বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গা চাটাচাটির ব্যাপার (পর্ব:১)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকদিন থেকেই ভাবছিলেন গোপালকে কোনদিন কি ঠকানো যাবে না? যদি যায় তবে কিভাবে গোপালকে জব্দ করা যায়। কিন্তু গোপাল যে রকম চালাক তাকে সহসা জব্দ করা সম্ভব নয় কারও পক্ষে। কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। শেষে একদিন মহারাজ ভাবতে ভাবতে গোপালকে জব্দ করার একটা উপায় বের করে ফেলেন মনে লাগার মত। গোপালকে রাজসভায় ঢুকতে দেখেই মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল আজ তোমার আসতে একটু দেরি হয়েছে। যাইহোক, কালরাতে আমি একটা অদ্ভূত স্বপ্ন দেখে উতলা আছি গোপাল। শুনবে নাকি? যদি শুনতে চাও তো বলি। তোমার কাছে স্বপ্নটা এতক্ষণ না বলতে পেরে আমার ‍পেট যেন ফেঁপে যাচ্ছে- গোপাল বললে, বলুন-না মহারাজ। আপনি কি স্বপ্ন দেখছেন? বলুন স্বপ্ন বৃত্তান্ত শোনা তো আমাদের সৌভাগ্যের কথা। তবে শোন। স্বপ্নে কি দেখলুম জানো গোপাল, তুমি আর আমি এ অচেনা অজানা জায়গায় বেড়াতে গেছি। আশেপাশে কোন লোকজন নেই। দুপাশে শুধু বিরাট দীঘি। আর মাঝখানে দিয়ে পায়ে চলার পথ, তাও চওড়া নয়। একটা দিঘী ক্ষীরের আর একটা দিঘীশুয়ের। তুমি আর আমি সেই সরু পথ ধরে যাচ্ছিলুম। তুমি ‍পা ফসকে একেবারে গুয়ের দিঘিতে গিয়ে পড়লে। আমি পড়লুম ক্ষীরের দীঘিতে তারপরেই আমার ঘুমটা ভেঙ্গে গেল। এ ‍যে কি স্বপ্ন আমি ঠিক বুঝতে পারলাম না। স্বপ্ন কি সত্য হয়? স্বপ্নের বিবরণ শুনে একমাত্র গোপাল ছাড়া সভাস্থ সকলেই হো হো করে হেসে উঠল। সকলেই ভাবলে, গোপাল এবার জব্দ হয়েছে। গোপালের এবার বলার কিছুই নেই, গোপাল আচ্ছা জব্দ হোল, আজ এই মনে করে সকলে রাজসভা সকচিত করে হা হা হো হো করে হাসতে লাগলো। রাজসভার একজন রসিক লোক আবার ঠাট্টা করে গোপালকে জিজ্ঞোস করলেন, দেখ তো বাপু, তোর গায়ে গুটু লেগে আছে বলে মনে হচ্ছে, সেজন্য এখানে বেশ নোংরার খোশবু বেরুচ্ছে মনে হচ্ছে। ভাল করে ধুয়ে আসনি। গোপাল মুখ ব্যাজার করে মহারাজকে বললে, আমিও ঠিক একই স্বপ্ন দেখছি পরশু রাত্রে হুজুর। তবে আমর স্বপ্নে আরও কিছু আছে আর কি। অর্থাৎ আপনি ক্ষীরের আর আমি গুয়ের দীঘিতে পা ফসকে পড়ে যাই। এই স্বপ্ন বলার জন্য আমার মন আকু-পাকু করছিল, কিন্তু লজ্জায় বলতে ‍পারছিলাম না। যা দেখেছেন সঠিক এ স্বপ্নের ভুল ভ্রান্তি নাই। মহারাজ কৃষ্ণচন্দ্র উৎফুল্ল হয়ে বললেন, তা হলেই বোঝ তুমিও সেই একই স্বপ্ন দেখেছ- অর্থাৎ তুমি দেখেছ যে তুমি গুয়ের দীঘিতে পা ফসকে পড়ে গেছ। কি বল? ঠিক কি না? হ্যাঁ মহারাজ। একই স্বপ্ন একদিন আগে দেখেছি, তবে ওই যা বলেছি, আরো কিছু বেশি দেখেছি আমি সেদিন স্বপ্নে। এই কথা শুনে সভাস্থ সকলে আবার হো হো করে হাসিতে ঢলে পড়ল। কিছুক্ষণ পরে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তুমি আর কি দেখেছ? বল তোমার স্বপ্ন বৃত্তান্ত? আমার শুনতে খুব ইচ্ছে করছে। আমি আরও যা দেখেছি যদি কোন দোষ ত্রুটি না ধরেন এবং অনুমতি দেন, স্বপ্নের বাদবাকি কথা প্রকাশ করতে পারি নির্ভয়ে। অনুমতি দিলাম। বলো তুমি তোমার স্বপ্নের বাকি অংশ। তার পরের সবটাই গা চাটাচাটির ব্যাপার ছিল হুজুর। তার মানে? . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now