বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হুমায়ূন+নামা

"ঐতিহাসিক কথাসাহিত্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবিরুল ইসলাম আবির(guest) (০ পয়েন্ট)

X • হুমায়ূন আহমেদের বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ প্রথমে তাঁর নাম রেখেছিলেন শামসুর রহমান। পরে তা পাল্টে হুমায়ূন আহমেদ করা হয়। • ছোটবেলায় হুমায়ূন আহমেদের ডাকনাম ছিল দুটি—কাজল ও বাচ্চু। তবে ঘরের বাইরের মানুষ তাঁকে এই দুটি নামে বেশি ডাকত না। • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে কিছুকাল বন্দী ছিলেন। যদিও সেই অভিজ্ঞতার কথা প্রবল মানসিক চাপের কারণে কখনো সবিস্তারে লিখে যেতে পারেননি। • নন্দিত নরকে তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস হলেও প্রথম লেখা উপন্যাস নয়। তাঁর প্রথম লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার। রচনা সমাপ্ত হয়েছিল ছাত্রজীবনেই। পাণ্ডুলিপি পড়ে এর শিরোনাম দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলবাসী সুহৃদ অধ্যাপক রফিক কায়সার। নামটি আসলে রফিক কায়সারের একটি কবিতার শিরোনাম থেকে নেওয়া, কোথাও কোথাও এমন কথা চালু থাকলেও তা সত্যি নয়। • ১৯৭৪ সালেই নিজের নন্দিত নরকে উপন্যাসকে মঞ্চনাটকে রূপান্তরিত করেছিলেন। পরে বেতারের জন্য শঙ্খনীল কারাগার অবলম্বনে একটি নাটক লেখেন ১৯৭৫-এ। টিভির জন্য প্রথম নাটক লেখেন ১৯৮৩ সালে, নাটকটির নাম ছিল প্রথম প্রহর। • বাংলা সাহিত্যে তাঁর প্রিয় কথাসাহিত্যিকেরা ছিলেন যথাক্রমে তিন বন্দ্যোপাধ্যায়—মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সতীনাথ ভাদুড়ী, বিমল কর, সুনীল গঙ্গোপাধ্যায়ও প্রিয়। ভালোবাসতেন রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতা পড়তে। তাঁদের একাধিক কবিতার লাইনও বসিয়ে দিয়েছিলেন নিজের বইয়ের শিরোনাম হিসেবে। এ ছাড়া বিদেশি কথাশিল্পীদের মধ্যে জন স্টেইনবেকের লেখা পছন্দ করতেন। মৃত্যুর কিছুকাল আগে বিপুল মুগ্ধতা নিয়ে পড়েছেন হালের খ্যাতনামা জাপানি কথাকার হারুকি মুরাকামির বই। • সাধারণত ‘ট্রেড সিক্রেটের’ কারণে বাংলাবাজারের প্রকাশকেরা হুমায়ূনের বই প্রতি সংস্করণে কত কপি ছাপা হতো, তা সরাসরি বলতে চান না। তবে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ এমন হিসাব জানান যে তাঁর উপন্যাসগুলো সাধারণত প্রথম দফায় ৫০ হাজার ছাপানো হতো। পরে পাঠকের সাড়া ও পরবর্তী চাহিদা বুঝে পরের সংস্করণগুলোতে পাঁচ থেকে কুড়ি হাজার কপি বই ছাপা হতো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮১ জন


এ জাতীয় গল্প

→ হুমায়ূন+নামা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now