বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পঃ হিমু ও বাকের ভাইয়ের সল্প সময়ের কথোপকথন।
উদ্দেশ্যঃ প্রিয় হিমু বা মোহাম্মদ সাইম আরাফাত ভাই কে
আজ সকালটা খুবই সুন্দর। সকালের মিষ্টি রোদ আমার দিকে উকি দিচ্ছে। খুব ভালো লাগছে আর ভালো লাগবেই না কেন আমি তো হিমু।এসব বিষয় হিমুদের খুব ভালো লাগে।
যাইহোক সকালবেলা আমার যেটা করনীয় সেটা হচ্ছে "হাঁটা"। আমি বাইরে বের হয়েই হাঁটা শুরু করলাম।খালি পায়ে হাঁটছি।চারিদিক খুব মনোরম মনোরম লাগছে।পরবেশটাও শান্ত। আকাশের দিকে তাকাতেই দেখি সূর্যও আমার সাথে হাঁটছে। আমার মুখে একটা হাসি হাসল ।আমি কিছুক্ষণ সূর্যের দিকে কিছুক্ষণ নিজের পায়ের দিকে তাকিয়ে হাটছি। এমন সময় কাধে ব্যাথা অনুভব করলাম। এরপর কিছু লোকের চেঁচামেচি শুনলাম।আমি পিছন ফিরে তাকিয়ে দেখি একটা লোকের সাথে ধাক্কা খেয়েছি।লোকটি মাটিতে পড়ে গেছে আর কিছু ছেলে তার হাত ধরে তাকে উঠাল। লোকটি রাগী চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।লোকটির ছিল কালো কালো চুল। মুখে কালো দাড়ি।শার্ট জিন্সের প্যান্ট। আর চোখে কালো চশমা।আমি লোকটিকে দেখে পা বাড়িয়ে হাটা শুরু করব এমন সময় ওই ছেলেগুলো আমার কাছে এসে আমাকে চড় থাপ্পর আর ঘুষি দিল।কিন্তু এতে আমার কোন সমস্যা নেই। কারণ আমি হিমু রোজই আমাকে এসব সহ্য করতে হয়।তো মারামারির পর্ব শেষ হওয়ার পর ছেলেগুলো বলল,কিরে চোখ গেছে নাকি দেখস না বাকের ভাই রাস্তা দিয়া যাইতাছে।আমি এবার তাকে চিনলাম সে তো বাকের ভাই।
আমি ছেলেদের বললাম, ওহ আচ্ছা!! সেই তাহলে বাকের ভাই। হুম তাতে আমার কি??
এই কথা বলার পর বাকের ভাই কালো চশমাটা খুলে নিজের শার্টের কলারের মাঝখানে রেখে বলল,কি বললি তুই!! বাকের ভাই কে
অপমান। তোর নাম কি?? কে তুই?
আমি স্বাভাবিক ও শান্ত ভাবে বললাম, আমি হিমু আর এটাই আমার পরিচয়।
সে আমার দিকে তেড়া চোখে তাকিয়ে বলল, ওহ তুমিই তাহলে হিমু Good .Very good so....কিছুক্ষণ চুপ থেকে বলল,So তুই আমার কাছে ক্ষমা চাও। আমি শান্ত গলায় বললাম, আমি হিমু আমি কারো ধার ধারিনা এবং কারো কাছে ক্ষমাও চাই না।
এবার সে বললা, What! কি বললা তুমি??
হুম ঠিকই বলেছি আমি কারো কাছে ক্ষমা চাইনা। আর আপনার ভাষা তো উল্টা পাল্টা। যে ভাষা পারেন না সে ভাষায় কথা বলতে যান কেন??
এবার সে ইকটু নরমসুরে বলল, কি?? আমি ইংরেজী পারিনা।Wrong! Your information is wrong. এই মহল্লায় আমার মতো ইংরেজি কেউ বলতে পারেনা। এটা বলার সাথে সাথে ওই ছেলেগুলো বলল, হ্যা বাকের ভাই এর মতো ইংরেজি সুপার,বেস্ট কেউ তার মতো বলতে পারেনা।বাকের ভাই আমাকে উদ্দেশ্য করে বলল, তা হিমু বাবজী তুমি তো হাটাহাটি কর তাই না??
আমি বললাম, হ্যা।।
বাকের ভাই হাসি দিয়ে সবাইকে বলল,,,ওই
চল চল ওর সাথে কথাবলে শুধু শুধু সময় নষ্ট হলো অনেক খিদা লাগছে মালাই চা খেয়ে আসি।
ওরা নিজেদের গন্তব্যে চলতে থাকল।
আমি তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মনে আবার হাটা দিলাম।।
★সমাপ্ত★
বিদ্রঃ হিমু আর বাকের ভাই আমার প্রিয় চরিত্র।। তাদের ছোট করার উদ্দেশ্য ছিলনা।আর ভূল ক্রুটি ক্ষমা করবেন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now