বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"ধুর ! শালার
বৃষ্টি টা এই টাইম
এযে কেন
আইল ! এমনেই ৭ দিন
ধইরা খানা দানা নাই
। তার উপর শীত
এরদিন এ
বৃষ্টিতে ভিজতে কি ভাল
লাগে !"
কথাগুলো বলতেছিল
আকাশ । বাচ্চা ছেলে ।
মাত্রই BMA থেকে বের
হয়ে 2nd
লেফটেনেন্ট
হয়েছে তাই একটু
অর্ধয্য । কিন্তু
এটা ও তো ঠিক
যে এতদিন
এভাবে বসে বসে কোন
লাভই হচ্ছে না ।
ও আমি মাজহার ।
কেপ্টেন মাজহার ।
আমারা এখন পার্বত্য
চট্টগ্রাম এর
একটা দুর্গমএলাকায় ।
একটা মিশন এ আছি ।
আমরা ৫ জন । আমি ,
আকাশ , ক্যপ্টেন
রাসেল ,
2nd লেফটেনেন্ট
আসিফ , আর আমাদের
টিম
লিডার ক্যপ্টেন
মুহতাসিম ।
আমরা ব্যাক আপ
টিম । মূল টিম টা অন্য
দিক
দিয়ে একটাচোরাকারবারি
দল কে আক্রমন
করবে ।
চোরাকারবারিরা যেন
এখান
দিয়ে পালাতে না পারে তাই
আমাদের
এখানে রাখা হয়েছে ।
কিন্তু
যদি চোরাকারবারিরা না টের
পেয়ে থাকে তাহলে তো এতদিনে মিশন
শেষ
হয়ে যেত ।
তাহলে কি তারা এখানে আসছে?
তার মানে আবার সেই
গোলাগুলি । আবার সেই
লাশ । ভাল লাগে না ।
মুহতাসিম এর
কন্ঠে যেন ঘোর
ভাঙ্গল ।
সে আমাকে পানি দিতে বলল
। দিলাম ।
একটা সিগারেট
ধরালাম । আবার
হারিয়ে গেলাম ভাবনায়
।
মুহতাসিম আমার
জানের দোস্ত ।
একসাথেই
ভর্তি হইছিলাম
কুমিল্লা কেডেট
কলেজে ।
তার পর ৭ টি বছর যেন
উড়ে চলে যায় ।
কেডেট থেকে বের
হলাম । আর্মিতেই
যাব ।
কিন্তু তার পর ও
বুয়েটের জন্য
কোচিং শুরু
করলাম । ১ম দিনই
ইরা র সাথে দেখা ।
ইরা !
মুচকি একটা হাসি ফুটলো আমার
ঠোট এ ।
কোচিং-এ কিছুক্ষন
কথা বলতেই বুঝলাম ।
আমার লাইফ পার্টনার
পেয়ে গেছি ।
কোচিং থেকে বের
হয়ে মুহতাসিম
কে বললাম
"দোস্ত । এই
মেয়ে আমার । আমার
চাইই চাই
ওকে ।" মুহতাসিম
হাসতে হাসতে বলেছিল
"ওই তুই মাজহারই
তো ! ভুল শুনলাম
না তো !
তোর
একটা মেয়ে কে পছন্দ
হইছে !"
তার পর !
তার পর খুব কম
সময়ে । খুব কম সময়েই
ওর
সাথে রিলেশানটা হয়ে গেল
।
৪ কি ৬ মাস !
সে বুয়েটে টিকলো ।
আমি পরিক্ষাই দিই
নি ।
কারন আমার
আইসেসবি হয়ে গেছে ।
২ বছর
ট্রেনিং এ ছিলাম ।
ওকে ছেড়ে থাকা যে কি কষ্ট !
হারে হারে টের
পাইছি । সাভার
ক্যান্টনমেন্টে জয়েন
করলাম । নিয়মিতই
দেখা হতে থাকল ইরার
সাথে । মুহতাসিম
কয়েকদিন পর
চলে গেল
প্যারা কমান্ডো ট্রেনিং করতে ।
আমি গেলাম
না । কারন
ইরা কে ছাড়া আমি থাকতে পারব
না ।
আর ও একটা বছর
কেটে গেল । আমাদের
পরিবার আমাদের
রিলেশনে রাজি ।
মুহতাসিম ও ফিরে এল
। বিয়ের ডেট ফিক্স
করতে চাইলাম ।
কিন্তু এর আগেই
মিশন টার
ডাক এল ।
কি আর করা !
