে যে জন্ম তোমার?"
এই বলে বাবা বাইরে গেলেন রিয়ান ভাবলো বাবা কেন এ কথা বললেন যে কার ঘরে যে জন্ম আমার?আমার জন্ম কি তাহলে অন্যজনের ঘরে?তার ছোট বোন রাইমা তার বাবা তাকে যা যা বলছিল তা সব শুনেছে।রিয়ান রাইমাকে ডাক দিল।রাইমা রিয়ানের সামনে এসে বলল,"কি বল?"
"বাবা কি বললেন ঐটা?"
"কোনটা?"
"আরে বললেন না কার ঘরে যে জন্ম তোমার।আমি কি তাহলে এই বাড়ির ছেলে না?তুই কি এসব ব্যাপারে কিছু জানিস?"
,"না জানি না।"
রাইমা আসলেই কিছু জানে।
রিয়ান বলল,"তাহলে যা।"
রিয়ান নিজ ঘরে যেয়ে বিছানায় শুয়ে পড়লো।মাকে বললে কি আসল কথা বলে দিবেন?মাকেও এ কথা বলল।কিন্তু মা কিছু বলল না।আনমনা হয়ে শুয়ে আছে রিয়ান।ভাবতে ঘুমিয়ে পড়লো।পরদিন সকালে ভার্সিটির ভিতরে হাটতে থাকলো।বন্ধুরা ঠিকমত এখনো আসেনি।যেই বাম দিকে তাকাইছে তখনি সে হা হয়ে গেল।এক সুন্দরী মেয়ে।এ সুন্দর সে সুন্দর না।একেবারে নজর কাড়া সুন্দর।হঠাৎ করে মেয়েটা হারিয়ে গেল।কিন্তু কোথায় যে গেল?রিয়ান তাকে খুঁজতে থাকলো।কিন্তু পেলো না।পরদিন আবার দেখলো ওই মেয়েটাকে।এবার রিয়ান পিছ নিলো মেয়েটার।যেতে যেতে দেখলো মেয়েটা একটস ক্লাসে ঢুকলো।ক্লাস ফার্স্ট ইয়ারের।যাক কোন ক্লাসে পরে সেটা তো জানা গেল।কিন্তু কি নাম তার?বাড়ি কোথায়?এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন গেল।তার বন্ধুরা বুঝে গেল যে রিয়ান প্রেমে পড়ে গেসে।তাই চিঠি লেখার জন্য জোর করতে থাকল রিয়ানকে।রিয়ান চিঠি লেখে তার বন্ধুর দ্বারা দিয়ে দিল।মেয়েটা চিঠি পড়ে তো রেগে গেল।এই দিকে রিয়ান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।পিছন থেকে একটা মিষ্টি কন্ঠে কে যেন ডাক দিল।রিয়ান পিছনে তাকিয়ে দেখে ওই মেয়েটি।রিয়ান দাঁড়িয়ে গেল।মেয়েটি বলল,"আপনার বাবার নাম্বার দিন তো।"
রিয়ান বলল,"কেন?"
"বলেছিলাম না দেন।দেন আপনার বাবার নাম্বার।দরকার আছে।"
"আচ্ছা ঠিক আছে।"
রিয়ান তার বাবার নাম্বার দিল।এই নাম্বার দেওয়ার পিছনে একটা ভুল ছিল সেটা রিয়ান জানতো না।এই ভুলের জন্য যে তাকে অনেক কষ্টে দিন কাটাতে হল সেটা রিয়ান জানতো না।কিন্তু রিয়ান ওই মেয়েটিকে আসলেই ভালবেসে ফেলল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now