বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইসলামীর গল্প

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD:Abdullah(guest) (০ পয়েন্ট)

X #আল্লাহর_উপর_বিশ্বাস_ও_ধৈর্যের_ফলঃ বনী ইসরাইল এর দুই ব্যক্তি জাল নিয়ে মাছ ধরতে গেল। এক ব্যক্তি মোমিন আর অন্য ব্যক্তি মুশরিক। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ্ বলে নদীতে জাল মারল কিছুই পেল না। মুশরিক ব্যক্তি নদীতে জাল মারল, জাল ভরে মাছ উঠল। আবার মোমিন ব্যক্তি নদীতে জাল মারল, একটা ছোট মাছ উঠলো, খারোইতে রাখল লাফা লাফি করতে করতে আবার নদীতে পরে গেল। মুশরিক ব্যক্তি আবার জাল মারল অনেক মাছ পেল তার খারোই মাছে ভরে গেল। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ্ বলে আবার জাল মারল এবার ও কিছুই পেল না। বিকাল হয়ে গেল দুই জনে বাড়ি চলে যাচ্ছে। কিন্তু ফেরেস্তা বেচারা সহ্য করতে পারল না। সে আল্লাহ্ কাছে জানতে চাইল! হে আল্লাহ্! ব্যাপারটা বুঝলামনা! বেচারা কাফের মুশরিক সে কত গুলো মাছ পেল। আর মোমিন লোকটা একটা মাছও পেল না। যাও একটা পেল তাও চলে গেল!! আল্লাহ্ ফেরেস্তাকে বলল যাও ঐ ঘরটার দরজা খোল। এটা মুশরিকের ঘর। ফেরেস্তা দরজা খুলল, দেখল ঘরের ভিতর সাপ বিচ্ছু কাটা নানাবিদ খারাপ জিনিস। এবার আল্লাহ্ বলল যাও ঐ ঘরের দরজাটা খুল। এটা মোমিন ব্যক্তির ঘর। দরজা খুলে দেখল যে এ ঘরে নাজ নেয়ামোতের অভাব নাই। সাজানো গোছানো জান্নাতের বালাখানা। আল্লাহ বলল হে ফেরেস্তা আমি মোমিন ব্যক্তিকে দুনিয়াতে পরীক্ষা করি। সে কি করে, সে কার উপর ভরশা করে ইত্যাদি। মোমিনের জন্য কি রেখেছি তা যদি তারা দেখতো তাহলে তাদের দীল ফেটে যাবে। "কাফিরের জন্য যা সামান্য দুনিয়াতেই, আখেরাতে কিছুই নাই"৷ আল্লাহ্ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন! আমীন ||


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ ইসলামীর গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now