বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের চারিদিকে আমরা যা কিছু দেখি তার সব কিছুই প্রকৃতি।এই প্রকৃতির রয়েছে বর্নিল রূপ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতি ক্ষণে ক্ষণে এর রূপ পাল্টায়।সকালের নরম আলোয় প্রকৃতির যে রূপ,দুপুরের প্রখর আলোয় তা পাল্টে যায়।আবার সূর্যাস্তে সে রূপ হয় ভিন্ন অনুভবের আর এ সব কিছুই ঘটে আলো ছায়ার আবর্তনে।প্রাকৃতিক দৃশ্য দেখতে আমরা সবাই ভালোবাসি।গ্রাম বাংলার নানান দৃশ্য,দিগন্ত বিস্তৃত মাঠ।দূরের সূর্যোদয় কিংবা সূর্যাস্ত,নদী মাতৃক বাংলার অপরূপ সৌন্দর্য আমাদের প্রাণ ছুঁয়ে যায়।গ্রাম বাংলার দৃশ্য যেমন-মাঠের পর মাঠ,অনেক দূরে ছোট ছোট কুঁড়ে ঘর,আরো অনেক দূরে নদীতে কয়েকটি পালতোলা নৌকা,আকাশে কতগুলো পাখি উড়ে যাচ্ছে,সামনের দিকে কয়েকটি তালগাছ।এই সবকিছুই আমাদের মনে রেখাপাত করে।সবকিছু মিলিয়ে যেন এক স্বর্গ ন্যায়।কিন্তু এখন পাল্টে গেছে আগের সেই গ্রাম বাংলার রূপ।আজ সেই সুন্দর মনোরম প্রকৃতি এসে দাঁড়িয়েছে কুৎসিত সাজে।প্রকৃতির প্রাণ সবুজ উদ্ভিদ প্রায় নেই বলা চলে।নেই সেই আগের মত দূরের নদীতে পালতোলা নৌকা আর মাঝির গানগুলো।প্রকৃতি ভরে উঠেছে বিশাক্ত ধোয়া,ধুলা,নানান শব্দের উন্মাদনায়।আমাদের মনের মাঝে গেঁথে রাখা সেই শান্ত গ্রাম বাংলা হারিয়ে গেছে আজ।।।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now