বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হৃদয়ের নীলপরী (পর্ব৫)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X রিফাহ আর রনি প্লানমতে রেস্টুরেন্টে গেল।সাথে রিফাহর বিএফ।রিফাহ বললো,"ওই ইসরাত দেখ তোর দুলাভাই এসেছে।আমি জানতাম না।তুই থাক আমি যাই।" ইসরাত বললো,"আমি একা একা কি করবো এখন?' রিফাহ আশেপাশে তাকিয়ে বলল,"ওই দেখ ভাইয়া এসেছে।ভাইয়ার সাথে তোর পরিচয় আছে।যা সময় কাটা।আমি একটু ওকে সময় দেই।" ইসরাত এখন একা কি করবে ভেবে না পেয়ে রনির কাছে গেল।ইসরাত দাঁড়িয়ে আছে।রনি বললো,"আরে আপনি এখানে?" ইসরাত রিফাহর দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলল,"রিফাহর সাথে আসলাম তা দেখা হয়ে গেল।আর আমি একা।" "ওহ প্রবলেম নেই।দাঁড়িয়ে আছেন কেন?বসেন।" ইসরাত বসে পড়লো।রনি তাকিয়ে আছে ইসরাতের দিকে।ইসরাত বললো,"আপনার বোন জোর করে আজকে নিয়ে এসেছে আমাকে।এখন দেখেন আমাকে রেখে।" "কি আর করবেন বলুন?এইতো হলো চলছে।কফি অর্ডার দিবো?" "এই আপনি কি করে জানলেন আমি কফি খাবো।" "আপনার মুখ দেখেই বোঝা যায় আপনি কফি খেতে ভীষন পছন্দ করেন।" রনি বার বার ইসরাতের দিকে তাকাচ্ছে।ইসরাত সেটা ভালো করেই খেয়াল করলো। বাসায় এসে ইসরাত ফ্রেস হয়ে বারান্দায় গেল।নিচে তাকাতেই দেখলো রনি।কার সাথে যেন ফোনে কথা বলছে।রিফাহর সাথেই কথা বলছে দেখা করতে চায়। পরদিন রিফাহ রনির সাথে দেখা করলো।রনি বললো,"আর কি করতে পারিস?" "শুনো ভাইয়া তুমি এক কাজ করো তুমি ইসরাতের কাছে আর্ট শিখতে যাও।" "কি বলিস এই বয়সে আর্ট শিখাবে নাকি!" "ভাইয়া ইসরাত সব বয়সের মানুষকে আর্ট শিখায়।" "ওহ।" "হ্যা।" "আমাকে শিখাবে?" "হ্যা তাহলে তুমি আরো ফ্রি হবে।ফ্রেন্ড হবে তারপর ঐযে হবে দুইজনের মধ্যে।" রনি বললো,"সত্যি?" "হ্যা ভাইয়া।আমি ইসরাতকে বলে ব্যাবস্থা করে দিচ্ছি।কিন্তু ভাইয়া..." "কিন্তু কি আবার।" "আমি কি এমনি এমনি এইসব করে নিবো নাকি।দাও না।" "কত দিবো?" "চল শরীর দোকানে।রিয়াল জামদানি কিনে দিবে।" "ওই তুই রিয়াল জামদানি পরে কি বিয়া করতে যাবি নাকি!" "কিযে বলো ভাইয়া বিয়া করবো কেন!মনু আপার বিয়েতে যাবো।তুমি কিনে না দিলে কিন্তু আমি ইসরাতের কাছে তোমার নামে এমনি একটা বাজে কথা বলবো।" "আচ্ছা চল।" রনি রিফাহকে নিয়ে শাড়ির দোকানে গেল।সেখানে ইসরাতকে দেখলে পেলো।ইসরাতকে দেখে রনি বলল,"ওই দেখ ইসরাত।" ইসরাতের কাছে যেয়ে রিফাহ বললো,"ওহ ইসরাত আমার কল এসেছে আমি একটু কথা বলে আসি।" আসলে রিফাহর কোনো কল আসেনি।রনির সাথে যেন ভালো করে কথা বলতে পারে এইজন্য এই কথা বলে একটু দূরে আসলো


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now