বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাজার যে হাতিটা, সেটি সব হাতি চাইতে ভালো, দেখতেও ভারী সুন্দর।
সেটা তার 'পাটহস্তী'।
সেই হাতির উপরে চড়ে রাজামশাই চলা ফেরা করেন, এবং ওকে খুব ভালোবাসেন।
একদিন রাজার পাটহস্তী মরে গেল। রাজা অনেক্ষন ভারী দু:খ করলেন, অবশেষে বললেন যাও ওটাকে ফেলে দিয়ে এসো।
তখন হাতিটির পায়ে বেধে চারশ জন লোক ওটাকে টেনে টেনে একটি খোলা মাঠে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসে।
সেই মাঠের কাছে একটি শেয়াল থাকত। সে অনেকদিন ভরা পেটে খায় নি, হাতিটাকে দেখে সে খুব খুশি, এখন হাতিটাকে খেতে শুরু করল। এত বেশি আনন্দ যে সে খেতে খেতে হাতির পেটের মধ্যে ঢুকে গিয়ে তার খানি বন্ধ হচ্ছিল না। এমনি করে তার দু দিন চলে গেলো, তখন ও হাতির পেটের ভিতরে ঢুকেও শুধু খাচ্ছিল। ততদিনে রোদে শুকে হাতির পেটটির ফোটো ছোট হয়ে গেলো। শিয়ালটিও বেশ মোটাতাজা হয়ে গেলো, এখন শেয়ালটি বের হবে কিভাবে, শিয়াল চিন্তা করছে কিভাবে বের হবে????।শেয়াল অনেক চেষ্টা করার পর ও বেরুতে পারলো না এখন উপায়?
এমন সময় ওই মাঠে দিয়ে তিনজন চাষী যাচ্ছিল, শেয়াল দেখত পেলো এবং একটা বুদ্ধি বের করল, এবং হাতির পেট হতে বলল ওহে ভাই তোমরা কি রাজার কাছে একটা সংবাদ দিতে পারবে? আমার গায়ে যদি ৫০ কলশী ঘি মাখানো হয় তাহলে আমি আবার উঠে দাড়াতে পারব।।
এই শুনে চাষীরা একজন আরেকজন বলছে এই শুনছো রাজার হাতিটি কি বলছে, চল আমরা গিয়ে রাজাকে বলি।
রাজাকে গিয়ে বললেন, রাজা বললেন ৫০ঘি আর কি যাবে আমার হাতিটি আবার উঠে দাঁড়াবে ওখানো শুকরিয়া।।
পরদিন ৪০০ মানুষ গেলেন হাতিটি কে ঘি মাখাতে ঘি মাখানো শেষ, এখন হাতির পেট থেকে ওই শেয়াল বলছে আমি উটতে গিয়ে যদি কারো উপরে পরে যাই তাহলে উনি মারাও যেতে পারেন, আপনারা সবাই দয়াকরে একটু সরবেন, শেয়াল যখনি এই কথাটি বলছে তখনি মানুষ দৌড়ে সরতে থাকে। এই সুযোগে শেয়ালটি হাতির পেট থেকে বের হয়ে দিছে একটি দৌড়।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now