বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
গবেষণাগারে গিনিপিগ হিসেবে 'ইঁদুর' ব্যবহারের কারণ কী?
X
বিজ্ঞানীরা যেকোনো গবেষণার সময় প্রাথমিকভাবেই ইঁদুরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু কেন? অন্যান্য প্রাণীদের চাইতে ইঁদুরকেই কেন এক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন গবেষকেরা? চলুন, কারণগুলো জেনে নেওয়া যাক!
১। পরীক্ষার জন্য ইঁদুর উৎপাদন
আপনি কি জানেন যে, শুধু ল্যাবে গবেষণার কাজে ব্যবহার করা হবে বলেই ইঁদুর ব্যবসায়িকভাবে উৎপাদন করা হয়? এর সহজপ্রাপ্যতার কারণে এটি বিজ্ঞানীদের প্রথম পছন্দ হিসেবে কাজ করে।
২। শারীরিক গঠনে মিল
ইঁদুর ও মানুষের শারীরিক গঠন এবং অনেক ব্যাপারেই প্রতিক্রিয়া মিলে যাওয়ায় মানুষের শরীরে কোন ওষুধ, টিকা ইত্যাদি ব্যবহারের আগে সেগুলো ইঁদুরের উপরে ব্যবহার করা হয়।
৩। ইঁদুরের জীবনপ্রক্রিয়া
অন্যান্য প্রাণীর চাইতে ইঁদুরের জীবনকাল খুব দ্রুত অতিবাহিত হয়। তাই, খুব দ্রুত ইঁদুরের শরীরে কোন একটি উপাদানের নানাবিশ পরিবর্তন ও প্রভাব দেখা সম্ভব হয়। ফলে বিজ্ঞানীদের সময় অনেকটাই বেচে যায়।
৪। আকৃতি
একইসাথে অনেকগুলো পরীক্ষা পরপর করার জন্য দরকার হয় অনেকগুলো অংশগ্রহণকারীর। ইঁদুরের আকৃতি ছোট হওয়ায় একইসাথে অনেকগুলো ইঁদুরকে একসাথে রাখা সম্ভব হয়। একে পালন করাও বেশ সহজ। দ্রুত ও ঝামেলামুক্ত গবেষণার জন্য ইঁদুরকে গবেষণাগারে বেছে নেওয়া হয়।
৫। পরিবেশের সাথে মানিয়ে নেওয়া
যেকোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অন্যান্য প্রাণীদের তুলনায় ইঁদুরের মধ্যেই বেশি দেখা যায়। ফলে গবেষণাগারের নতুন পরিবেশ, নতুন আবহাওয়া ইত্যাদির সাথে খুব দ্রুত মিশে যায় একটি ইঁদুর। পারিপার্শ্বিক কোন চাপ না পড়ায় এর শারীরিক কার্যক্রমও খুব একটা ভিন্ন হয় না। এছাড়া, ঠিক একই কারণে ইঁদুরকে নিয়ন্ত্রণে রাখাটাও সহজ হয়। মানসিক চাপের ফলে গবেষণাগারের অনেক প্রাণীই যেখানে নিজেদের আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, সেকঝেত্রে ইঁদুরের পক্ষে এটি বেশ স্বাভাবিকভাবে কাজ করে। ইঁদুর পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে চায়। ফলে অবস্থার পরিবর্তন হলেও এটি হিংস্র আচরণ করে না। এই সবগুলো কারণেই ইঁদুরকে গবেষণায় ব্যবহার করা অন্যান্য প্রাণীর চাইতে তুলনামূলকভাবে বেশি সহজ।
ইঁদুর ছাড়াও যে পরীক্ষার কাজে অন্য প্রাণীকে ব্যবহার করা হয় না তা নয়। তবে তারপরেও গবেষকেরা ইঁদুরকেই পরীক্ষার জন্য পছন্দ করে থাকেন। আর উপরের কারণগুলোই এক্ষেত্রে ইঁদুরকে পরীক্ষার জন্য বেছে নেওয়ার পেছনে কাজ করে থাকে।
ভালো লাগলে মন্তব্য করবেন।
[ইন্টারনেট থেকে সংগৃহীত হয়েছে]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now