বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হাসন রাজার পুরনো বাড়িতে,,,,,,,,,,,,,,,,,,,

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আল মামুন (০ পয়েন্ট)

X আমার নাম ইমামুল ওয়াহিদ।আমাদের গ্রামের বাড়ি বিশ্বনাথ। গত বারের আগের বার বর্ষায় ছুটিতে আমি ও আমার ৩ বন্ধু মিলে আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। সবাই মিলে plan করি আমরা হাসন রাজার বাড়িতে বেরাতে যাব। একটু কাছেই দাদু ছিলেন। বললেন - দাদু ভাই ঐ ভাঙ্গা বাড়িতে যেও না। (আমি) কেন? ঐ বাড়িটা অনেক পুরুনো। ওখানে অনেক মানুষের আত্বা থাকে। তারা মানুষ পেলে ঘাড় মটকে রক্ত খায়। আমার শরীর দিয়ে শীতল রক্ত বয়ে গেল। তবুও সিদ্বান্ত নিলাম আমরা যাব। আমরা যাবার জন্য পরিকল্পনা করতে থাকলাম। আমরা দেখবই ওখানে কি রয়েছে। আমরা রাতের খাবার সাথে নিলাম। তখন ছিল আষার মাস। তাই চারিদিকে বৃষ্টি পরছিল।রাস্তা ঘাটে কোনো লোকজন নেই। তখন বেলা ৪ টা। সুর্য পশ্চিম দিগন্তে ঢলে পরেছে। আমরা একটা নৌকা করে সেই বাড়িতে পৌছলাম।মাঝি আমাদের কিছু দুরে থাকতেই নামিয়ে দিয়ে চলে গেল।মাঝি ভয়ে ঘামছিল।তাই আমাদের।হেটে যেতে হলো। আমরা খাবার খেয়ে নিলাম। যদি পরে খাবার সময় না পাই তাই।রাত প্রায় ৯ টা। আমরা সম্পুর্ন বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। কি করে যে রাত ১২ টা হয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ আমরা কারও যেন কান্নার আওয়াজ শুনতে পেলাম।সবাই সেই শব্দ অনুসরন করে এগোতে লাগলাম। একটি কক্ষে দেখলাম একটি ছোট বালক বসে কাদছে। আমরা তার কাছে যেতেই সে হাওয়ায় মিলিয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম।দাদির বলা কথাগুলো বারবার মনে হতে লাগল। এরই মধ্যে আমার হাত কাপতে কাপতে টর্চ লাইট টা পরে গেল।আমরা সবাই ভয় পেয়ে দৌড় দিলাম।অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তবুও প্রান পনে দৌরাচ্ছি। আমি আর মেয়ে বন্ধু একদিকে আর অন্যদিকে বাকি দুই বন্ধু। হঠাৎ তাদের চিৎকার শুনে পিছন ফিরে তাকালাম।তারপর আর কিছু মনে নেই। সকালে চেতনা আসল।দেখি আমি ঐ বাড়ির উঠুনে। আর পাশে বাকি বন্ধুরা।তাদের ডাকলাম মেয়েটা ছাড়া বাকিরা উঠল না। তারা মারা গেছে। তাদের শরীরে রক্ত। কিছুখন পরে আমার বাড়ির লোকেরা এলো আমাদের সন্ধানে। তারপর মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসলাম।সেদিন রাতে কি হয়েছিল তা আমার অজানা। মেয়ে বন্ধুকে জিঙ্গাসা করলে বললো আমি ঙ্গান হারানোর পরে সেও অঙ্গান হয়ে গিয়েছিল। সে দিনের কথা মনে হলে আজও গা শিহরে ওঠে। আসলে সেদিন হয়েছিল কি?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৫ জন


এ জাতীয় গল্প

→ হাসন রাজার পুরনো বাড়িতে,,,,,,,,,,,,,,,,,,,

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now