মুহতাসিম
কে নিয়ে আমি ইরার
সাথে দেখা করতে গেলাম
। সে হাউমাউ
করে কাদতে থাকল ।
ইস্ !
এত লজ্জা লাগল !
মুহতাসিম এর
সামনে এভাবে কাদতেছে ও !
ওকে বুঝাতে অনেক
কষ্ট হল । ও
শেষে মুহতাসিম
কে বলল
"ভাইয়া আমার
ইমনকে দেখে রাখবেন
প্লিজ" মুহতাসিম
ইরা কে বলল"ভাবি ওর
কিছু হবে না ।"
যাওয়ার দিন ওর
মুখটা শুকিয়ে ছিল ।
বুকটা ধক্
করে ওঠেছিল ।
একবার ভেবেছিলাম
ওকে একটু আদর
করে আসি । পরে সবাই
হাসবে তাই যাই নি।
ওকে যে আমি কত
মিস
করি ও যদি জানত !
এখানে আসছি প্রায়
২0 দিন হয়ে গেছে । বুক
পকেট থেকে ওর
একটা ছবি বের
করে দেখতে থাকলাম ।
দুষ্টু একটা হাসি তার
ঠোটে ।
ওকে নিয়ে একটা চিঠি লিখছিলাম
।
পোষ্ট করার টাইম পাই
নাই । দরকার ও নাই
। আর তো মাত্র
কয়েকদিন । তারপর
তো . . .
আবার ও
মুচকি হাসলাম . .
একটা ঘোরের
মধ্যে ওকে নিয়ে ভাবতে থাকলাম
।
গুলির আওয়াজ এ ঘোর
ভাঙ্গল । কুত্তার
বাচ্চাগুলো এসে গেছে ।
এত চুপচাপ
এসেছে বুঝিই নী । ১ম
এ ওরাই গুলি করলো ।
আকাশের
বুকটা ঝাজরা হয়ে গেল
। আমরা ও
পাল্টা গুলি করতে লাগলাম
। আমার
পাশে আসিফ ছিল ।
একটু পর তাকালাম
তার
দিকে । শিওরে উঠলাম
। আসিফের কপালের
ঠিক
মাঝখানে একটা ফুটো ।
রক্ত গরম
হয়ে গেল । চিত্কার
দিয়ে উঠে দাড়ালাম ।
সমানে গুলি করতে থাকলাম
। আশে পাশে আর
ও আর্মি দেখলাম ।
তার মানে আমাদের
মেইন
টিম ও এসে গেছে ।
একটু মনে হয় শুনলাম
মুসতাসিম
বলতেছে "majhar u
busterd . . . get
down .
. get down" ।
হঠাত্ ই মনে হল
ধাক্কা খেলাম ।
বুঝলাম
না কি হল । কিছু
বুঝার আগেই দেখলাম
আমার
শার্টটা ভিজা ভিজা লাগছে ।
ভাবলাম ওটা
বৃষ্টি । কিন্তু বুক এর
কাছটায় গরম লাগল ।
হাত দিলাম । ভিষণ
ব্যথা সেখানে । ওখান
থেকে রক্ত পড়তেছে ।
পড়ে যেতে থাকলাম ।
মুহতাসিম
দৌড়ে এসে ধরলো আমাকে ।
একি মুহতাসিম
কাদছে !
কথা বলতে চাইলাম
পারলাম না । বুঝলাম
আমার সময় শেষ ।
মুহতাসিম কে বুক
পকেট থেকে চিঠি আর
ইরার
ছবি টা দিলাম । চোখ
আর
খোলা রাখতে পারছি না ।
আমার খুব ঘুম
আসছে ।
ইরার সেই লাজুক আর
দুষ্টু
হাসি ফুটে উঠলো ।
চিত্কার
করে বলতে চাইলাম
"ইরা তোমাকে অনেক
ভালবাসি। অনেক
অনেক
অনেক ভালবাসি ।"
মুখ দিয়ে কথা বের হল
না । আমার আর ভাল
লাগতেছে না ।
আমার ঘুম
আসতেছে ঘুম . . . .. . . .
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now