বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
খাওয়া দাওয়া শেষ করে আবীর বাবু আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে চলে গেলেন। দাড়িয়ে থেকে তার চলে যাওয়াটা দেখছি। চলে যাচ্ছে না যেন আমার মনটাকে টেনে নিয়ে যাচ্ছে। হুম,,,,,,!!!!!!!!
-এই যে তমা, তোর হাত কাটলো কিভাবে??ছ্যাঁকা খেয়ে নাকি?? আবীর বাবুর প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি???
-তোকে আর লুকিয়ে কাজ নেই। আমার মনে হয় আমি আবীর বাবুর প্রেমে পড়ে গেছি।
-সত্যি?? আমি ভাবতে পারছি না। আজকে তো একটা পার্টি দিতে হবে। ইয়ে,,,,,,,,,,!!!
-ফালতু বকিস না। আবীর বাবু আমাকে ভালোবাসে কিনা সেটাই তো জানি না।
-তুই একটা ভিতুর ডিম। তোকে দিয়ে কিচ্ছু হবে না। ভালোবাসায় আবার ভয় কিসের??
-ভয় তো একটাই, যদি এর জন্য আমাদের বন্ধুত্ব টা নষ্ট হয়ে যায়???
-হুম বুঝলাম। চল।
-কোথায়??
-সেদিন যে সপিং করে এনেছিলাম, ওগুলো অনাথ আশ্রমে দিয়ে আসবো। আমি এই জন্যই এত সপিং করি।এবার পুজোতে এগুলো পেলে ওরা খুব খুশি হবে। বুঝলি???
ওর কথা শুনে হতবাক হয়ে গেলাম। এতদিন ধরে ওকে শুধু গালি দিয়ে গেছি।
ওকে জরিয়ে ধরে কান্না করে দিলাম।
-হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। চল।
ওর সাথে গিয়ে ওগুলো দিয়ে আসলাম। দিনটা ভালই কাটল। ও ঈশ্বর,,, ,,
পরের দিন সকালে,
-এই যে তমা,
পিছনে তাকিয়ে দেখি আবীর বাবু।
-হুম, বলুন।
-আজ আর কলেজ করতে হবে না।
-কেন??
-আজ তুমি আমার সাথে এক জায়গায় যাবে।
-কোথায় আর কেনই বা যাবো আপনার সাথে???
-কেন?? ভরসা হচ্ছে না??আমার জন্য এটুকু করতে পারবে না??
-না, ঠিক তা নয়। ব্যপারটা,,,,,,,,,
-আপন মনে করলে এত কনফিউজ হতে না। এর মানে তুমি আমাকে আপন মনে করো না।
কথাটা শুনে বুকে একটা তীরের মত বিধলো। কি বলে এগুলো।
-আচ্ছা ঠিক আছে।আমি যাবো।
-হুম বাচালে আমাকে।
-হুম, এবার চলুন।
আমাকে নিয়ে একটা পার্কে নিয়ে গেলেন। আঙ্গুল দিয়ে একটা মেয়েকে দেখিয়ে বললেন,
-এবার সবার কথা মেনেই নিতে হলো। মা,কাকা,বোনের সবারই পছন্দ করেছে। শুধু আমার জন্য থেমে ছিল। এবার হ্যাঁ বলেই দেই।
মাথায় এবার বাজ না, পুরো আকাশটাই ভেঙ্গে পড়লো। এই মেয়ে কে আবীর বাবু বিয়ে করতে যাচ্ছেন??? তাহলে আমার ভালবাসার কি হবে???
(চলবে)
পরের পার্টগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now